বিদেশি বাড়িওয়ালা/বিদেশি ভাড়াটে
০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আয়ারল্যান্ডের ডাবলিনে একটা বাসায় ভাড়া থাকি। প্রতি সপ্তায় বাসা ভাড়া দেওয়ার সাথে সাথে আমার বাড়িওয়ালা পানশালায় ছোটেন। বাচ্চারা যেমন কিছু টাকা পাইলে চকলেট কিনতে দৌড়ায়। আমার টাকাগুলা যে কোন খাতে খরচ হচ্ছে সেটা বোঝার বাকি থাকেনা যখন দেখি তিনি অনেক রাত করে বাসায় ফিরছেন। ভদ্রলোক ডিভোর্সি, একা থাকেন। খাবারে অনিয়ম করে আলসার বাঁধিয়ে ফেলছেন। অতিরিক্ত অ্যালকোহল সম্ভবত ওনাকে আরো দুর্বল করে দিয়েছে।
ভদ্রলোকের দীর্ঘদিন ধারনা ছিলো আমি ইসরাইলের নাগরিক। একদিন দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাওয়াইলাম। উনি জিজ্ঞেস করলেন, "So Mr. Jubaer, is this the national dish of Israel?" পৃথিবীতে এত দেশ থাকতে ওনার ইসরাইল কেন মনে হলো বোঝা গেলোনা। আমার পাসপোর্টে লেখা আছে, "The passport is valid for travel to all countries of the world except Israel" সেখান থেকে উল্টা ধারনা হইতে পারে। কিন্তু বাসা ভাড়া নেওয়ার সময় আমি কেবল আইডি পেইজ স্ক্যান করে পাঠিয়েছিলাম যেখানে স্পষ্টাক্ষরে বাংলাদেশ লেখা। ইসরাইলের বিষয়টা বরং অন্য পেইজে লেখা।
এখন বুঝতেছিনা কিভাবে আমার মূল্যবান অর্থ এরকম অর্থহীন কাজে ব্যয় হওয়া থেকে রক্ষা করতে পারি? একটা উপায় হইতে পারে টাকাটা উইকেন্ডে না দিয়ে সপ্তাহের মাঝামাঝি দেওয়া। সেক্ষেত্রে পরদিন কাজে যাইতে হবে ভেবে আগের দিন রাতে সংযত থাকবেন।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন