somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

জল্লাদ শাজাহানের সাক্ষাৎকার: যে দু'জনের মৃত্যুর পূর্বের কথা পৃথিবীতে প্রচলিত থাকবে সহস্র বছর

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জল্লাদ শাজাহান । যিনি ৩২ বছর কারাভোগের জীবনে ২৬ টি মৃত্যুদণ্ড কার্যকর করার পর আজ মুক্তি পেয়েছেন । সারাদিন মিডিয়ায় তাকে নিয়ে হুলস্থুলতা লক্ষ্য করলাম, লক্ষ্য করবারই কথা । এমন একজন মানুষ যিনি এদেশের অনেক বড় বড় লোকেদের ফাঁসি দেওয়ার ভূমিকায় থেকেছেন । কাজেই বিষয়টা অনেক গুরুত্ব বহন করে ।

শাজাহান মিডিয়ায় সাক্ষাৎকারে বেশ কয়েকজনের মৃত্যুর পূর্বের কথা তুলে ধরেছেন । আমি শুধু দু'টো ব্যক্তির কথা নিয়ে বলছি, যে দু'জনকে নিয়ে কথা বলা দরকার বলেই মনে হয়েছে আমার কাছে । যাঁর একজন এরশাদ শিকদার আর অন্যজন মুনির নামের এক ব্যক্তি ।

এরশাদ শিকদারের নাম শোনেনি এমন লোক এদেশে খুঁজে পাওয়া বিরল-ই হবে হয়তো । কুখ্যাত সেই এরশাদ যে বরফকলে এনে মানুষকে হত্যা করতো । ছিল ত্রাস, একজন গডফাদার । যাঁর কথা বলে নাকি মায়েরা তাঁদের সন্তানদের ঘুম পাড়াতো ।

তো জল্লাদ শাজাহানকে নাকি এরশাদ শিকদার মৃত্যুর পূর্বে বলে গিয়েছিলেন, ‘আমি জীবনে কোনোদিন অন্যায় করিনি । আমার জন্য দোয়া করবেন ।’ জাস্ট একটাবার চিন্তা করে দেখুন মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে তবুও মিথ্যা বলা ছাড়ছেনা । সে অকপটে জীবনের অন্তিম মুহূর্তে কিরূপ মিথ্যা বলে গেল!

মানুষের মিথ্যা বলার প্রবণতা কতটা প্রবল হলে মৃত্যুর পূর্বেও মিথ্যা কথা বলে যেতে পারে । মানুষ মরে যাবার সময়ও মিথ্যা বলে এটা পৃথিবীর জন্য অনন্য এক দৃষ্টান্ত রয়ে গেল! আপনি আপনার পরবর্তী প্রজন্মে এ কথাটা বললেন, তাঁর প্রজন্ম পরবর্তী প্রজন্মকে বলবে । এভাবে বহু বছর কথাটা জারি থাকবে ।

দ্বিতীয় যে ব্যক্তি মুনির নামের তিনি মৃত্যুর আগে নাকি বলেছিলেন, ‘আমাকে একটা সিগারেট দাও ।’ কিরকম সরল বাক্যে তিনি বলেছেন কথাটা । এমনও হতে পারে পৃথিবীতে সিগারেট ছিল তাঁর প্রিয় । আমি হলিউডের অনেক সিনেমায় দেখেছি মানুষ জীবনের শেষ মুহূর্তে কাছের মানুষের থেকে শেষ একটা সিগারেট চেয়েছে ।

জল্লাদ শাজাহানের মিডিয়ায় বলা এই কথাগুলো এদেশের-বৈদেশের মানুষের কাছে অতি গুরুত্বপূর্ণ কথা হিসেবেই থেকে যাওয়ার কথা । আমার দৃঢ় বিশ্বাস যে এই কথাগুলো পৃথিবীতে থেকে যাবে বহু বছর ।

সাব্বির আহমেদ সাকিল
০৪ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, বর্ষাকাল | রোববার | ১৮ জুন ২০২৩ ইং | অমাবস্যা | আপন নীড়, বগুড়া

#জল্লাদ #শাজাহান #এরশাদ #শিকদার #মৃত্যু #ফাঁসি
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৩ রাত ১২:০৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×