somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফুল্যাহ আমিন
"তোমার হৃদয়ে থাকিবো আমি, ভাসিবো চোখের পলকে।তোমাকে ভুলে যাইবো আমি, তবু আমাকে দেবোনা ভুলিতে !! " -সাইফুল্যাহ আমিন

রাগ দেখান, অভিমান করুন, কিন্তু কাছে থাকুন, ভালো রাখুন !!

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথায় আছে দাঁত থাকতে দাঁতের যত্ন নিতে হয় !! ঐসময় যত্ন না নিলে দাঁত পড়ে গেলে তখন যতই দাঁতের যত্ন নিবেন সেই দাঁত আর তেমন কোন কাজে দিবেনা। কিন্তু তার আগে যত্ন নিলে ঠিকই দাঁত ঝকঝকে চকচকে এবং আরো মজবুত হবে !! ঠিক তেমনি সময় মতো দাঁতের যত্ন নেওয়া আর সম্পর্কের যত্ন নেওয়া একই ব্যাপার !! যত্ন আর ভালোবাসা ঠিক ঠাক না পেলে সম্পর্ক যে কখন নিজের অজান্তেই মারা পড়বে তার খবরও মাথার ব্রেইন অব্ধি আসবে না !!

আপনার অজান্তেই আপনার কাছের মানুষ হারিয়ে যাবে, আর আপনি অনেক দিন পরে যখন সেটা বুঝবেন, তখন দেখবেন ধূলোবালি নির্দিষ্ট কোন জায়গা থেকে উড়ে যাওয়ার মতো আপনার সম্পর্ক ও বাতাসে মিলিয়ে গেছে, হারিয়ে গেছে অদূরে!! তাই যে কোন সম্পর্কে বিশ্বাস আর যত্ন দুটোকেই খুব গুছিয়ে নিতে হয়। ঠিক যেমন দাঁত থাকতে দাঁতের যত্ন নেওয়ার মতো !! আর যতোটা পাওয়া যায় সেটুকুকে নিয়ে গুছিয়ে নিতে পারলেই, হিসেবের গল্পে প্রান আসে। খালি চাইলে হয় না, সেজন্য মাঝে মাঝে দিতেও হয় !! জেনে রাখা ভালো যে, ডেবিট আর ক্রেডিট না মিললে ফাইনাল একাউন্ট ও মিলেনা !!

মুখের কথা না, মনের কথাটাও বুঝতে হয়। আর যারা এটুকুন বোঝেন না, তাদের খালি অভিযোগের লিস্টটাই বাড়তে থাকে, তবে ভালো থাকার দিন গুলো বাড়ে না। তাই যতোটা পাওয়া যায়, সেটাকেই যত্ন করলেই ভালো। অপেক্ষা আদতে বেশী হলে বিষে পরিণত হয়।খোঁজ রাখুন, খবর নিন, কেমন আছে আপনার মনের মানুষরা ?? রাগ দেখান, অভিমান করুন, কিন্তু কাছে থাকুন, ভালো রাখুন !!

মনে রাখবেন যাকে আজ ওয়েট করাচ্ছেন, হতেই পারে কাল তার জন্যেই আপনার সারাদিন মুড অফ হয়ে থাকলো। নিজেদের লোকদের আমরা বড় অবহেলা করি, ভেবে নেই যে তারাই সব বুঝবে, আমাদের জন্যে করবে সব। মাঝে মাঝে তাদের জন্যেও করতে হয়, এটুকু মানতেই হয়, না মানলে লসটা আপনারই !!
লেখক: Saifulläh Amïn
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×