somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাজার ব্যবস্থাপনা দেখবে কে? রুখবে কে?

২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সংবাদপত্র, টিভি, মিডিয়া বিভিন্ন বিষয়াদি, সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে সকল শ্রেণীর সামষ্টিক কথা বলে । কেউ ধ.র্ষ.ণ হলো, লাঞ্চিত হলো, হয়রানির শিকার হলো বা বিভিন্ন সমস্যায় পড়লো সেক্ষেত্রে সংবাদমাধ্যম বিশেষ ভূমিকা পালন করে । মানুষের কথা, পরিবেশ ও প্রতিবেশের কথা তুলে ধরে ।

এই তুলে ধরার মাধ্যমের সুফল সেই মানুষরা বা সেই গোষ্ঠী তখনই পান যখন সেটি নিয়ে আলোচনা হয় এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় ।

গতকাল ঢাকার কারওয়ান বাজারে কাচা মরিচ বিক্রি হয়েছে ২৫০ টাকা কেজি দরে । বগুড়ার আদমদীঘিতেও বিক্রি হয়েছে ২৫০ টাকা কেজি দরে । আজ সুলতানগঞ্জ বনানী হাটে বিক্রি হয়েছে ২৮০ টাকা কেজি দরে ।

দেশের জাতীয় দৈনিকগুলো, স্থানীয় দৈনিকগুলোতে, টিভিতে এ খবর লিড আকারে, স্পেশাল আকারে সম্প্রচার, ডিজিটাল, অনলাইন ও প্রিন্ট এডিশনে ছাপা হয়েছে । অর্থ্যাৎ সংবাদমাধ্যমে অথেনটিক খবর পৌঁছে গেছে সারাদেশের মানুষের কাছে । পৌঁছে গেছে রাজনীতিক মহল, সরকারি আমলা, বেসরকারি চাকরিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে ।

কিন্তু কাচা মরিচ নিয়ে গতকাল বা আজ কোথাও কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে? হয়নি । একজন মানুষের জীবনের নিরাপত্তাসহ পাঁচটি মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব একটি রাষ্ট্রের, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট সরকারের । যাঁরা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা, ভোক্তার অধিকার সংরক্ষণের জন্য, বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য ।

অথচ আমরা দেখেছি সরকারি আমলা থেকে শুরু করে ক্ষমতাসীন দল, বিরোধী দল, সাধারণ মানুষ সবাই ২৮০ টাকা কেজি দরে কাচা মরিচ কিনছে । এক সপ্তাহের ব্যবধানে এতটা মূল্যবৃদ্ধি পৃথিবীতে এমন দৃষ্টান্ত খুব কম জায়গাতেই আছে বা হতে পারে শুধু বাংলাদেশেই ।

একজন মানুষের ক্ষেত্রে প্রতিদিন থাকার জায়গা না থাকলেও খাবারের চাহিদা ঠিকই পূরণ করতে হয় । চুলোয় রান্না করতে হয় । সেটা নিজের রান্নাঘরে রান্না হোক কিংবা হোটেল-রেঁস্তোরায় রান্না ।

অথচ আমরা দেখিনি সরকারিভাবে কোনো ঘোষণা, আমরা দেখিনি কোনো বিজ্ঞাপন যেটিতে বলা হলো, ‘কাচা মরিচের দাম ১০০/১২০ টাকা (অথবা পূর্বের ৬০-৮০ টাকা) সরকার কর্তৃক বেঁধে দেয়া হলো । এটির ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে ।’

রাষ্ট্রের কাছে, সরকারের কাছে এ চাওয়া তো অন্যায় নয়, অপরাধ নয় । এ চাওয়া তো ক্ষমতাসীন আওয়ামীপন্থী, বিরোধীদলীয়পন্থী, সরকারি আমলা, আপামর জনসাধারণের । তবুও কে আমরা কোনো পদক্ষেপ দেখিনা, ঘোষণা পাইনা...কখনও পাবো কি-না সেটাও জানিনা ।


সাব্বির আহমেদ সাকিল
১৩ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, বর্ষাকাল | মঙ্গলবার | ২৭ জুন ২০২৩ ইং | শুক্ল অষ্টমী | আপন নীড়, বগুড়া

#দ্রব্যমূল্য #ঊর্ধ্বগতি #কাচামরিচ #বৃদ্ধি #সিন্ডিকেট #কালোবাজারী #দাম #বাজার
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×