somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'স্যাপিয়নেস' বইয়ের রিভিউ

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইয়ুভাল নোয়াহ হারারির বহুল আলোচিত Sapiens আমার পড়া নন-ফিকশন বইয়ের তালিকার প্রথম তিনের মধ্যে থাকবে। পুরোপুরি একাডেমিক বই, অথচ নাটোরের কাঁচাগোল্লার চাইতে সুস্বাদু!

মানুষের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে আমাদের ব্যাপক কৌতুহল। আমাদের পূর্বপুরুষ কি একসময় এককোষী জীব ছিল? শিম্পাঞ্জি কি আমাদের আলাদা হয়ে যাওয়া কাজিন? যদি ইভোলিউশান সত্যিই হয়ে থাকে, তাহলে আমাদের এক স্তর আগের জীব কই গেল? এইসব প্রশ্নের ব্যাখ্যা পাওয়া যাবে বইয়ে।

ইভোলিউশন এখন আর থিউরি নয়, এটা ফ্যাক্ট!

লেখক Humans বলতে কেবল আধুনিক মানুষ নয়, Neanderthal, Java মানব ইত্যাদি সবাইকে বুঝিয়েছেন। আধুনিক মানুষ বোঝাতে ব্যবহার করেছেন Sapiens।

আজ থেকে কয়েক মিলিয়ন বছর আগে থেকে ১২ হাজার বছর আগে পর্যন্ত (সর্বশেষ ইন্দোনিশিয়ার Flores দ্বীপে) আধুনিক মানবের বাইরে অন্যান্য প্রজাতির হিউম্যানস পৃথিবীময় ছড়ানো ছিল। যেমন ইউরেশিয়ায় Neanderthal এবং পূর্ব এশিয়ায় ইরেকটাস মানব। প্রশ্ন হচ্ছে আমরা কি কেবল Sapiens এর বংশধর? অন্যান্য 'মানব' প্রজাতি তাহলে কোথায় গেল?

দুইটা থিউরি:
থিউরি ১: আজ থেকে ৭০ হাজার বছর আগে পূর্ব আফ্রিকা থেকে স্যাপিয়েনস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং অন্য সব মানবকে নির্বংশ করে ফেলে। এই থিউরি অনুসারে আমাদের সবার গোড়া এক জায়গায়- পূর্ব আফ্রিকা। (এটা নিয়ে চমৎকার বিবিসি ডকুমেন্টারি আছে।)

থিউরি ২: স্যাপিয়েনস আফ্রিকা থেকে উদ্ভূত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তারা স্থানীয় মানবের সাথে সংমিশ্রন করে নানান চেহারার আধুনিক মানব তৈরি করেছে। ইউরেশিয়ার মানুষ স্যাপিয়েন্স এবং নিয়ানডারথাল মানবের সংমিশ্রণ; চীন, জাপান এবং কোরিয়ার মানুষ স্যাপিয়েন্স এবং ইরেকটাস মানবের সংমিশ্রণের ফসল! এই থিউরি অনুসারে আফ্রিকা (সাহারার দক্ষিণাঞ্চল) বাদে সারা বিশ্বের মানুষ সহিহ স্যাপিয়েনস না! সম্প্রতি এক গবেষণা বলছে, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মানুষের ডিএনএর ১-৪ ভাগ নিয়ানডারথাল ডিএনএ!

বইটা পুরোটা পড়েই দেখুন! আপনার জন্য আরো অনেক চমক অপেক্ষা করছে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×