somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

ঈদে সবার স্বপ্ন বাড়ি যায় না

০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবার স্বপ্ন বাড়ি যায়? আদৌ যায়? যায় না বস । প্রবাসীদের কথা নাহয় বাদ-ই দিলাম, কারণ তাঁরা চাইলেই বাড়ি ফিরতে পারেন না এবং সেই মানসিকতা নিয়েই তাঁরা প্রবাসে পাড়ি জমান । দেশেই নিজ জেলা থেকে ভিন্ন জেলায় অবস্থানরত অনেকেই ঈদে বাড়ি ফেরেন না । এসকল মানুষগুলো বছরে দু'টো ঈদের ৩-৪ দিন বাড়িতে থাকার সুযোগ পান । তবুও তাঁরা বাড়ি ফেরেন না!

কেন বাড়ি ফেরেন না, সেই উত্তর খুঁজতে হলে দেশের প্রচলিত চাকরির বাজারের বেতন কাঠামো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লিভিং কস্ট, সন্তানের পড়াশোনার খরচ এসবের দিকে নজর দিতে হবে । সেটি খুঁজে বের করতে পারলেই স্বপ্ন যে সবার বাড়ি যায় না সেটির উত্তর সহজেই পাওয়া যাবে ।

আমাদের দৈনন্দিন সংবাদমাধ্যমগুলোতে সেসব সংবাদ-ই বেশী গুরুত্ব পায় যেসবে আলোচনা-সমালোচনা বেশী হয় । অধিক মানুষের আবেগ, উৎকণ্ঠার মূল্য যেখানে বেশী । শুধু সংবাদমাধ্যম বৈ, বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোও সেসবের দিকে নজর দেয় ।

আপনি না চাইলেও এমন সব সংবাদ, বিজ্ঞাপন আপনাকে জোর করে গেলানো হবে যা অধিক মানুষের কাছে পৌঁছুবে ।

সারাটা বছর কাজ করার পরও একটা শ্রেণী আনন্দ উদযাপনকে বাস্তবতার কাছে বিকিয়ে দেয় । জীবন সংগ্রামের এই হুলস্থুল কাণ্ডে নিজেকে সামলে নেয় । জীবিকার যাতনা কুঁড়ে কুঁড়ে খায় বলেইতো । বাৎসরিক এই আয়োজনে যুক্ত না হয়ে ভাবে নিজ বাড়িতে যাওয়ার যে খরচ সেটি দিয়ে হয়তো দশ দিন সেখানে চলা যাবে । সন্তানের টিউশন ফি টা দেয়া যাবে।

মানুষের জীবনে এসকল বাস্তব উদাহরণগুলো বহু আছে । জীবনের তাগিদে মানুষ নিশ্চুপ, নির্বিকারভাবে জীবন চালিয়ে নেয় । ক’দিন ধরেইতো একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে যে পুরুষরা ঈদের শপিং করেন না বা তাঁদের কোনো বাজেট থাকে না ।

শুধু কি ঈদ বাজেটেই সীমাবদ্ধ পুরুষের জীবন । টানাপোড়েনের জীবনে পরিবারের এতগুলো মানুষের জন্য কেনাকাটায় যে দুই মাসের বেতন চলে যায় । কখনও তো অন্যের দ্বারস্থও হতে হয়, যেন পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটে । এই হাসিতেই পুরুষ তৃপ্ত হন ।

নারীর ভূমিকাটাও লক্ষণীয়, যাঁরা স্বামীর সাথে থাকেন সেসব নারীওতো তাঁর নিজ বাবা-মায়ের মুখটা দেখতে পান না । সন্তান, সংসারের কথা চিন্তা করেন । ভাবেন এইবার ঈদে বাড়ি না গেলে কি এমন হবে, বাড়তি খরচটা না হলে বাকি মাসটা একটু হয়তো স্বাচ্ছন্দ্যে চলা যাবে ।

এ জীবন-সংসারের দায় বোঝা বড্ড মুশকিল । মানুষ কিভাবে সংগ্রাম করে টিকে থাকে তা সেই সংগ্রামী মানুষগুলোই একমাত্র জানেন । কিন্তু আমরা তাঁদের বেদনা জায়গাটা কখনও আঁচ করতে পারি না । পারবো কি করে আমাদের হয়তো ওই অবস্থায় আল্লাহ কখনও নিয়েই যাননি ।

প্রতি ঈদে দূর-দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো যাঁরা অর্থাভাবে বাড়ি যেতে পারেন না তাঁদের জন্য লেখাটি উৎসর্গ করা হলো ।

সাব্বির আহমেদ সাকিল
২৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, বসন্তকাল | ০৮ এপ্রিল ২০২৪ ইং | ফেনী সদর
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×