http://www.youtube.com/watch?v=xfq_A8nXMsQ
সবাই কেমন আছেন ?
ব্লগ এর আমি একজন দর্শক , ব্লগ পড়া, মাঝে মাঝে কমেন্ট করার মধ্যেই আমার দৌড়! সবার ব্লগ লেখা দেখে আমারও সাধ হলো ব্লগ লেখার ...
কিন্তু কি নিয়া লিখবো ! মাথার মধ্যে দুনিয়ার চিন্তা কিলবিল করে...খালি খাতা আর কলম এর অভাবে লিখতে পারিনা !
করলো সমু ব্লগ
তারপরের কাহিনী হলো আমিও সবার মতো আমার খোমাখাতা তে একটা ভিডিওটা শেয়ার করলাম !
কি আসে এই ভিডিও ত়ে? জীবন নিয়ে কিছু কথা ...একজন মানুষ (গায়ক) তার জীবন বোধ এর কথা গান (অনেক টা কবিতার মতো ) এ বলেছেন..
আমি কিছু আমার ভালো লাগার লাইন দিলাম...বাকিটা আপনারদের জন্য হোমওয়ার্ক ..
যৌবন এর সৌন্দর্য উপভোগ করুন , প্রতিটা মুহূর্ত , প্রতিটা বিন্দু ... আপনি তখন এর মুল্য বুঝতে পারবেন যখন থাকবেনা যৌবন...
২০ বসর আগের ছবি দেখে আপনি ভাববেন কি সুন্দর আপনি ছিলেন ! আপনি ততটা মোটা ছিলেন না ,,,যতটা ভাবতেন !...
ভবিষ্যত নিয়ে বেশি ভাববেননা , কারণ আপনার ভাবনার ফলে আপনার ভবিষ্যত পরিবর্তন হবে না !
অন্যের সাফল্য দেখে হিংসা বা হতাশ হবেন না , কখনো আপনি জিতবেন , কখনো হারবেন... জীবন অনেক বড়, শেষ সময়ে আপনার প্রতিযোগী আপনি নিজেই !
ভুলে যান সব অপমান এর কথা, কষ্টের কথা ...শুধু মনে রাখুন যে প্রসংসা আপনি পেয়েছেন ,,,,
ফেলে দিন ব্যাঙ্ক স্টেটমেন্ট , জমিয়ে রাখুন ভালবাসার চিঠি গুলো ....
জীবন এ কি করবেন, কি হবেন সেটা নিয়ে হতাশ হবেন না, আমি অনেক ৪০ বছরের মানুষ কে জানি...তারা এখনো জানেনা কি হতে চান তারা জীবনে ...
আপনি হয়তো বিয়ে করবেন, অথবা করবেন না , হয়তো সফল হবেন বিবাহিত জীবনে , হয়তো হবেন না , মনে রাখবেন ..যে সিদ্ধান্ত আপনি
নিলেন সেটা হাফ চান্স ...৫০/৫০
কখনো ফ্যাশান মাগাজিন পরবেন না... এটা আপনার নিজেকে কুত্সিত ভাবতে শিখাবে ....
.....
আরো কিছু সুন্দর কথা আছে...আশা করি ভালো লাগবে...
আরেকটা কথা...এটা কোনো উপদেশ বাণী না..! ভালো লাগা শেয়ার করা....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




