somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

মায়া আর ভালোবাসায় ভরা আমার নানী এখন দূর আকাশের নক্ষত্র হয়ে গিয়েছেন

২৮ শে জুন, ২০২৪ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোট্ট একটা পাতিলে নানী কোরবানির পশুর গোশত রাঁধতেন । গোশত সেদ্ধ হতে হতে নরম হয়ে যেত । যেদিন নানাবাড়ি যেতাম, নানী পাতিল থেকে গোশত বেড়ে দিতো । নানীর সেই রান্না করা গোশতের স্বাদ আমি কখনোই ভুলবোনা ।

মানুষটা চলে যাওয়া এক মাস হতে চললো । নানী কোরবানির গোশত খেতে পারলেন না, আমাদেরও খাওয়াতে পারলেন না । ঈদে যখন নানী আমাদের দাওয়াত দিতেন তখন মা আমাকে বলতেন মাদলা থেকে একটা দই নিয়ে এসো ।

আমরা কেউ তেমন মিষ্টি পছন্দ করতাম না । সবাই দই পছন্দ করতাম । নানী জোর করে আমার প্লেটে বেশী পরিমাণ দই দিতো । কারণ আমি দই পছন্দ করি বলে । গরুর গোশতের সাথে থাকতো খেসারির ডাল আর চিকন করে আলু কেটে দিয়ে চচ্চড়ি ।

ঈদের দিন দাদার কবর জিয়ারত করে নানীকে আমাদের বাড়িতে আসতে বলতাম । নানী ভালোমতো হাঁটতে পারতেন না বলে ঈদের দিনও আসতে পারতেন না । অসুস্থতার এই সময়গুলো তিনি কি যে ভীষণ একাকীত্বে ভুগেছেন ।

কিছুদিন না গেলে বললেন, তুই আর আসিসনে কোমা শাকিলালী । মা নানীবাড়িতে গেলেও আমার কথা জিজ্ঞেস করতেন, উঁই কোমা আর আসেনা । কেন যে তিনি আমাকে এক নজর দেখার জন্য এত আক্ষেপ করতেন ।

মানুষটার ঘরে গেলেই কি যে শান্তি পেতাম । আমার কাছে নানা-নানীর ওই ঘরটা জান্নাতের মতো । ওই ঘরটাতে কি যে এক অদ্ভুত গন্ধ লেগে থাকতো । মনে হতো যেন আমার শৈশবের কালো টিপের গন্ধ, পাউডারের গন্ধ ।

একেবারে একা করে দিয়ে বড্ড অসময়ে আল্লাহ তাঁকে আমাদের কাছে থেকে কেড়ে নিলেন । কত স্বপ্ন ছিল চাকরি পেয়ে আয়-রোজকার করে মানুষটার খায়েশ মেটাবো । যা খেতে চায় তাই খাওয়াবো । ভেবেছিলাম সামনের ঈদ থেকে তাঁকে একটা করে শাড়ি কিনে দেবো ।

বুকের মধ্যে বড্ড হাহাকার করে ওঠে মানুষটার জন্য । আমাকে কি পরিমাণ যে ভালোবাসতো । আহারে । মানুষটা নেই এ কথা ভাবতে গেলেই অশ্রুসিক্ত হয়ে যাই । কেন যে মানুষটাকে এত ভালোবাসতাম আমি । অথচ সেই ভালোবাসার প্রতিদান তেমন কিছুই দিতে পারলাম না আমি ।

হয়তো জান্নাতে আবার দেখা হবে । জান্নাতে নানা-নানীর ওই মাটির ঘরই থাকবে । আমি ওই ঘরে ঘুমিয়ে থাকবো কোটি কোটি বছর ধরে ।

সাব্বির আহমেদ সাকিল
১৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল | শুক্রবার | ২৮ জুন ২০২৪ ইং | ফেনী সদর
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৪ রাত ৩:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×