১. আজ প্রেসেন্টেশন হলনা। মেজাজ খুব খারাপ। স্যারদের কাছে টাইমই নাই যেন
২. আজ একটি ম্যানুয়াল কম্পাস পেলাম গিফট হিসেবে আর তারপর শিখলাম তার ব্যবহারও। এখন থেকে এটা আমার ভ্রমনকালীন গ্যাজেট হিসেবে অন্তর্ভুক্ত হল
৩. আজ হঠাৎ করে বাসার কথা মনে হচ্ছে আর মন খারাপ হচ্ছে। কোন কিছুই ভালো লাগছেনা
৪. কোর্স শেষে দেশ ফেরত সিনিয়রের থেকে উত্তরাধিকার সূত্রে বই কলম, মগ, জুতা.......নানা কিছু পেলাম। তবে সবচাইতে বড় পাওয়া হল ৪ জিবির পেনড্রাইভটা। কদিন আগে হারানো ১৬ জিবির পেনড্রাইভটার কষ্টের চারভাগের এক ভাগ কমে গেল
৫. আজ দুপুরে সাবওয়েতে ভেজিটেবল হটডগ খেতে খেতে নিজেকে খরগোশ মনে হচ্ছিল। পুুরোটা হটডগই আধা সেদ্ধ সবজীতে ঠাসা ছিল। তবে স্বাদে অতুলনীয় ছিল খাবারটা
৬. কয়েকদিন ধরে চা নিয়ে গবেষণা শুরু করেছি। 'চা তৈরির সময় তাতে কিছুটা আইস টি পাউডার দিলে বেশ মজার একটা স্বাদ পাওয়া যায়' এটা গবেষনার ১ম ফল
৭.'দুধ-বাতাসা-কর্ণফ্লেক্স' সকালের নাস্তা হিসেবে অসাধারন। কয়েকদিন ধরে এটাই খেয়ে যাচ্ছি। কি হইল আমার কে জানে! আজিব সব খাবার ভালো লাগছে আজকাল
চলবে.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

