somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইমুম পাব্‌না
জনাব সাইমুম সাহেব একজন সাধারণ বাংলাদেশী পরিবারের সন্তান। লেখাপড়া সামান্য । জন্ম পাবনা জেলার কোনো এক অখ্যাত পাড়াগাঁয়। মনেপ্রাণে মুসলমান, তবে সকল ধর্মের প্রতিই তার রয়েছে অসামান্য শ্রদ্ধা। বাংলাদেশকে ভালোবাসেন প্রাণের চেয়েও, দেশের প্রতি রয়েছে অকৃত্তিম শ্রদ্ধ

আপনার নম্বর কি বিকাশ করা?

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি সাবধান।
আবারও বলছি, আপনি সাবধান।
কেন বলছি বুঝেছেন?
না বূঝলে বলছি, শোনেন।
তার আগে আরো বলে নিচ্ছি,
যদি সম্ভব হয়, আপনার বিকাশ একাউন্ট সবসময় শূন্য করে রাখবেন।
যখন প্রয়োজন হবে তখনি কেবল টাকা ঢুকিয়ে সাথে সাথে তা প্রয়োজনমতো ট্রান্সফার করে দিবেন।

এবার ঘটনা শোনেন,
আমার নম‌্বরে জনৈক ভদ্রলোক ফোন করেছেন,
শুরুতে তিনি ভদ্রভাবে বলছেন, ভাই আপনার নম্বরে ভূল করে আমার ৮১০০/- টাকা সেন্ড হয়েছে, আমি গরিব মানুষ, টাকাটা আমি ঢাকা থেকে যশোরে আমার বড় ভাইকে পাঠাইছি, ভাই আমি দিনমজুর, মায়ের জন্য টাকাটা দিছি, দয়া করে যদি ফেরত দিতেন, অনেক বড় উপকার করতেন।
আমি বললাম, আমার কাছে তো কোনো বিকাশ ম্যাসেজ আসেনাই।
তিনি বললেন, ভাই আপনার এ্যাকাউন্ট দয়া করে চেক করে দেখেন, আমি আবার ফোন দিচ্চি।
এবার আমি একাউন্ট চেক করে দেখলাম, না টাকা আসে নাই।
এক মিনিট পর আবার ফোন দিয়ে ভদ্রলোক বললেন, ভাই দেখছেন? আমার টাকাটা গেছে?
আমি বললাম, না, টাকা আসে নাই।
তিনি বললেন, আপনার একাউন্টে টাকা যোগ হয় নাই, কয় টাকা ছিলো আপনার একাউন্টে, আর এখন কয় টাকা আছে?
এবার আমি চালাকি করে বললাম, আমার একাউন্টে ৭০৫০/- টাকা ছিলো, এখনো সেটাই আছে (আসলে আমার কোন টাকা নেই, মিথ্যা বলছি, কারণ কয়দিন আগেই আমার এক সহকর্মীর বিকাশ এজেন্ট নম্বর হতে এভাবে ৫৪০০০/- টাকা খোয়া গেছে, আমার তখন সেই কথা মনে পড়তেই আমি মিথ্যা বললাম)।
এবার তিনি বললেন, ঠিক আছে ভাই, আমি দোকানদারকে ধরছি, দেখি ব্যাটা টাকা পাঠাইছে নাকি মিথ্যা বলছে।

এরপর মিনিট খানেক পরেই একদম হুবহু বিকাশ থেকে একটা মেসেজ এলো আমার ফোনে, সেখানে ওই ব্যাটা আমার নম্বরে ৮১০০/- টাকা পাঠাইছে এবং টোটাল ব্যালেন্স দেখাইছে আমার কথিত ৭০৫০+ওর পাঠানো ৮১০০ মোট = ১৫১৫০/-
বোঝেন এবার কত্তো ধান্দাবাজ।
আমি এবার মেসেজটা পেয়ে আবার আমার বিকাশ একাউন্ট চেক করে দেখলাম, নাহঃ টাকা মূল একাউন্টে যোগ হয় নাই। এটা কম্পিউটার কারসাজি করে ভূয়া বিকাশ মেসেজ দেওয়া হয়েছে।
এরপর ব্যাটা আবার ফোন দিছে, বলছে ভাই টাকা পাইছেন? আমি বললাম, না ভাই টাকা আসে নাই। তখন ব্যাটা বললেন, ভাই আমি দোকানদারকে দিচ্ছি, উনি যা বলেন তাই করলে আমি গরিব মানুষ টাকাটা ফেরত পাবো।
এই বলে ব্যাটা অন্য একজনকে ফোন ধরিয়ে দিলো।
সে আমাকে সালাম দিয়ে বললো, ভাই আমি বিকাশ দোকানদার, ভূল করে আপনার নম্বরে টাকাটা পাঠাইছি, পাইছেন? আমি বললাম, নাঃ পাইনাই। এবার দোকানদার বললো, ভাই ম্যাসেজ পাইছেন? আমি বললাম, হ্যা ম্যাসেজ পাইছি কিন্তু টাকাতো মূল একাউন্টে যোগ হয়নাই। সে তখন বললো, ভাই টাকা তাহলে আপনার আউট ব্যালেন্সে আছে, দয়া করে এখুনি *২৪৭# চাপুন, তাহলে দেখা যাবে।
আমি লাউড স্পীকার দিয়ে কথা বলতে বলতেই *২৪৭# চাপলাম, এবার ব্যাটা বললেন-০০১ চাপুন, আমি চাপলাম, এবার বললেন-আমার এজেন্ট নম্বর ০১৭৯৯৬৮৩৪৮৮ চাপুন, আমি তাই চাপলাম। এবার বললেন-আমার পিন নম্বর ০০০০৬৬৬৬ চাপুন, আমি তাই চাপলাম, এবার ব্যাটা বললেন, আপনার পিন চাপুন- আমি আমার পিন নম্বর ০১০২ চাপলাম, এবার ওকে করুন, আমি ওকে করলাম, সঙ্গে সঙ্গে লেখা উঠলো Insufficient Fund.

অর্থ্যাৎ আমার একাউন্টে যা টাকা ছিলো সব ওর একাউন্টে চলে যাওয়ার কথা ছিলো । কিন্তু আল্লাহ বাচিয়েছেন, আমার একাউন্ট শূন্য থাকায় লেখা উঠলো- Insufficient Fund.
এবার ওই ব্যাটা আবার ফোন করে বললেন- কি ভাই কি লেখা উঠলো আপনার ফোনে?
আমি বললাম, টাকাতো সব চলে গেছে, সে তখন তার ব্যালেন্স চেক করে দেখলো নাঃ টাকা আসে নাই, এর কাছে সুবিধা হবে না, এই লোক আমার চেয়েও সেয়ানা মাল।
তখন সে আবার ফোন করে আমাকে একটা গালি দিয়ে লাইনটা কেটে দিলো ।

ভাই, সাবধান, এধরনের প্রতারকদের খপ্পরে পড়বেন না।

Already I have send that cell phone number of fraudulent to Police.
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×