somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মব সন্ত্রাস, আগুন ও ব্লাসফেমি: হেরে যাচ্ছে বাংলাদেশ?

২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের একজন মানুষকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পুড়িয়ে মারা হয়েছে। মধ্যযুগীয় এই ঘটনা এই বার্তা দেয় যে, জঙ্গিরা মবতন্ত্রের মাধ্যমে ব্লাসফেমি ও শরিয়া কার্যকর করে ফেলেছে। এখন তারই প্রকাশ্য উৎযাপন চলছে।

যতক্ষণ পর্যন্ত না সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে, ততদিন পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। ড. ইউনূস যদি পরাশক্তির ক্রীড়নক না হয়ে থাকেন, তাহলে তাঁর উচিত হবে দায় স্বীকার করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনা ও মব সন্ত্রাস বন্ধে সরকার কী করছে, তা দেশের মানুষকে স্পষ্টভাবে জানানো।

ড. ইউনূস সরকার শুধু নিজেই ব্যর্থ হয়নি, পুরো জাতিকেই তিনি পরাজয়ের মুখে ঠেলে দিয়েছেন। এনজিওবৃত্তির আড়ালে তিনিএতদিন গণতন্ত্র ও ন্যায়বিচারের মুখোশই কেবল দেখিয়ে গেছেন। তারা মব সন্ত্রাসীদের ব্যবহার করছেন, এই অপবাদ এতদিন থাকলেও, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে মনে হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্র এখন কার্যত জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে গেছে।

জঙ্গিদের লক্ষ্যও পরিষ্কার। বিগত সরকারের চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে ওঠা তাদের লক্ষ্য। সর্বাত্মকভাবে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য সর্বগ্রাসী ক্ষমতা অপরিহার্য। সেই লক্ষ্য পূরণ করতে তারা দেশের উদারনৈতিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছে। যে প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র, যুক্তিবুদ্ধি, মুক্তিযুদ্ধ এবং বাঙালি সংস্কৃতির পক্ষে কাজ করে তারাই আক্রমণের লক্ষ্য। এর অংশ হিসেবে ছায়ানট ও উদীচীর মতো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। জঙ্গিদের সংবিধানে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার স্থান নেই। তাদের দৃষ্টিতে সংগীত, শিল্পকলা, সংস্কৃতি ও মুক্তচিন্তা সবই নিষিদ্ধ, অতএব এরাই তাদের প্রধান শত্রু।

এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে ভূমিকার কথা আলোচনায় আসার কথা, সেই মাহমুদুর রহমানের নাম আশ্চর্যজনকভাবে উচ্চারিত হচ্ছে না। শাহবাগ আন্দোলন-পরবর্তী সময়ে আমার দেশ পত্রিকার মাধ্যমে ইসলামপন্থি রাজনীতির জন্য যে আদর্শিক জমিন তিনি তৈরি করেছিলেন, সেটাই আজকের এই উগ্রবাদী বাস্তবতার ভিত্তি। ইমান বনাম নাস্তিকতার ফ্রেম এবং মুক্তিযুদ্ধবিরোধী ন্যারেটিভ ব্যবহার করে রাজনীতিকে ধর্মীয় আবেগে রূপান্তরিত করার মাধ্যমে তিনি সহিংস ইসলামপন্থি শক্তিগুলোকে বাংলাদেশের রাজনীতিতে গ্রহণযোগ্যতা এনে দেন।

তার পত্রিকার দীর্ঘদিনের প্রতিক্রিয়াশীল বয়ানই আজকের এই মবতন্ত্র, ব্লাসফেমির অভিযোগে সহিংসতা, পত্রিকা অফিস ও সংস্কৃতিচর্চার কেন্দ্রে অগ্নিসংযোগের আদর্শিক ছক তৈরি করেছে। আজ যখন কটূক্তির অভিযোগে মানুষ পুড়িয়ে মারা হয়, কিংবা সংস্কৃতি ও মুক্তচিন্তার প্রতিষ্ঠানগুলোতে আগুন দেওয়া হয়, তখন এসব ঘটনা দীর্ঘদিন ধরে লালিত উগ্রপন্থি ধ্যানধারণারই চূড়ান্ত প্রকাশ।

যেহেতু এই পথে তাদের প্রধান বাধা প্রথম আলো বা ডেইলি স্টারের মতো মুক্তবুদ্ধির পত্রিকা, তাই এসব প্রতিষ্ঠানগুলোতে আগুন দেওয়া হচ্ছে। আর শরিয়াভিত্তিক আমার দেশ ও নয়া দিগন্ত-এর মতো পত্রিকাগুলো ইসলামী শাসন প্রতিষ্ঠার চুড়ান্ত ন্যারেটিভ তৈরি করছে।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২৮
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×