
অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট আছে কার?
তারপর বসে যায় করতে বিচার
মন্তবে বিচার করে পোষ্ট এর মান।
পোষ্ট দিয়ে সবে চায় কেউ তা’ পড়ুক
বলুক কেমন হলো কষ্টের ফসল
পাঠক পাঠেতে এর আনন্দে উড়ুক
খুঁজুক সকলে এর গভীর অতল।
সেই ক্ষেত্রে একজন এ রাজীব নুর
মন্তব্যে গন্তব্য তার হোক বহু দুর।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




