somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নিশীথ রাতের বাদলধারা…

২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে মাত্রই বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছি অমনই শুরু! আমার টিনের চালে ঘরে তো তখন স্বর্গীয় ছন্দ! আর মনে তখন ফেলে কিংবা রেখে আসা দিনগুলোর স্মৃতি রোমন্থন…

সেই ছো্ট্টবেলা যখন কেবলই ছুটে বেড়ানো আর দস্যিপনা তখন থেকেই বৃষ্টির সাথে আমার অন্যরকম সখ্যতা- প্যান্ট-ট্যান্ট খুলে কাদাজলে সে কি মাখামাখি! এরপর কৈশরে এসে বৃষ্টির জলে ভিজে ফুটবল হাডুডু খেলে খেলে কতোবার যে মা’র বকুনি খেয়েছি তার কোনো ইয়ত্তাই নেই। সারাদিন বৃষ্টিতে ভিজেছি আর রাতে জ্বরে কেঁপেছি। স্পষ্ট মনে আছে- আমি জ্বরে কাঁপতাম আর আমার মা আমাকে বকে বকে বলতেন- তোর যেন দৈনিকই জ্বর হয়। জ্বরেই তুই মরিস… আমি মা’র কথা শুনতাম আর অমন জ্বরের মধ্যেও খিলখিলিয়ে হাসতাম। মা তো তখন রেগে যেতেন আরো…

স্কুলের দুষ্টুমিভরা দিনগুলো শেষ করে কলেজের নতুন জীবন যখন আমার চোখে রঙীণ চশমা পরিয়েছে তখনও আমি সেই আগের মতোন বৃষ্টিপাগল। মাঝে মাঝে পুরোপুরি ভিজে জুবজুবে হয়েও ক্লাস করেছি, ইউনিফর্মের কারণে স্যাররা বুঝতে পারতেন না সব সময়। ‘সব সময়’ এ কারণেই বললাম- আমি একবার এই ইচ্ছাকৃত ‘বৃষ্টিস্নাত’ অবস্থায় ক্লাস করার দায়ে মার খেয়েছিলাম! কোন স্যারের কাছে যে মনে নেই। তা ছাড়া এটা তো আর মনে রাখার মতো কিছু নয়!

বৃষ্টিতে ভেজার গল্পে যেটা মনে রাখার মতো, সেটা বলছি এবার-
ওই কলেজ থেকেই একবার ক্লাস শেষে বাড়ী ফিরছিলাম। হালকা ইলশেগুড়ি বৃষ্টি ছিলো তখন। আমার পরণে কালো প্যান্ট আর সাদা শার্ট। গাড়ীতে মাত্র মিনিট পাঁচেকের দূরত্বে আমাদের বাড়ী এবং বাসা উভয়টা। তো আমি গাড়ীতে সিট পাচ্ছিলাম না। একেবারে পিছনের দিকে দুই সিটের একটা খালি আরেকটাতে একটি মেয়ে বসা! তাকে ইংগিতে আমি কর্ণারের সিটটাতে যেতে অনুরোধ করলাম। মেয়েটা গেলোও! আমি আশ্চর্য হলাম খুব। কারণ- আমি হলে জীবনেও..!

যা হোক- গাড়ী ছাড়ার পরই খেয়াল করলাম মেয়েটার পরণের হলুদ কামিসটা ভেজা। আরো খেয়াল করলাম তার চুলও ভেজা। মানে- বৃষ্টিতে ভেজা। মেয়েদের দিকে আমি কখনো এভাবে খেয়াল করিনা। কিন্তু ওই মেয়েটাকে খেয়াল করার কারণ হলো- ওর শরীর থেকে মিষ্টি একটা গন্ধ বেরুচ্ছিলো। হয়তো দামী কোনো পারফিউম স্প্রে করেছিলো সে।

এখানে যে কথাটা মনে রাখার মতো- পাঁচ মিনিটের পথ শেষে আমি নেমে গেলাম। নামার পর খেয়াল করলাম- আমার ডান পাশে কোমর থেকে কাঁধ পর্যন্ত হলুদ রঙের আবছা দাগ। সাদা শার্টের উপর স্পষ্ট বুঝা যাচ্ছে। অনেক্ষণ ভাবার পরও যখন বুঝতে পারছিলাম এই রং কোত্থেকে এলো তখনই মনে পরলো হলুদ রঙের ভেজা কামিস পড়া মেয়েটার কথা!!

রাতে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিলো। আমার ঘরে বাজছিলো শাহানার কন্ঠে আমার নিশীথ রাতের বাদলধারা আর মনে পরছিলো খুব ছোটবেলার কথা এবং হলুদ কামিস পড়া মিষ্টি গন্ধের মেয়েটার কথা। আসলে বৃষ্টি এমনই- ঝুম করে এসে আমাদের নিয়ে যায় স্মৃতির ফেলে আসা পথে। সেখানে আমরা ভাবনার জগতে কল্পনার বৃষ্টিতে ভিজতে ভিজতে খুজে ফিরি স্মৃতির নুড়িপাথর। কি, ঠিকনা?!
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×