somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজানের শব্দ কর্কশ মনে হলেও কি মিথ্যা বলতে হবে এটা মিষ্টি?!

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইক আবিষ্কারের পর মসজিদে প্রথম যখন সেটা ব্যবহার করে আজান এবং নামাজ পড়ানো শুরু হলো, একদল আলেম-ওলামা হৈচৈ শুরু করলেন। নবিজি কি কখনো মাইক ব্যবহার করেছেন? করেননাই। তাহলে আমরা কেন মাইক ব্যবহার করবো? এই ছিল ওনাদের যুক্তি।
এখনো অনেক আলেম এসব ক্ষেত্রে মাইক ব্যবহারের বিরোধিতা করেন। আমাদের দেশে তাবলীগের যে বিশ্ব-ইজতেমা হয় টঙ্গিতে, সেখানে আজান এবং নামাজ কোনটাইতে মাইক ব্যবহার করা হয়না। খালি গলায় কাজ সারা হয। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। যারা ইজতেমায় অংশগ্রহণ করেছেন তারা বিষয়টা জানেন। এনাদের যুক্তি মোটামুটি এরকম: মাইক্রোফোন শব্দকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে যেটা লাউডস্পীকারের মাধ্যমে পুনরায় শব্দশক্তিতে পরিণত হয়। অর্থাৎ, আমরা মাইকে যে শব্দ শুনি, সেটা প্রকৃত অর্থে কোন মানুষের কণ্ঠ-নিসৃত শব্দ না! তাই মাইক পরিত্যাগ করা কর্তব্য!
আলেম-ওলামাদের মধ্যেই যখন মাইকের ব্যবহার নিয়ে এত বিতর্ক; এহেন অবস্থায় কেউ যদি মাইকের আজান ভালো লাগেনা বলে টুইট করেন, তাহলে এটা কি করে ইসলাম-বিদ্বেষ হয় আমার বুঝে আসেনা। কারো ভালো লাগা - খারাপ লাগা কেনো আমাদের মনমতো হবে। আমার নিজের অভিজ্ঞতায় কোন এক মসজিদের আজান খুব যন্ত্রণাদায়ক ছিল যেটার কাছাকাছি আমাকে কিছুদিন দুপুরবেলা থাকতে হয়েছিল। আমরা পারলে দরজা-জানালা বন্ধ করে ওই অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করতাম। এখন নিজেকে ইসলামপ্রেমী প্রমান করার জন্য আমাকে মিথ্যা বলতে হবে, ওই আজান খুব মিষ্টি ছিল!!

সনু নিগম যদি ওনার বক্তব্যের জন্য অসহিষ্ণু হয়ে থাকেন, তাহলে তাকে গালাগাল করে, তার একান্ত ব্যক্তিগত মতামতকে সম্মান না করে আমরা নিজেদের কতটুকু সহিষ্ণু প্রমাণ করছি?

#ThinkingBeyond
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯
১১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×