somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

একটি পূর্ণিমা: জীবন ও কিছু প্রশ্ন

২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি পূর্ণিমায় আমার বয়স বেড়ে যায় । আমি ভাবতে থাকি আমার এই রক্ত-মাংসের কাঠামো খুব শিগগিরই পোকামাকড়ের খাবার উপযোগী হতে চলেছে । মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে, কি পাবো, কি পাবোনা সেটি ঘিরে সুবিশাল চিন্তার জন্ম হয় ।

মৃত্যুর আগমুহূর্তে মানুষের কিরকম অনুভূতি জাগ্রত হয়, হরমোনগুলো কি ধরণের প্রভাব ফেলে, রক্ত সঞ্চালন বাড়ে নাকি কমে, কোষগুলো কিভাবে স্থবির হয়ে পড়ে সেই উৎকণ্ঠা কাজ করে ।

পৃথিবীতে যাঁরাই আত্মহত্যা করে মরেছেন সবার-ই কি জীবনের সমস্ত স্বাদ নেয়া হয়ে গিয়েছিল । বিখ্যাত ভিনসেণ্ট ভ্যানগগ, রবিন উইলিয়ামস, এডগার এলেন পো, আর্নেস্ট হেমিংওয়ে, চেস্টার বেনিংটন, সিলভিয়া প্লাথ যাঁদেরকে কোটি মানুষ চিনতো । সাহিত্য, সংস্কৃতি, রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁরা কেন এই পথ বেছে নিয়েছিলেন ।

তাঁদের সৃষ্টিকর্ম নিয়ে এত আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে তবুও কত সহজেই তাঁরা নিজেকে শেষ করে দেবার ইচ্ছে পোষণ করেছেন । তাঁরা কেন আরেকটি নতুন সূর্যোদয়, সূর্যাস্ত কিংবা পূর্ণিমা দেখার ইচ্ছে পোষণ করেননি ।

নাকি জীবনের সংগ্রামের এই পথকে রুদ্ধ করে দিতে চেয়েছিলেন এক নিমিষেই । এসব মৃত্যুর ব্যাখা কিংবা কনক্লুশান হয়তো এক কোটি বছরেও প্রশ্ন হয়ে রয়ে যাবে মানুষের মনে । কোন ব্যথা, কোন আনন্দে কিংবা কোন আশ্বাসে তাঁরা জীবনের গতিপ্রকৃতিকে পাল্টে দিতে চেয়েছিল ।

আবার পৃথিবীর কোনো জড় কিংবা জীবনের প্রতি কোনো মায়া-ই কি তাঁদের আর আচ্ছন্ন করতে পারেনি । শৈশবের খেলার মাঠ, খেলার সঙ্গী, স্কুলসঙ্গী, পুরোনো গাছ, ডালে কিচিরমিচির করা পাখি কোনোকিছুই কি পারেনি পৃথিবীর মায়াতে আটকে রাখতে ।

হয়তোবা এসব কিছুই পারেনি । হয়তো তাঁদের শেষ স্বাদ বলতে মৃত্যু-ই ছিল । কোনো সুতোয় যে তাঁরা বাঁথা পড়েননি সেটি অন্তত সুস্পষ্টভাবে বলা যায় ।

হিমেল হাওয়ার স্পর্শে মোহনীয় জোছনায় একটি রাত কেটে যাচ্ছে । চারিদিকে কত প্রাণ । তবুও এ শহরকে প্রাণহীন মনেহয় । বিচ্ছিন্ন কোনো এক দ্বীপ মনেহয় ।

সাব্বির আহমেদ সাকিল
০৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | মঙ্গলবার | ২৩ এপ্রিল ২০২৪ ইং | ফেনী সদর
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ২:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৯




তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-স্বাদের ফিউশন থেকে আধুনিক বায়োলজিক্যাল শক

লিখেছেন শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১


প্রারম্ভিক জিজ্ঞাসা
"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×