somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ দেশ কি পারবে আফগান হতে?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আফগানিস্তানের মুদ্রা চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বের অন্যতম সেরা মুদ্রা হিসেবে আবির্ভূত হয়েছে। এই সময়ের মধ্যে আফগান মুদ্রার দাম ৯ শতাংশ বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দারিদ্রপীড়িত একটি দেশের জন্য এটা অনেক বড় অর্জন বলেই মনে করা হচ্ছে।

ক্ষমতায় এসে মাত্র ২ বছরের মধ্যেই তারা সুপার কার তৈরি করলো। কৃষি উন্নয়নে কারো সহোযোগিতা ছাড়াই দীর্ঘ খাল খনন করলো। আম্রিকার ফেলে যাওয়া হেলিকপ্টার মেরামত শুরু করলো। জ্বালানি তেল উত্তলন শুরু করলো। ধীরেধীরে অর্থনীতিতেও এগিয়ে যাচ্ছে। মাত্র ২ বছরে একটা ধর্মান্ধ গোষ্ঠী এতোকিছু করে ফেললো। অথচ এ দেশে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা প্রগতিশীল একটা দল কী করলো? বিদেশি ঋণে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশীদের কাছ থেকে ফ্লাইওভার ক্রয় করলো, তবুও ১৫ বছর আগে ঢাকায় যে জ্যাম ছিল আজও তাই আছে। ১৫ বছর আগেও বৃষ্টি হলে ঢাকা তলিয়ে যেত, আজও তলিয়ে যায়। এখন বলতে পারেন বৃষ্টি হলে মাঝেমধ্যে অনেক উন্নত শহরও তলিয়ে যায়। দেখুন, সেসব শহর ঢাকার মতো নিয়ম করে প্রতি বছরই তলায় না। যদি তাই হতো তবে তারা কোনা না কোন ব্যবস্থা করেই ফেলতো।

তালেবান যেভাবে এগিয়ে যাচ্ছে, এভাবে যদি এগিয়ে যেতে পারে তবে ১৫ বছর পর এরা বিশ্বের দরবারে শক্তিশালী একটা রাষ্ট হিসেবেই প্রতিষ্ঠিত হবে। ১৫ বছর ক্ষমতায় থেকেও একটা প্রগতিশীল দল আফগান হতে পারলো না, আরো ১৫ বছর ক্ষমতায় থাকলেও কি পারবে আফগান হতে?

হ্যাঁ, তাদের একটা বিষয়ে আমার দ্বিমত রয়েছে, সেটা হলো নারী শিক্ষা। তবে কিছুদিন আগে তারা এটাও পরিষ্কার করেছে, তারা কিছুটা সময় চেয়েছে। তারা নারী শিক্ষার একটা শক্তিশালী কাঠামো তৈরি করে তারপরই নারী শিক্ষা চালু করবে। তারা বলেছে, তারাও নারীদের শিক্ষার অধিকারকে বিশ্বাস করে, এবং তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে। আমরা ৭০ বছরেও ব্রিটিশদের তৈরি করা কেরানী শিক্ষা ব্যাবস্থা ভেঙে নতুন শিক্ষা ব্যাবস্থা গড়ে তুলতে পারিনি। তারা এসেই পশ্চিমা শিক্ষা ব্যাবস্থা ভেঙে নতুন শিক্ষা কাঠামো গঠন করতে এগিয়ে যাচ্ছে। যে শিক্ষা ব্যাবস্থায় একটি শক্তিশালী জাতি গড়ে উঠবে।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৭
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×