কোন একদিন পিছু ফিরে চেয়ে দেখি- হে মহিয়ান,
আমার ফেলে আসা পদচিহ্নে শুধু ভুলের খতিয়ান।
আমাকে ঘিরে আছে কত মহাকালের অভিশাপ,
অামার অস্তিত্বে জমেছে বড় পাহাড়ের মতো পাপ।
বোধগুলো সব কত গভীরে হারিয়েছে গিরি খাদে
আলেয়ার মোহে বন্দী রয়েছি হাজারও অপরাধে।
নিজের ভেতরে আর কিছু নেই; কেবলই সর্বনাশ,
বিষাক্ত অনুভবে তৃষ্ণার্ত আত্মায় জীবানুর বসবাস।
অন্ধকারের পথে অহর্নিশ হেটে যাই পথ জানা নেই
ক্ষমার অধিকার হারিয়েছি কবে নিজের অজান্তেই।
প্রায়শ্চিত্য দিতে পারো প্রভু কখনোই দিওনা দয়া,
আমাকে করে রেখ ক্ষমাবঞ্চিত অচ্ছুৎ আর অপয়া।
নিজের সাথে নিজের কৃত সকল অপরাধের দায়,
জোড় হাতে সরল স্বীকারোক্তি করছি নির্দ্বিধায়।
অবনত মাথা ধুলায় লজ্জিত দুইচোখে ভরা জল,
তোমার দরবারে দাড়ানোর এই আমার সম্বল।
ক্ষমা চাওয়ার ধৃষ্টতা নেই; তবুও বেহায়া এই মন,
খোদা, তোমার পায়ে সবশেষে করি আত্মসমর্পণ।
বিয়াম ফাউন্ডেশন, ঢাকা।
২০/০৭/২০১৬. সময় রাত ১২.০১
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

