আমার কবিতা /সুবীর সরকার
২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৪।
ভাসে শব,স্তবকে স্তবকে
জলের অনেক নীচে
চুল খোলা মেয়েদের
গান
সকরুন,লয়হীন
পরিবর্তে হাহাকার হাসে
মাথা দুলছে,চন্দ্রপক্ষে
পচা শামুক।গুল্মলতা।
বাগানে বাগানে
ডাহুক
শিষ্টিকে শিরোনাম ভাবি
শিষ্টি নাকি শিরোনাম
হয়
ভাসে স্তব।জটিলতার
৫।
কাঠপুতুলের বংশধর
পিঁপড়ের চোখে ছানি
অনেক আঁধার;নিস্প্রদীপ
রাত্রি
বসন্তের বাজনা আসুক
দিঘীঘাটে স্মৃতিমাস্তুল
ব্যালাডের আবছায়ায়
ক্রমশ ঢুকছে নর্তকী
বেড়াল হাটলেও পদধ্বনি
নয়
হাটবারে গামছাবান্দা দই
আর কাঠপুলে
কাঠপুতুল
৬।
শেষবিকেলের সেচখাল
সম্ভাবনা নিয়ে বসে থাকে
অনাবাদী পতিত জমি
মাঠখেতের চকিত ইঁদুর
বনক্ষেত্র ঘিরে টংঘর
হাতি তাড়াতে গিয়ে
হরিনদর্শন
কোরাস গাইছে ময়ূর-ময়ুরী
নদীজলে গো-মহিষের
গাড়ি
বকনা বাছুর দেখে
ছবি তুলি
৭।
কতটা আঞ্চলিক হবে
কুয়াশাঘেরা রাতে
কৃষিগ্রাম,ঘরবাড়ি
তন্ত্রমন্ত্র নিয়ে হেটে
চলা
সঞ্চিত জল,জলাধারে
সম্পন্ন ঘরামীরা আসে
হাওয়াপাখির অধরা
গান
কতটা আঞ্চলিক হবে
তোমাদের সাদামাটা
জীবন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন