somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে । চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই ।

আমার পরিসংখ্যান

সাব্বির আহমেদ সাকিল
quote icon
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

প্রাইমারির সেই দুষ্টুমি, কলম খেলার ঝগড়া আর আব্বার হাত ধরে মিটমাট—সময়ের স্রোতে বদলে যাওয়া এক শৈশবের গল্প।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:০৩


ক্লাস ফোরের কথা । ক্লাসের বিরতিতে আমরা টেবিলের ওপর কলম-কলম খেলতেছি । আমি আর রাকিব । রাকিব হলো ক্লাসের সবচেয়ে খাটো । এজন্য ওঁরে সবাই বাঁটু বলে ডাকতো । খেলতে খেলতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি । রাকিব ওঁর হাতে থাকা কলমটা নিয়ে আমার চোখের একটু উপরে ভ্রু’র কোনায় ঢুকিয়ে দেয়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১ বার পঠিত     ০ like!

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে আকাশের কালো মেঘ ।

অথচ, অথচ, তুমি নিজেই আজ দায় এড়িয়ে ঘুমিয়ে গেলে ভরা মৌসুমে

বিপ্লবী...বিপ্লবী...

এই কফিনের ওজন কার কাঁধে দিয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৭ বার পঠিত     ০ like!

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা ম্যাডাম শ্যাম্পু করা খোলা চুলে প্রথম ক্লাস নিতে আসবেন । আলেয়া ম্যাডাম দিস্তার পর দিস্তা শূন্যস্থান, শু-অ লিখে নেবেন ।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৮ বার পঠিত     ১ like!

ব্যাখ্যাতীত যাপন ও নীরব অভিনয়

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:৩২


শশাঙ্ক রিডেম্পশন মুভিতে যখন একজন মোটা লোককে জেলে আনা হয়, তখন সে কাঁদতে থাকে আর বলতে থাকে I ain't suppose to be here not me. This been a mistake you don’t understand. তখন পুলিশ তাঁকে পেটাতে পেটাতে অজ্ঞান করে ফেলে ।

ঠিক তেমনি আমাদের জীবনেও এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯১ বার পঠিত     ০ like!

শেষ পালকিতে অপরিচিত যাত্রী: ব্যস্ত শহরের এক নির্লিপ্ত চিত্র

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৯



শহরের রাস্তায় মাঝেমাঝে একটা জিনিস চোখে পড়ে । একটা সারিবদ্ধ লাইন । লাইনটা কিছু মানুষের । লাইনের সামনে দু’জন, পেছনে দু’জন আর মাঝখানে একজন (যিনি শুয়ে রয়েছেন) । আর তাঁদের পেছনে জনাকয়েক কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ ।

বলছি লাশের নিয়ে কথা । বলছি খাটিয়ার কথা । বলছি এই ইহলোকীয় পালকীর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬১ বার পঠিত     ০ like!

মানবতার মহান মুক্তির দূতের শুভ জন্মে সহস্র সালাম ও দরুদ

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪১



বর্তমানে পৃথিবীর বয়স প্রায় ৪৫৪ কোটি বছর । পৃথিবীতে প্রথম প্রাণ প্রায় ৩৭০ থেকে ৪৮০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল । যা ছিল একটি মাইক্রোফসিল প্রাক-ঐতিহাসিক ব্যাকটেরিয়া । আর সেটা কানাডার কুইবেক অঞ্চলে পাওয়া গিয়েছিল ।

পৃথিবীর এই সময় দীর্ঘ যাত্রায় প্রায় ২ লাখ বছর আগে আধুনিক মানুষ পৃথিবীতে আসার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ০ like!

আজ এই জোছনায়

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১২:৩৭



আজ কৃষ্ণ চতুর্থী । পরিস্কার আকাশ । মাথার ওপরে ঝলমল করছে সোনালী জোছনা । যোজন যোজন দূর থেকে আলো বিলিয়ে দিচ্ছে ধরনীর বুকে । রাতে বাসায় ফিরে খাবার খেয়ে যখন বেলকনিতে দাঁড়ালাম তখন যেন মনটা বিষাদে ভরে উঠলো।

এই ভেবে যে আমার পূর্বপুরুষেরা, নারীরা কতকাল আগে চলে গিয়েছেন । মাটির... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ১ like!

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো । কোনো এক নিষ্পাপ শিশুর হয়তো কত শখের জুতো ছিল এটি!

প্রতিদিন পৃথিবীতে কত শিশুই না বাবা-মায়ের সাথে গাড়িতে বা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     ২ like!

না ফেরার দেশে চলে গেলেন আমার দাদা

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৮



ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি লম্বায় ৫ ফুট ৮ ইঞ্চি । বয়স ৮০’র কাছাকাছি হবে । মুখভর্তি সাদা দাঁড়ি । পরনে ধবধবে সাদা পোশাক ।... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     ২ like!

শীতকাল ও ডিসেম্বরের সেই স্মৃতিগুলো!

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৮

শীতকাল চলছে । অন্যদিকে ইংরেজি বছরের শেষ মাস ডিসেম্বরও চলছে । শীতকালের সাথে ডিসেম্বর মাসের এক অভূতপূর্ব বন্ডিং আমার জীবনে লক্ষ্য করেছি । সেই শৈশব, কৈশোরের দিনগুলোতে এই মাসটা যেমন ছিল চাপের তেমনি ছিল আনন্দের ।

একটু ভেঙ্গে বলা যাক— স্কুল জীবনে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     ০ like!

‘গুম’ চিরতরে বন্ধ হোক।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭



আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস । স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জানুয়ারী প্রথম গুমের শিকার হন ঔপন্যাসিক, চলচ্চিত্রকার জহির রায়হান । ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে আনুমানিক ৬০০–৭৫০ জন মানুষ গুম হয়েছেন । যে মানুষগুলো কোথায় আছে, কেমন আছে—তা তাঁদের পরিবার জানেনা ।

জাতিসংঘ ঘোষিত দিবসটির লক্ষ্য হলো,... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ১ like!

৩০ আগস্ট, ২০২৪ তারিখে ফেনীতে আমার সাথে ঘটে যাওয়া নির্মমতার ২য় পর্ব ।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:২৬



ভয়াবহ বন্যা পরবর্তী ফেনীতে ফিরি ২৮ আগস্ট বুধবারে । রুমে গিয়ে দেখি রুমে পায়ের টাখনু পর্যন্ত কাদা সাথে কালো-লালচে ময়লা পানি রয়ে গেছে । রুমে থাকা যেগুলো খাতা, স্যাম্পল, লিটারেচার, তরিতরকারি নিতে পারিনি সেগুলো পঁচে গিয়ে ভেসে বেড়াচ্ছে ।

বাসার মালিককে ডেকে তাঁকে বললাম আপু রুমটা পরিষ্কারের ব্যবস্থা করে দিন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ০ like!

২৪ সালে ফেনীতে ভয়াবহ বন্যা: আমার কিছু দুর্বিষহ স্মৃতি

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২২ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩৩



গতবছর আজকের এই দিনে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা সবার সাথে শেয়ার করছি । (রিলেটেড সব ঘটনাগুলো কয়েকটি পর্বে লিখবো—এটি প্রথম পর্ব)

২২ আগস্ট ২০২৪, দিনটা ছিল বৃহস্পতিবার । সেদিন ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের এনিমেল হেলথ এন্ড ভ্যাক্সিন ডিভিশনের মান্থলি কনফারেন্স । সেকারণে আগের দিন-ই এলার্ম সেট করে রেখেছিলাম সকাল সাড়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     ৩ like!

অনলাইন জুয়া বন্ধে চাই কার্যকরী পদক্ষেপ

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২১ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫২



দেশ থেকে প্রতিদিন অনলাইন বেটিং সাইটের মাধ্যমে কোটি টাকা পাচার হচ্ছে । নিঃস্ব হচ্ছে তরুণ-তরুণী, যুবক-যুবতী এমনকি মধ্যবয়স্করাও । জুয়ার টাকা জোগাতে জড়িত হচ্ছে নানান অপকর্মে ।

বিভিন্ন পত্র পত্রিকার তথ্য অনুযায়ী বাংলাদেশে ৫০ লক্ষ মানুষ জুয়ায় আসক্ত । যদিও এই সংখ্যা আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে ।

গত মে মাসে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২১১ বার পঠিত     ২ like!

বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধনে ব্যানারের নামে ‘অস্তিত্বসংকটের নজির’

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২৬ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩০



গত ২২ জুলাই বগুড়ায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবীতে একটা মানববন্ধন অনুষ্ঠিত হয় । সেই মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । শিক্ষার্থীরা সাতমাথায় বিক্ষোভ কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং সেখানে নানা ধরনের স্লোগান দিতে থাকেন ।

এসময় তাঁরা বগুড়া জেলা প্রশাসকের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দেন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪১৬৪৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ