somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে এলাম সামুতে এবং সেই খুশিতে কিছু ড্রোনগ্রাফি

০৯ ই জুন, ২০১৯ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় চার বছর দুই মাস পর সামুতে ফিরে এলাম। সময়ের সাথে কত বদলে গেছি। সংসারী হয়েছে তা প্রায় বছর তিন হতে যাচ্ছে। প্রবাসী হয়েছি তাও দুই বছর হতে যাচ্ছে। তবে যা বদলায়নি তা হল আমার পেশা, সময়ের সাথে যা এখন নেশা। কৃষিতে ড্রোনের ব্যবহার নিয়ে এখনও কাজ করে যাচ্ছি। বর্তমানে কোপেনহেগেন ইউনিভার্সিটিতে কর্মরত। নিজের একটা মাঝারি মানের ড্রোন আছে যা দিয়ে ফটোগ্রাফি করি অবসরে। এটাই আমার নেশা। শখের বশে এয়ারপোর্টে গিয়ে প্লেন স্পটিংও করি প্রায়। প্রতি মাসে সুযোগ পেলেই ইউরোপ ঘুরতে বের হয়ে যাই। এ পর্যন্ত ২০টি দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সবমিলিয়ে সময় ভালোই যাচ্ছে।

কি একটা অভিমানে যে সামু ছেড়েছিলাম ঠিক মনে নেই কিন্তু ফিরে যখন এসেছি তখন মান-অভিমান ভুলে যেতে চাই। লিখব ড্রোনগ্রাফি নিয়ে, প্লেন স্পটিং নিয়ে, ইউরোপ ভ্রমন নিয়ে এবং দৈনন্দিন সাদামাটা জীবন নিয়ে। আশা করছি আমার লিখতে ভালোই লাগবে এবং আপনাদের পড়তেও।

আজকে ফিরে আসার পোস্টে তাই ড্রোন দিয়ে আমার তোলা কিছু ছবি সবার জন্য:

এখানে দিলাম ছয়টি ছবি। আমি ব্যক্তিগত ড্রোন ডিজেআই স্পার্ক দিয়েই ছবিগুলো তুলেছি যা ১০০-১৫০ মিটার উপর থেকে তোলা। ছবিগুলো আমার বাসার পাশের সৈকত, পোতাশ্রয় কিংবা অফিস ক্যাম্পাস অথবা কোপেনহেগেনের এদিক-ওদিক তোলা। ছবিগুলো নিয়মিত ইন্সট্যাগ্রামে আপলোড করি, আজ থেকে সামুতে আপলোড করতে চেষ্টা করবো।













ছবি যেহেতু কথা বলে তাই আর বিতাং লিখছিনা তবে ফুটবল মাঠের ছবিটিতে আসলে বাংলাদেশ বনাম শ্রীলংকার স্থানীয় ক্লাবের ক্রিকেট ম্যাচ হচ্ছিল।

পরের পোস্টে আরও কিছু ছবি থাকবে। সবাইকে আগাম আমন্ত্রণ। এছাড়াও আগামী সপ্তাহে মাদ্রিদ এবং বার্সেলনা ঘুরতে যাচ্ছি। ফিরে এসে চেষ্টা করবো ছবি ব্লগ লিখতে।

সামুতে ফিরে আসা আনন্দের হোক। স্থানীয় সময় অনুযায়ী শুভরাত্রি!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৯ ভোর ৬:৩৪
১৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×