somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ছবি এআই জেনারেটেড।

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র আঙিনা। একই কারণে এরই মাঝে একে একে ঝরে গেছে চেনা-অচেনা এ মাটির আরও বহু সন্তানের তাজা প্রাণ। শুন্য হয়েছে বহু মায়ের কোল। সর্বশেষ, হেজেমনির শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখেছিল বলে নৃশংস দানবের থাবায় ছিন্নভিন্ন হলো শহীদ ওসমান হাদির দেহ। চিরদিনের মতো নিভিয়ে দেওয়া হলো তার প্রাণের স্পন্দন। আজ উগ্রবাদী তকমা দেওয়া হচ্ছে দেশপ্রেমিক ওসমান হাদিকে।

কিন্তু না! শহীদ আবরার আর হাদিদের রক্তধারা কখনো বৃথা যাবে না। এ রক্ত থেকেই বেরিয়ে আসবে আলোকিত বিজয়ের আশ্চর্য অগ্নিস্ফুলিঙ্গ। সেই বীজ ফোটাবে অগ্নিকুসুম। জ্বালাবে বিপ্লবের অনন্ত বহ্ণিশিখা- যা পুড়িয়ে ছাই ভস্ম করে দেবে সকল আধিপত্যবাদ আর আগ্রাসনের তখত-তাউস। চুরমার করে দিবে লুণ্ঠনের কালো হাত। ষড়যন্ত্রের বিষাক্ত সর্পিল গলি-ঘুপচি মুছে দিবে ইতিহাসের পাঁজর ভেঙ্গে!

এ প্রজন্মের রক্তে টগবগ করে ফুটছে স্বাধীনতার উষ্ণ প্রস্রবণ। জীবন যাবে তবু এরা মাথা নোয়াবার নয়। কোনো অত্যাচারী অপশক্তির কাছে! প্রলোভনের চকচকে মোড়কে বিষাক্ত গোলামির যতই ফাঁদ পেতে দিক আধিপত্যের ধ্বজাধ্বারী তস্কররা, এদেশের আত্মত্যাগী নরশার্দুল যুবসমাজের হৃদয়ের বজ্রাগ্নি তা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। তারা ছিন্নভিন্ন করবে ষড়যন্ত্রের সকল শৃঙ্খল, ভেঙে ফেলবে মিথ্যার প্রতিটি দুর্গ!

ঝড়ের চেয়ে ভয়ংকর, বজ্রের চেয়ে প্রচণ্ড, অগ্ন্যুৎপাতের চেয়ে অপ্রতিরোধ্য হয়ে বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। সূর্যের মতো দীপ্তিমান, সিংহের মতো ভীতিহীন শক্তিমান এ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। আধিপত্যবাদীদের ধারাবাহিক অনাচারের অবসান অবশ্যই ঘটাবে তারা। এদেরকে দমিয়ে রাখার সাধ্য আধিপত্যবাদীদের নেই। দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে পাকি দুর্বৃত্ত হানাদারদের তাড়িয়ে যেভাবে একদিন কালিমা মুক্ত করা হয়েছিল প্রিয় স্বদেশ, ঠিক একইভাবে আগ্রাসন আর আধিপত্যবাদকেও রুখে দিবে এদেশের দামাল ছেলেরা। সকল ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই।


সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭
২১টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×