somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

বছর কুঁড়ি পরে ফের দেখা হয় যদি

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-এখনও আগের মতন ভালোবাসো?
-সন্দেহ হয়?
-না ।
-কেমন আছো?
-এইতো ভালো । চোখে চশমা লাগিয়েছ যে, কি হয়েছে চোখে?
-কিছুনা । আর যেন কখনও দৃষ্টিভ্রম না হয় সেজন্য লাগিয়েছি । আমি কেমন আছি জানতে চাইলেনা যে!
-ইচ্ছে করেনি তাই!
-আসলেই ইচ্ছেগুলো তো বদলে যাওয়ারই কথা । একসময় কতকিছুই ইচ্ছে করতে তোমার! কোলে ঐটা তোমার মেয়ে নাকি?
-হ্যাঁ ।
-কি নাম রেখেছ?
-অধরা মনি ।
-বাহ্! খুব সুন্দর নাম । কত বৎসর বয়স এখন?
-এইতো আড়াই বছর হবে । সামনের জ্যেষ্ঠ এলেই তিন বছর পূর্ণ হবে ।
-এখনও কি বই পড়ো আগের মত?
-আসক্তি বলতে তো দুটোই ছিল, তুমি আর বই । তুমি ছেড়ে গেলেও বইগুলো কখনও দূরে সরে যায়নি আমার থেকে!
-ভালো আছো?
-ভালো থাকার সঙ্গাটা যে তুমিই শিখিয়েছিলে । এইতো বেশ আছি একা একা!
-নতুন করে আর ভালোবাসোনি কাউকে?
-ভালো থাকা ভালোবাসার সবটুকু তো তোমাকে জুড়েই ছিল । এখন আর কাউকে নতুন করে ভালোবাসতে ভয় হয় । স্বার্থপরদের খুব কাছেও গিয়েও তো তাদের চিনতে পারা যায়না, মানুষকে চেনা খুব কঠিন কাজ ।
-বিয়ে করেছ?
-তোমার মত কাউকে পাইনি বলেই হয়ত এতদিন নিঃসঙ্গ জীবন কাটছে আমার । তোমার মত কাউকে পেলে হয়ত জীবনকে আবার সাজাবো, যেভাবে তুমি সাজিয়েছো!
-আমাকে ছাড়া তুমি নতুন ভালোবাসাকে নিয়ে ভালোই থাকবে ।
-আমার ভালো থাকাটা নাহয় আমার উপর ছেড়ে দাও, তুমি তোমার মত করে ভালো থেকো ।
-এখনও কি আগের মত নদীর তীরে বসে গোধুলী দেখো?
-হ্যাঁ । তুমি চলে যাওয়ার পর আকাশটা তো আগের মতনই আছে, মনের আকাশে হয়তোবা কিছুটা মেঘ জমেছে । এই আরকি!
-নিজেকে বদলালেনা আজও...
-বদলাতে ইচ্ছে করেনি যে । যেমনটা রেখে গেছো তেমনটাই আছি এখনও, সময়গুলো বদলে গেছে শুধু ।

#অনুগল্প১৩ #মনেরআকাশেমেঘ #শোকহোকশক্তি

সাব্বির আহমেদ সাকিল
১৬ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, শরৎকাল | শুক্রবার | ৩১ আগস্ট ২০১৮ ইং | বগুড়া
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×