somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুনের শহর বগুড়া | খুনের অভয়ারণ্য বগুড়া

১২ ই জুন, ২০২৩ রাত ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তীব্র গরম, অনাবৃষ্টি, খরা, ভূমিকম্প, বন্যা, বরফ গলা, মাটি-পানি-বায়ু দূষণ এসব মূলত মানবসৃষ্ট কারণের মধ্যে অন্যতম । বায়ুদূষণে কিছুদিন পরপরই রাজধানী ঢাকার নাম পত্রিকার শিরোনামে উঠে আসছে ।

ঢাকাসহ অন্যান্য জেলাগুলো, বাহিরের দেশগুলোতে মানবসৃষ্ট কারণে পরিবেশ হুমকির মুখে পড়লেও বিশেষ করে বগুড়ার মানুষ আছে আরেক মানবসৃষ্ট কারণের দুর্দশায় ।

আর সেটি হলো প্রতিনিয়ত দুর্বৃত্তায়নের প্রভাব । ফলে অন্যান্য দূর্যোগের মোকাবেলা করবার আগে বগুড়ার মানুষদের লড়াই করতে হচ্ছে রক্ত-মাংসে গড়া মানুষের হাত থেকে জীবন বাঁচানোর লড়াইয়ে ।

গত কিছুদিন ঘন ঘন লোডশেডিংয়ে বগুড়াবাসীরও ত্রাহি অবস্থা হয়েছে । সামাজিক যোগাযোগমাধ্যমে লোডশেডিং নিয়ে নানা পোস্ট, মন্তব্য করতে দেখা গেছে ।

অথচ প্রতিনিয়ত ঘটে চলা খু.ন, জ.খ.মের মারাত্মক রূপ ধারণ করলেও বগুড়ার মানুষদের মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি এই ইস্যু । সবাই ভাবছে অন্য কাউকে মারছে, নিজেকে তো মারছেনা ।

এভাবেই দায়সারাহীনভাবে জনসম্মুখে চলছে দুর্বৃত্তায়ন । যেই দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাচ্ছেনা সরকারদলীয় ব্যক্তি, ব্যবসায়ী, আমলা, শিক্ষার্থী, সাধারণ মানুষ । দুর্বৃত্তরা প্রশাসন, গণমাধ্যম, এলিট, সাধারণ মানুষদের দেখিয়ে দিচ্ছে তাঁদের ক্ষমতা ।

একদিকে যেমন শহীদ জিয়াউর রহমান মেডিকেল, মোহাম্মদ আলী হসপিটালে নানা রোগ, পীড়ায় ভোগা ব্যক্তিদের আহাজারি শোকে মাতম সেখানে নতুন মাত্রায় যুক্ত হয়েছে অস্বাভাবিক দুর্বৃত্তায়নের ফলে আঘাতপ্রাপ্ত, নি.হ.তদের শোক ।

স্থবির হয়ে পড়েছে সমাজের, রাষ্ট্রের সব মহলের চোখ, মনন-মগজ । এমনই এক অন্ধকার শহরে পরিণত হয়েছে প্রাচীন বাংলার রাজধানী । অথচ এও নয় রাজধানী বা বিভাগীয় শহরগুলোর চাইতে বেশী মা.দ.কের আধিক্য এখানে । যাঁর ফলে মস্তিষ্ক বিকৃতরা এসব করে বেড়াচ্ছে ।

খুব স্বাভাবিক সেই দুর্বৃত্তরা, যাঁদের খু.ন করতে, ছু.রিকাঘাত করতে মা.দ.কের প্রয়োজন হচ্ছেনা । নিরাপদে ঘরে ফিরবার নিশ্চয়তা দেবার ক্ষমতা বগুড়ায় কারোর হচ্ছেনা ।

এমন ভয়াবহ রূপ যদি আপনাদের মনে প্রতিবাদের, ঘৃণার, শাস্তির দাবীর উন্মেষ না ঘটাতে পারে তবে চলুক এভাবেই । গতকাল উমুক মরেছে, আজ তমুক মরেছে কাল আপনি/আমি মরবো ।

সাব্বির আহমেদ সাকিল
২৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | সোমবার | ১২ জুন ২০২৩ ইং | আপন নীড়, বগুড়া

#বগুড়া #দুর্বৃত্তায়ন #খুন #ছুরিকাঘাত #ভয়ানকশহর #খুনেরশহর #মৃত্যু #অনিরাপদবগুড়া #নিরাপত্তাহীনবগুড়া
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২৩ রাত ৩:০২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

×