somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সোনা কা'(ভজকট)(একটি ছোট গল্প) .।

২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকে যখন তাহাকে 'ভজকট' বলিয়া ডাকিত ,সে এতই রাগিয়া যাইত যে মুখে অশ্রাব্য গালি সহ উক্ত অর্বাচীনের চৌদ্দগুষ্টি উদ্ধার করিয়া ছাড়িত।
তাহার এই কীর্তি পুরো গ্রামে বিদিত ছিল বলিয়া সে লোক সম্মুখে তেমন প্রকাশ হইত না। গ্রামের কোন অনুষ্ঠানে সবার আগে উপস্থিত হইয়া,তাড়াতাড়ি কার্য সিদ্ধি করিয়া প্রস্থান করিত।তাহার দেখা মিলিত আমাদের প্র- পিতামহের মন্দিরের উঁচু রেলিং এর উপর পায়ের উপর পা রাখিয়া ঝিমানো অবস্থায়।আমি বাল্যকাল হইতে তাহাই দেখিয়াছি।
তাহার নাম 'সোনা'।আমি তাহাকে সোনা কা বলিয়া ডাকিতাম।
পরিবারের জোষ্ঠ্য পুত্র বলিয়া তাহার পরিবারের সকলেই এই নামে ডাকিত-গ্রামবাসী ও তাহার এই নামের প্রতি সহানুভূতি দেখাইতো,বিশেষ করিয়া ব্য়ষ্ক মহিলাগণ তাহাকে 'বিপদের বন্ধু' মনে করিত কারন বিভিন্ন সাংসারিক কাজে সে বামহাত বলিয়া বিবেচিত হইত। তবে উঠতি বয়সের ছেলে ও কিছু প্রাক ব্য়ষ্কদের তাহাকে নিয়া কৌতুহলের অন্ত ছিল না। তাহারা সোনা'র সহিত ঠাট্টা মশকরা করিত। প্রথমে সোনা ,সোনা কা, সোনা দা বলিয়া ডাকিয়া পরক্ষনে মৃদুস্বরে 'ভজকট' জুড়িয়া দিত। অতি অল্পক্ষনে শেষোর্ধ শব্দগুচ্ছ তাহার কর্ণগুহরে তীব্র আলোড়ন তুলিত,শ্যোণ দৃষ্টির সহিত অতি অমিষ্ট শব্দাবলীর চরম প্রয়োগ ঘটিত। একটু মাত্রাতিরিক্ত হইলে তৎক্ষনাৎ হাতের কাছে যাহা পাইত তাহাই উক্ত উৎসুকদিগকে ছুড়িয়া দিত। ঐ অঘটনঘটনপটিয়সী দৌঁড়ে পলায়ন করিলেও সোনা কা'র মুখচর্চা বন্ধ হইত না । লোকে তাই খুব মজা পাইত তাহারে ক্ষেপাইয়া।
তিন ভাই,তিন বোন বাবা মা নিয়ে তাদের পরিবার। বাবা , গৃহ মেরামত কার্যে পারদর্শী । গ্রামের অধিকাংশ রসুইঘর উনার পরিকল্পনা ছাড়া সঠিক আকার পাইত না,বেড়ার প্রতিটি গিঁট উনার কৃতকাজের প্রশংসা পাইয়া ধন্য হইত। লোকে বলিত,'বেড়া বা বাঁশ টুটিয়া যাইতে পারে বটে তবে বাঁধন খুলিবে না। কাজে যাওয়ার সময় কোমরে গামছার খাঁজে দাঁ
গুজিয়া রাখিতেন। পাটিবেত হইতে শীতল পাটি বানানো পরিবারের একটা বাড়তি আয়ের উৎস। উনাদের বেত কার্যে ব্যবহৃত হয় এক বিশেষ ধরনের দা,যাহা অনেকটা সরু হয়ে কাস্তের মতো বাঁকানো তবে ভীষন ধারাল। গ্রামের পুকুরে জলপাড় ঘেঁষে বেত ভালো জন্মায়। সোনা'র বাবা , মা, এমনকি সোনা ও মাঝে মাঝে গিয়া গৃহস্তের সহিত বায়না করিয়া
আসিত। বেত বিনিময়ে নগদ অর্থ অথবা ঐ পাটিবেত হইতে তৈরি পাটি গৃহস্ত গ্রহন করিত। এতে এতটুকুন বাদানুবাদ হইলেও মনোমালিন্য ঘটিত না। সোনার মা, ও বোনেরা বেত হইতে চিকন পাতলা আঁশ তুলিতে অতি পটু, সোনাও জানিত। কিন্তু সে অতটা গা করিত না,তাহার মা'র অনুরোধে যদিও কিছুটা করিত, বাবা বলিলে মাত্র... পিঁড়া,দা, বেত ছুড়িয়া
ফেলিয়া অতিদ্রুত গতিতে আজেবাজে কথার তুবড়ি ছুটিয়ে মন্দিরের রেলিং এর উপরে উঠিয়া বসিয়া পড়িত। উনি ও সোনা'র সহিত তেমন কথা কইতেন না। তখন আমি ,আমার শিক্ষাজীবনের প্রাথমিক পর্যায়ে। অপরাহ্নে ছুটিতে খাইতে আসিবার পথে তাহাদের বাড়িতে হট্টগোল শুনতে পাইলাম। এক দৌঁড়ে ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেখি,সোনা কা, গাছের সাথে বাঁধা,তাহার বাবা বাঁশের একটা ছিলকা দিয়া বেধরক পিটাইতেছেন, তাহার মা, উনাকে নিবৃত্ত করার বৃথা চেষ্টা করিতেছেন। বাঁশের ছিলকাটা অমসৃন ছিল বলিয়া প্রতিটা প্রহার সোনার
গায়ে রোঁয়া রোঁয়া হইয়া রক্তসহিত ফুলিয়া উঠিতে লাগিল। সোনা কা চিৎকার করিয়া কাঁদিতে ছিল,সাথে সাথে তাহার বাবাকে উদ্যেশ্য করিয়া তাহার আপরিসীম অমিত্র শব্দ ভান্ডার হইতে বিশেষ শব্দাবলী কান্নার সহিত মিশ্রিত করিয়া নিজের গোসসা দেখাইতেছিল। ইহাতে 'অগ্নিতে ঘৃতাহুতির মতো তাহার বাবা অত্যন্ত রাগিয়া উঠিলেন,সোনার শরীরে ইহার নমুনা ও দ্বিগুন হারে প্রকাশ পাইতে লাগিল। সোনার যাবতীয় আবদার খাটিতো মায়ের নিকট। নিজে পুকুর পাড়ে দাঁড়াইয়া থাকিয়া স্নান করাইতো,সাঁতার ও শিখাইয়া দিয়াছিলেন। দুপুরে ভাত খাইবার পর তাহার মাথায় নারিকেল তৈল দিয়ে দিতেন। সবার ছোট, নীলিমা, চিরুনী দিয়ে মাথা আঁচরিয়ে দিত। মাথায় প্রদত্ত তৈল গরমে আরও তৈলাক্ত হইয়া কর্ণের বহিরাদেশ দিয়ে ঘাড় পর্যন্ত পৌঁছাইত,অপরাহ্নে খেলতে যাওয়ার সময় তাহার কিয়দংশ দৃশ্যত হইত। যতদুর মনে পড়ে,সেদিন ছিল শুক্রবার........বিদ্যালয় বন্ধ। আমাদের ঘরের জানালাটার দৃষ্টি অনতিদুরে
ঘাঁটা পর্যন্ত প্রসারিত। দেখি, সোনা কা এই দিকেই আসিতেছে। তৎক্ষনাৎ মনের ভিতর সব অশুভ বুদ্ধি একজোট হইয়া, মস্তিষ্কের পশ্চাৎদেশে জটলা পাকাইল এবং তাবৎ শুভবুদ্ধিকে স্থিমিত করিয়া স্নায়ু পরিমন্ডলে উক্ত বিশৃঙখলা ছড়াইয়া দিল, মুহুর্তের মধ্যে একটা ফন্দি আঁটা হইল,তৎপরবর্তিতে শরীর ও মন ঐ কুটিল চিন্তা চরিতার্থে চতুর্দিক বিবেচনা পূর্বক অগ্রসর হইতে লাগিল।

পানির চাপা কলটা আঙ্গিনার মধ্যেই,হাতে চাপিয়া মুখ লাগাইয়া একটু পানি খাইয়া আগবাড়াইয়া 'সোনা কা' বলিয়া ডাকিলাম..........। দ্রুতগতিতে হাঁটা তার অভ্যাস তাই প্রথম প্রচেষ্টা ব্যর্থ হইল পরে অবশ্য বেশ জোরে সোরেই ডাকিলাম,'সোনা কা ,তুমি কোথায় যাইতেছো? প্রথমে আমার দিকে একটু দেখিল,আমার ফন্দি সম্পর্কে তাহার অন্তর্পটে কোন ছায়াছবি ভাসিয়া উঠিল কিনা জানি না........সে বলিল,জেঠিমা আমাকে ডাকিয়া পাঠাইয়াছেন......বেত কাটিতে হইবে। ও এতক্ষন দেখি নাই,বেত-দা টা তাহার কোমরের পিছনে লুংগি ও গামছার মিলবন্ধনে আঁটা ছিল। দা দেখিয়া কিছটা শংকিত হইলাম। তৎক্ষনাৎ নিজেকে সংযত করিয়া ,তাহার গমন পথের দিকে তাকাইয়া থাকিলাম। সে সোজা সাদা দিদিমনির রসুইঘরে ঢুকিয়া পরিল...............। সাদা দিদিমনি সোনা আসার টের পাইয়া বলিলেন,"ও 'সোনা' এসেছিস, নে বোস"। সোনা পাশের বেড়ার সাথে হেলান দিয়ে রাখা একটা পিঁড়া নিয়ে বসিয়া পড়িল।
বেড়ার পাশে আমার নিরব উপস্থিতি এবং বেড়ার ছিদ্রাদেশ দিয়ে সুতীক্ষ্ণ পর্যবেক্ষণে সব ঘটনা রি-কনফার্ম হইতে লাগিল। পাঠককুল ,সোনার প্রতি অতিউৎসুক হওয়ার যুৎসই কোন কারন নিশ্চয় খুঁজবেন, তাই বলছি.......
বাল্যকালে আমি ছিলাম দুষ্টুদের অন্যতম,বাড়ীর অন্যান্য সদস্য গণ বয়সে বড় ছিলেন বলিয়া ,আমাকে পুরো রাজত্ব সামলাইতে ব্যতিব্যস্ত থাকিতে হইত। স্কুল আর পড়ার সময় বাদে,বাকি অখন্ড অবসরে আমি দেদারছে জনক্ষতি করিয়া বেড়াইতাম। নখদর্পনে ছিলো সব দিকের পথ-ঘাট,খাল এমনকি ঝোপঝাড় পর্যন্ত। সিকদার বাড়ীর পুকুর পাড়ের পুতিজাম,বড়জাম,
কচুপুকুর পাড়ের পেয়ারা,হরিনাগুলা,কাউ,কোন গাছের আমের স্বাদ কেমন? কখন পাকে? বৈশাখের শুরুতে না শেষে; সব হিসাব পুংখানুপুংখু রুপে মস্তিষ্কের শীতল প্রকোষ্টে ফাইল আকারে জমা থাকিত,প্রয়োজন মাফিক সাড়া দিয়া উক্ত কার্য সুচারু রূপে সম্পাদন হইত । আমাদের বাড়ীতে বড়ইগাছটি ছিলো ঠাকুরঘরের দাওয়ার সাহিত,বড়ইয়ের আকার ও স্বাদের প্রশংসা বন্ধুমহলে যথেস্ট শুনিতাম কিন্তু তারপরও দাশদের বাড়ীর বড়ইয়ের প্রতি ছিল চাপা লোভ,বিদ্যালয় ছুটির পর ,ঐ বড়ই গাছে ঢিল না ছোড়া পর্যন্ত বৈকালিক কার্যক্রম পূর্ন হইত না।
আমার অনেক ফিরিস্তি দিয়ে দিলাম। এবার সোনা কা মুড়ি মুট করিয়া চায়ের কাপে দিয়া খাইতে লাগিল-হঠাৎ মায়ের ডাক শুনিয়া আমিও আমাদের রান্নাঘরের দিকে দৌঁড়াইলাম....।

ভাত খাওয়ার পর চাপা কলেই হাত ধুই,ঐ দিন পুকুরে হাত ধোয়ার ঠেকা পড়িল, দেখিলাম সোনাকা বেত কাটিতেছেন ,সাদা দিদিমনি বেত-শিশু গুলি যেন না কাটা হয় সে ব্যাপারে
নির্দেশনা দিতে ছিলেন।আমি এবার সুযোগটা গ্রহন করিলাম। 'ভজকট' বলিয়া পুকুরের পশ্চিম পাড় হইতে দক্ষিন পাড় দিয়ে পূর্ব পাড়ে চলিয়া গেলাম,সমস্বরে লাফাইয়া লাফাইয়া 'ভজকট','ভজকট' বলিতে লাগিলাম। সাথে সাথে সোনা কা হাতের কাজ ফেলিয়া আমার বাবার সংক্ষিপ্ত নামের সহিত বউ যোগ পূর্বক আমার মাকে নালিশ করিতে লাগিল। কী শিক্ষা
দিচ্ছ? আগে 'কালাইয়া' ছিল বড়ই জ্বালাইত এখন ছোটটা শুরু করিয়াছে। উল্লেখ্য এইখানে আমার বড় ভাইকে উদ্দেশ্য করে সে বলেছিলো তখন উনি বিদেশ সদ্য বিদেশ গিয়েছেন।আমার মা তৎক্ষনাৎ রান্নাঘরের বাহির হইয়া আশু মানহানীর লক্ষণ দেখিতে পাইয়া সোনা কে চা খাওয়াবে বলিয়া নিবৃত্ত করিল।
সোনা কা আরেকটি কর্ম করিত,সে মানুষের পাকা চুল বাঁছিয়া দিত নগদ টাকায়। মাথার পাকা চুলের প্রাপ্যতার উপর নির্ভর করিত টাকায় কতটা উঠানো হইবে। তার এই কর্মের প্রধান খদ্দেরদের মধ্যে বয়োজেষ্ঠ্যরাই থাকিত,বন্ধের দিন বাবাকে যদি কোথাও খুঁজে না পাইতাম,তবে ধরে নিতাম ঘাঁটার শশ্মান মন্দিরে সোনা কা'র কেশ উৎপাটন কেন্দ্রে আতিথ্য গ্রহন করিয়াছেন। ইতিমধ্যে সোনার বড় বোনকে ভাল গৃরস্থ পরিবারে বিবাহ দেওয়া হইল। বিশেষ করিয়া, পাটি বুনিতে পারদর্শী বলিয়া বিবাহের সময় যৌতুক হিসাবে তেমন কিছু দাবী ছিল না। ক্লাবের সদস্যরা মিলিয়া বেশ ভালো ভাবে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করিল-বিবাহের কিছুদিন পর এলাকার বয়োজেষ্ঠ্যদের লইয়া সোনার বাপ মেয়ের বাড়িতে বেয়াইভাতী খাইয়া আসিল।
একদিন দুপুরবেলার ভোজন শেষ করিয়া সোনার বাপ, সকালে ধরা অবশিষ্ট কার্য সম্পাদন করিতে গেলেন বৈদ্য বাড়ীতে। ওখানে পন্ডিত ঠাকুরের সহধর্মিনী বৈদ্য পুকুর হইতে সদ্য স্নান
সারিয়া যাইতেছিলেন-সোনার বাপকে দেখিয়া বলিলেন,"ও বজ, এইবার তোমার সোনারে বিবাহ করাও"। উনি একটু মুচকী হাসিয়া বলিলেন,"আমার পুত্রকে কে বিবাহ করিবে?
অকর্মা পুত্র আমার কাজ কম্ম কিছু করিবে তাহা না সারাদিন টো টো" পন্ডিত ঠাকুরাণী আর কথা বাড়াইলেন না-কিন্তু সোনার বাপের মনে কথাটা গাথিঁয়া রহিল। সন্ধ্যায় বাড়ীতে ফিরিয়া
মুখে বিড়ি লইয়া স্ত্রীকে বলিলেন,"সোনাকে বিবাহ করাইতে হ্য়"। সোনার মা বলিল,"আমার বাছাধনকে বিবাহ করাইবে? জানতো ওর কী অসুখ-এই অসুখের কথা শুনিলে কেউ তো কণ্যা
দিবে না"।"আরে দুর, এইরকম অসুখ অনেকের আছে। একটু সাবধানে থাকিলে কোন সমস্যা নাই-সে এই অসুখ লইয়াই তো এতো বড় হইল-আমরা তাকে চোখে চোখে রাখি নাই?
ওর বউও তাকে ঠিক দেখিয়া রাখিবে। দেখি 'জোনার' সাথে আলাপ করিয়া, ওর কাছে কোন মেয়ের খবর আছে কিনা।" মন্তব্য করিয়া সোনার বাপ উঠিয়া গেল ।


আমার কানে ব্যাপারটা আসিল বেশ কিছুদিন পর। আমাদের সাদা দিদিমণির সাথে সোনার বাপের বড়ই খাতির। প্রায়ই বলিত, ও বজ, এটা-ওটা বাজার থেকে আনিয়া দে না, কাচাঁ সুপারী গুলো ভালো করিয়া টিপিয়া দেখিস, বড় পান গুলো ঝাল হয়- গোল গোল দেখে মিষ্টি পান আনিস ইত্যাদি আরো কত কী। একদিন ঠাকুর ঘরের দাওয়ায় বসিয়া
সোনা'কার বিবাহের কথাটা শুনিয়া ফেলিলাম। ঐদিনই এই সংবাদ খানা আমি খেলার মাঠে সকলকে জানাইয়া এক মহা গন্ডগোলের সূত্রপাত করিলাম। খেলার মাঠ হইতে ফিরিবার পথে দেখিলাম সোনা'কা মন্দিরের রেলিং-এর উপর বসিয়া আছে। সে অবসর সময়ে কচুর চিকন চিকন লতি তুলিয়া পাচঁ টাকা দামে বিক্রি করিত। সময় পাইলেও দুই আটিঁ বেশি
তুলিত না। দশ টাকা দিয়া ওর বিড়ি ও দিয়াশলাইয়ের ব্যবস্থা হইত। ওগুলো কোমড়ের লুঙ্গির গোঁজের সামনে ঝুলন্ত পলিথিনের ব্যাগের মধ্যে যক্ষের ধনের মতো সুরক্ষিত থাকিত।

ঐদিন কচুর লতির একটি আটিঁও বিক্রি হয় নাই। সোনা আটিঁটি ক্রেতার দৃষ্টি আকর্ষনার্থে মন্দিরের কোণার পিলারের দুই রেলিং-এর সংযোগস্থলে রাখিয়াছিল। তৎক্ষণাৎ রিন্টু'দা আটিঁটি
লইয়া লুকাইয়া রাখিল-অকস্মাৎ বিপদের উপস্থিতি লক্ষ্য করিয়া সোনা দৌড়াইয়া আসিল। আমাকে হাস্যরত অবস্থায় দেখিয়া ভাবিল আমিই এহেন কর্মটি করিয়াছি, তাই আমার
চৌদ্দগুষ্ঠি উদ্ধার করিতে শুরু করিল-এমনকি আমার সদ্য প্রয়াতঃ পিতামহও বাদ পড়িল না। আমরাও সমস্বরে বলিতে লাগিলাম
ও সোনা কচুর লতি
ঢোঁড়া সাপের কল্লা খাতি
সোনার বিয়াই যাবো
পোলাও কোর্মা খাবো
সে আরও খেপিয়া আমাদের লক্ষ্য করিয়া ইট ছুড়িঁতে লাগিল, আমরা একটু দূরে সরিয়া অতি সুকৌশলে নিক্ষেপকৃত ইটের গতি পর্যবেক্ষণ করিয়া নিজের শরীরকে রক্ষা করিতেছিলাম।
হঠাৎ আমার ছোট কাকু আসিয়া রেলিং-এর নীচের ঝোঁপ হইতে লতির আটিঁটি লইয়া সোনাকে বুঝাইয়া দিয়া ক্ষান্ত করিলেন। আমাদের কে ও ভাগাইয়া দিলেন।

গ্রামে সোনার বিবাহ লইয়া বেশ কথা চলিতে লাগিল-অনেকে এইরকম অসুখে ছেলের বিবাহ ঠিক হইতেছে না বলিতে লাগিল। ওদের বাড়ীর টুনুর বউ এই ব্যাপারে পারিবারিক ঝগড়ার রেশ ধরিয়া, সকালে বিকালে কাজের ফাঁকে বিভিন্ন বাড়ীতে গিয়া সোনার বিবাহের বিপক্ষে সকলকে জানানো আপন দায়িত্ব মনে করিয়া বলিতে লাগিল,"মাতব্বর বাড়ীর মন্দিরে ছেলেটা কবে মরিয়া পড়িয়া থাকিত যদি না ক্লাবের ছেলেরা তাহাকে চামড়ার জুতা শুকাইয়া না বাঁচাইত"। এমনকি যখন মেয়েপক্ষ ছেলের বাড়ী দেখিতে আসিল, তখন টুনুর বউয়ের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হইল বলিয়া সোনার বিবাহ টিকিয়া গেল। ভাদ্র মাসের বিবাহে শাস্ত্র মতে আপত্তি আছে বিধায় আশ্বিনের সাতাশ তারিখ দিন ধার্য্য হইল। কিন্তু বিবাহ উপলক্ষে সোনা'র কোন পরিবর্তন লক্ষ্য করা গেল না। বিবাহের কথা শুনিলে অনেক শক্তিমান পুরুষও নিজের শক্তি সর্ম্পকে সন্দিহান হইয়া পড়েন। এইক্ষেত্রে সোনা'র কোন ভ্রুক্ষেপ ছিল না।
একদিন সন্ধ্যায় বাবার সাথে পড়িতে যাইতেছিলাম, পথে সোনা'র সাথে দেখা হওয়ায় বাবা বলিলেন,"কী রে সোনা তোর না কী বিয়ে?" সোনা'র মুখচেরা হাসি আমি সেইদিন দেখিয়াছিলাম।

শনিবার বাজারবার,ঐ দিন গ্রামের সব পরিবার তাহাদের বাজারসদাই করিত। তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। আমি মন্দিরের রেলিংয়ের উপরে বসেছিলাম....আনমনে এদিক ওদিক দেখিতেছিলাম,বড় অশ্বথ্ব গাছ দিয়ে সোনাদের বাড়ীর দিকে চোখ পড়াতেই দেখলাম সোনা কা ১টি সাদা রঙের থলে হাতে আসিতেছে। একটি ২ স্ট্রোক ট্যাক্সির আওয়াজ কানে
আসিল একই সাথে পানিতে কিছু একটা পড়িল বুঝিতে পারিলাম।
হঠাৎ স্মৃতি বিভ্রমের মতো অবস্থা হইল,মিনিট খানিক পরে বুঝিতে পারিলাম সোনা কা পানিতে পড়িয়া গিয়াছে। পুলটা মোটামুটি বড় ,রাস্তায় নামার বাম দিকের অংশে গর্ত থাকায় ট্যাক্সিটা একটু ডানদিকে সরে নামিতেছিল তখন ঘটে এই বিপত্তি। যে স্থানে ছিল সোনা কা'র জন্য তাহা যথেষ্ট ছিল না তাই সোনা কা পুলের ছোট রেলিং এর উপর উঠিয়া পড়ে
ওখানথেকে পিছলাইয়া পানিতে পড়ে যায় বলে সবাই পরে মন্তব্য করিল। আমি দৌঁড়াইয়া পুলের দিকে যাইতেছিলাম ,যাইতে যাইতে যতটুকু শক্তি আছে চিৎকার করিতে লাগিলাম
যে 'সোনা 'পানিতে পড়িয়া গিয়াছে। হাটবার বিধায় লোকজন তেমন ছিল না,সোনার মা ও বোনেরা কান্না করিতে করিতে দৌঁড়াইয়া আসিল। খালে তখন সবে মাত্র ভাটা হয়েছে,প্রচন্ড স্রোত। দেখতে দেখতে অনেক লোক জড়ো হইয়া গেল,আমরা আট দশ জন ঝাঁপ দিলাম পানিতে কিন্তু প্রবল স্রোতের সহিত কেউ পারিয়া উঠিলাম না। কেউ কেউ ডুব দিল ,জাল ফেলিল ,খর স্রোতে জাল মাটি ছুঁইবার আগেই ভাসিয়া যাইতে লাগিল। কিছুক্ষনের মধ্যে রাস্তায় লোকে লোকারন্য হইল,সোনার মা ,বোনের আহাজারী তে পরিবেশটা ভারী হইয়া উঠিল।সোনার বাবা শুধু জাল ফেলিতে ছিল,কোন কিছুতে টান খাওয়া মাত্র সাগর জালের দড়ি ধরিয়া ডুব দিতে ছিল। প্রায় একঘন্টা অতিবাহিত হইল। আমরা সবাই সোনার বেঁচে থাকার আশা ছাড়িয়া দিলাম।
অনেক খোঁজাখুজির পর ,পানির মধ্য থেকে ইকবাল বলিয়া উঠিল,'আমার পায়ে কী যেন ঠেকেছে' । অমনি সে ডুব দিল,পাশে আমি ও ছিলাম। সবাইকে ঐখানে আনিয়া জড়ো করিলাম। সোনা কা'র নিথর দেহ খানি পানি থেকে তুলিয়া নিয়ে ক্লাব ঘরের সামনে রাখিলাম। অনেকে অনেক কলা কৌশল করিয়া দেখিল ,কলসী উপরে সোনা কা'র পেট টি রাখিয়া শোয়াইয়া দেওয়া হইল, কিছুতে কিছু হইল না। বড় আশ্চর্যজনক ব্যাপার এই যে,এতক্ষন পানিতে থাকার পরে ও সোনা কা'র পেট পানিতে ফুলে যায় নাই। কিছুক্ষন পর
ডা: কাজল কাকা আসিয়া ,সোনার নাড়ী,চোখ দেখিয়া সোনার মৃত্যু নিশ্চিত করিলেন। ঐ দিন সন্ধ্যার পর মা, আমাকে আর বাড়ীর বাহির হইতে দেন নাই।দুর থেকে শুধু হাকাকার, কান্নার রোল শুনিতে পেয়েছিলাম। ঐদিন রাতেই নাথ দের নিয়ম মতো তাঁহাকে সমাহিত করা হইল কিন্তু আমার মনে সোনা কা'র গালিগালাজ করা বিমূর্ত চেহারা জাগিয়া রহিল।











০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×