কিছু কথা:
বেশ কিছুদিন আগে ও আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম ,আমার এই মনোভিব্যক্তি গুলো কোনদিন মুখফুটে কিছু চাইবে না।আমার সামনে এসে দাঁড়াবে না,কিন্তু বর্তমানে তা,তারা মিথ্যা প্রমাণিত করেছে।তারা এখন আমার মুখোমুখি, তারা ,তাদের শেষ দেখতে চায়,তারা,তাদের অস্তিত্ব খোঁজে।ওরা আজ আমাকে প্রশ্ন করছে,উত্তর খুঁজছে।এই প্রশ্ন গুলোর উত্তর যে স্ব-বিনাশী তারা,তা মানতে নারাজ।আমি তাদের আশ্বস্থ করে বলি'পৃথিবী না মানুক ,আমি তোমাদেরকে আমার হৃৎপিন্ড উৎসরিত প্রতিটি রক্তকণায় স্থান দিয়েছি,তোমার পরিতৃপ্ত হও বা না হও, আমাকে খুন করার অধিকার ও আমি তোমাদের দিলাম।
মুবারক রোডে আমার প্রেম !! (১ম পর্ব)
মুবারক রোডের শেষ মাথায় তোমাদের বাসা।
সকালের কোচিং শেষে দুইজন একসাথে
কৃষ্ণচূড়ার ছায়া ধরে হাটতাম।
কাঁধে ঝোলানো লম্বা হাতাওয়ালা ব্যাগ,
তোমার চুলের লাল ব্যান্ড টা হাতে লাগানো,
আমি শুধু দেখতাম...................।
রাস্তার ডানপাশে সারি করা তেঁতুল গাছ
হালকা কচি সবুজ তেঁতুল পাতার মাঝে হলুদ ফুল
আর আগায় নব তেঁতুল,
আমি দেখতাম আর ভাবতাম,
তোমার চুলে হাত বুলিয়ে নিতাম
উড়ো ফুলগুলো ফেলে দেবার ছলে।
সকালে নেওয়া কিটক্যাট,
আমার জিন্সের পকেটে,
গলে লেগে গেছে,
তোমার দেওয়া অসংখ্য সুযোগ কাজে লাগাতে পারি নাই
তোমাকে দিতে বেমালুম ভুলে গেছি।
সত্যি বলতে কী,
তোমাকে দেখার পর আমি বে-খেয়াল হারাধন ।
পরিচয়;
পরিচয় বলতে কলোনীতে থাকলে যা হয়।মুখোমুখি যখন ছিলাম তখন থেকে দুইপরিবারের হৃদ্যতা অন্যান্য বাসিন্দাদের চোখে আটকাতো,একই লাইনের প্রথমদিকের পাঁচ নং বাসায় যাওয়ার পর থেকে,আমাদের মধ্যে প্রাসংগিক দূরত্ব বেড়েছে কিন্তু দুইপরিবারের নাড়ীর বন্ধনে কোনরূপ অশুভ ছায়া পড়ে নাই,বরং সেটা আর ও গভীর হয়ে আমাদের মাঝে জেগে উঠল............................।
উপযোগ: এটা একটা গদ্যকাব্য,বেশ কিছু ঘটনাকে প্রেমের ফ্রেমে বেঁধে আপনাদের সামনে নিয়ে আসতে যতখানি আমার ভূমিকা তার বেশি ব্যাকুলতা এই ঘটনাগুলোর, প্রারম্ভে আপনারা এর সূত্র পাবেন অবশ্যই।
এইখানে সমালোচনা অতিমাত্রায় গ্রহনযোগ্য ।
ধন্যবাদ সবাইকে।
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।