প্রথমেই দুঃখ প্রকাশ করছি ব্লগার নীলয় হত্যাকান্ডের জন্য। হত্যা একটি বিরাট শাস্তি, আমার মতে তা যেকোনো অপরাধের কারনেই হোকনা কেনো। পৃথিবীতে আমি একমাত্র হত্যা শাস্তিটাকে অপর একটি হত্যার বদলা হিসেবেই সমর্থন করি। এতে হত্যাকারীরা আর হত্যা-খুন করতে সাহস পাবেনা। তবে ব্লগার নীলয় তার পূর্বসুরীদের পথে ধরে যে অপরাধের কারণে খুন হলেন তা সত্যিই দুঃখজনক।
ব্লগার নীলয় হত্যাকান্ডের কারণ খুজতে গিয়ে নীলয় দার ব্লগ এবং ফেবু ঘাটলাম। গুগল মামাকেও সাহায্য করতে বললাম। সব মিলিয়ে যা পেলাম তাতে দেখলাম, তথাকথিত এই মুক্তমনারা সমাজের কীট নাকি জঞ্জাল যে তা পরিষ্কার করার জন্য আনসারুল্লাহ বাংলা টিম সেচ্ছাসেবক হয়ে সমাজের মুক্তিদাতা হতে চাচ্ছেন?
সকল ব্লগার ভাইদের অনুরোধ করবো। আপনি যে ধর্মের, জাতের, গোষ্ঠির, বর্ণের, সমাজেরই হোন না কেনো, অপর আরেকটি ধর্মকে কখনোই অপদস্ত করার মিশন নিয়ে মাঠে নামবেন না। তাতে হয়তো আমি সহ্য করলেই আমার পার্শ্ববর্তী উগ্রপন্থী কোনো ব্যক্তি সহ্য নাও করতে পারেন।
নীলয় দা দেখলাম মুসলমানদের অনেক অপদস্ত করেছেন তার ব্লগের মাধ্যমে। উপহাস করেছেন বিভিন্ন মুসলিম সংস্কৃতি, কালচার নিয়ে। মুসলিম রা প্রসাবের পর পবিত্র হওয়ার জন্য যে কুলুপ করেন সেটাকে তিনি বলেছেন পাকিস্তানী নর্তকীদের ন্যায় পাছা দুলিয়ে নৃত্য করা।
পাকিস্তানীদের আমি ঘৃণা করতে পারি, বাংগালীদের আমি ঘৃণা করতে পারি কিন্তু হিন্দু জাতি, মুসলিম জাতি, খ্রিষ্টান কিংবা অন্যান্য জাতিকে কটাক্ষ করে কথা বলার অধিকার আমাকে কেও দেয়নাই, কোনোদিন দিতে পারবোও না। যদি বলি তবে আমি শাস্তির যোগ্য।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


