কবি সিকানদার আবু জাফর মেলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সাতক্ষিরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে ১৯১৯ সালের ১৯ মার্চ অভিজাত হাশেমী পরিবারে জন্ম হয়েছিলো কবি সিকানদার আবু জাফরের। ছোট বেলা থেকেই সাহিত্য প্রেমি ও প্রচন্ড সাংস্কৃতি মনা সিকানদারের ১৯৭১ সালের ৭ মার্চ ততকালিন দৈনিক পাকিস্তানে প্রকাশিত হয় বিখ্যাত কবিতা বাংলা ছাড়। যা আগুন ধরিয়ে দেয় প্রত্যেকটি মুক্তিকামী বাঙালীর রক্তে। বেগবান হয় মুক্তি সংগ্রাম। এর পর আবার প্রকাশিত হয় তার আরেক আগুন ধরানো গান সংগ্রাম চলবেই। যা এখনও গায়ের সব কটি লোম দাড় করিয়ে ছাড়ে। ১৭ মার্চ ২০১২ শুরু হয় কবি সিকানদার আবু জাফর মেলা তার নিজ গ্রাম তেতুলিয়ায়। গত বছরও হয়েছে। মেলার উদ্ভধন করেন সাতক্ষিরা জেলার ডিসি জনাব ড. আনোয়ার হোসেন হাওলাদার। সবই ঠিক আছে, উদ্যোগ টা নি:সন্দেহে খুবই পবিত্র উদ্যোগ। কিন্তু কি হচ্ছে মেলায়? নিজ চোখে দেখার জন্য গেলাম মেলা প্রঙ্গনে। মেলায় ঢুকেই প্রথম মাইকের যে গান কানে এলো তা হল মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। মোট ৩/৪ টি মাইক বাজছে মেলায়। কোন মাইকেই হিন্দি গান ছাড়া অন্য কিছুই আর বাজছে না। বেশ কয়েক জনকে জিজ্ঞস করলাম এটা কিসের মেলা? সবাই বলল তেতুলিয়া মেলা। স্থানীয় স্কুলের ছাত্রী ফাতিমা জানেনা সিকানদার আবু জাফর কে। একজন কলেজ ছাত্র জানাল সে এসেছে জুয়া খেলতে। ঘুরে দেথলাম ১০/১২ যায়গায় বসেছে বেশ জমজমাট জুয়ার আসর। ছেলে বুড়ো সবাই মহা উৎসাহে জুয়া খেলেছে। সারা মেলা তন্ন তন্ন করেও কোথাও খুঁজে পেলাম না একটা বই এর স্টল। কোথাও বাজছে না কবির লেখা কোন গান কিংবা কোন কবিতার আবৃত্তি। এখানে যে কবি সিকানদার মেলা চলছে তা এক মাত্র কাপড়ের ব্যানারেই লেখা রয়েছে। আর কোথাও এমন কোন চিহ্ন নেই যা দেখে মেলার বিষয় বস্তু বোঝা যায়। খুব কাছেই কবির বাড়ী। ছুটে গেলাম তার বাড়ী। বড়ীর সামনেই খুর সুন্দর একটা ইমারত। যার গায়ে কবির বিখ্যাত দুটি কবিতা ও হাশেমী পরিবারের ইতিহাস লেখা রয়েছে। চলে গেলাম বড়ীর ভিতরে। বড়ীর লোকের সাথে কথা বলতে চাইলে বেড়িয়ে এলেন কবির ভাইপো তথা মেলা কমিটির সক্রিয় সদস্য সৈয়দ জুলফিকার আকবর। অনেক কথা হল তার সাথে। কিন্তু তিনি এমন কিছু বলতে পারলেন না যাতে উপরোক্ত ঘটনার কোন ব্যাখ্যা রয়েছে। সবচেয়ে অবাক করা ঘটনা হল এই মেলার খবর বাংলাদেশের কোন পত্র পত্রিকাতেই আসেনি। আমি সৈয়দ জুলফিকার আকবর এর সাথে গেলাম কবি সিকানদার একাডেমীতে। গিয়ে দেখলাম বেশ সুন্দর একটা দোতলা বিল্ডিং। এটাই কবি সিকানদার একাডেমী। বাকি অংশ আগামী কাল.......
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন
রুপান্তর

কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন
আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।