কতিপয় কবির কবিতা নিয়ে কথা বলার রুচি ও সময় এখন আর আমার নেই। তাঁরা তাঁদের যেকোন ফেইসবুক বন্ধু, পরিচিত অপরিচিত নির্বিশেষে বিভিন্ন মানুষ সম্পর্কে যে ধারণা পোষণ করেন এবং যে ভাষা, ঢঙে কথা বলেন তার বিচার-সাপেক্ষে আমি আর তাদের কবিতা পাঠ করিনা। যদিও একটা সময় এতসব বিচার বিশ্লেষনে না গিয়েই তাদের পড়তাম। যিনি মানুষ হিসাবে সংযমী, ভদ্র, সভ্য, সুশিক্ষিত, উদার ও মহৎ নন, যিনি অন্য মানুষের জ্ঞান অভিজ্ঞতা, মত ও পথ কে সম্মান করে কথা বলতে জানেন না তার সাহিত্য আমি পাঠ করবো না বলে ঠিক করেছি! তা তিনি যে মানের কিংবা যে মাপের সাহিত্যিকই হোক না কেন! উনাদের ফেইসবুকিও কর্মকাণ্ড থেকে আপনার কি তাদের একেকজন ভদ্র, সভ্য, উদার, মহৎ মানুষ বলে মনে হয় যারা একে অন্যকে জঘন্যভাবে খোলামেলা অপমান করেন? তাদের কি আমি কবি বলবো নাকি রাজ দরবারি বলবো? কুকুর এবং খ্যাপা-কুকুর শব্দ দুটির অর্থ আমাদের সামাজিক সংস্কৃতিতে এক নয়। কোন মানুষের কর্মকাণ্ড উন্মাদের মত হলে আমরা সকলেই তাকে খ্যাপা-কুকুরের সাথে তুলনা করি। এই তুলনা করার মাধ্যমে সেই ব্যক্তিটির মানসিক ভারসাম্যহীনতার বিষয়টিই নির্দেশ করা হয়, ব্যক্তিটিকে কুকুরের সাথে নয়। আমার কাছে সাহিত্য জীবনের পরম আদরণীয় এক অনুষঙ্গ। এবং সাহিত্যিকেরা পূঁজনীয়। রাজনৈতিক ষান্ডাদের মতো অপবাক্যকে যারা অস্ত্র করেছে তারা কি পূঁজা পাবার যোগ্য? এই প্রশ্ন আমি সয়ং আমার কাছে রাখছি। এদের যারা খুব কাছ থেকে দেখেছেন তারা জানেন, তারা কি বাজে মাত্রার বদমেজাজি, অহংকারী, অভদ্র! আমি তাদের দীর্ঘ সময় ধরে জেনেছি। এরা তাদের চিন্তার আরো উন্নতি করুক। তারপর পড়বো নে...
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


