somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

রোবোটিক প্রজন্মের দিকে

১২ ই মে, ২০২৩ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের পরবর্তী প্রজন্ম-প্রজন্মান্তরে একটা রোবোটিক কৃত্রিম ভয়াবহ জীবন কাটাবে । আবেগ অনুভব করার মতো ক্ষমতা হারিয়ে ফেলার ঢের আশঙ্কা আছে ।

আমরা যাঁরা শৈশব-কৈশোরে নানাবাড়ি, দাদাবাড়ির সেই মাটির তৈরির একতলা, দোতলা বাড়িতে সময় কাটিয়েছি । ওঁরা তা পাবেনা । কারণ সবখানেই কংক্রিটের ছোঁয়া! গ্রামগুলোতে এখন শহরের ছোঁয়া লেগেছে । অচিরেই এটি আরও বৃদ্ধি পাবে ।

নানাবাড়িতে মাটির উনুনে মাটির হাঁড়িতে রান্না করা ভাত, মাটির তৈরি কড়াইয়ের তরকারি ওসব ধীরে ধীরে বিলুপ্তির পথে হাঁটছে । এমনকি পানির পাত্র হিসেবে পিতলের জগ, গ্লাস ওসবও হারাতে বসেছে ।

হারাতে বসেছে বাড়ির চারিদিকে লাগানো নানা প্রজাতির ঔষধি ও ফলজ গাছও ।

এছাড়াও বাঁশ ও কাঠ দিয়ে ঘরের কাঠামো, আসবাবপত্র ওসও হারিয়ে যাচ্ছে ।

ভোরে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙতো । সন্ধ্যাবেলায় পাখির কিচিরমিচির শব্দ শুনে মনে হতো এইতো বাড়ি ফেরার সময় হয়েছে । কোথাও তেমন আর পাখিদের গুঞ্জন শোনা যায়না । চারিদিকে অবকাঠামো আর অবকাঠামো ।

নদীতে মামাতো, চাচাতো ভাইয়েরা কত গোসল করেছি । যখন বৃষ্টিতে ধানী জমিগুলো ভরে যেত তখন কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে আমরা বিকেলে সেই ভেলায় চড়ে ঘুরতাম ।

বাংলা মাস অনুযায়ী বিভিন্ন সিজনে বিভিন্নরকম খেলা হতো । হাডুডু, গোল্লাছুট, চোর-পুলিশ, পিট্টুপিট্টু, মার্বেল, লাকিমুষ্ঠি, রুটিচোর, গাদল ছাড়াও ক্রিকেট ও ফুটবল তো খেলতাম ই । শেষের দু'টো ছাড়া বাকি খেলাগুলো বর্তমানে বিলুপ্ত ।

সময়ের সাথে সাথে এসব খুব তড়িঘড়ি করেই কিন্তু এসব বিলুপ্ত হয়ে যাচ্ছে । আধুনিকতার ছোঁয়া, প্রযুক্তির উৎকর্ষতায় এত দ্রুত সময় বদলে যাচ্ছে যা সত্যিই ভয়াবহ রূপ নেবে একসময় ।

এই ইন্টারনেটের যুগে, প্রযুক্তির যুগে মানুষ সাময়িক আনন্দ খুঁজলেও একসময় এসে ঠিকই বিরক্ত হয়ে উঠবে । আপনকিছু খুঁজবে, যা নিয়ে ভাবা যায়, লালন করা যায় এমনকিছু । যেমনটা বিভিন্ন উদাহরণ টেনে আমি বললাম ওসব কিন্তু লালন করে আসা বিষয়, জীবনের সাথে যা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ।

সাব্বির আহমেদ সাকিল
২৯ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | শুক্রবার | ১২ মে ২০২৩ ইং | কৃষ্ণ সপ্তমী | আপন নীড়, বগুড়া
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২৩ রাত ১০:২০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

×