মুবারক রোডে আমার প্রেম !!(৪র্থ পর্ব ও ৫ম পর্ব)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পর্ব সমাহার:http://www.somewhereinblog.net/blog/Sajalhajari/29021372
রাগ-অভিমানের উর্ধে কেউ না..............।
প্রায় তিনদিন তোমার সাথে কোন দেখা নাই,
লনে গেলাম,ছাদে উঠলাম,জানলার বাহিরের দিকে তাকালাম,
সাহস করে ,তোমার বাসার নীচে প্রায় আধঘন্টা দাড়ানো........।
তোমার কোন সাড়া নাই।
আমার অনুভূতি গুলো বিভিন্ন অ্যাংগেলে তোমাকে নিয়ে
বিচার বিশ্লেষনে বসে গেলো...........।
সিগারেট তখন ও ধরি নাই,
'আড়পাড় করে চুল আঁচড়াতাম'
তুমি করে দিলে কপাল থেকে সোজা উপর থেকে পিছনে...
হাত বুলাতে বুলাতে ,চুলের প্রাণান্ত........।
আমার মন বলে............
আমার ভালোবাসার পরশে
আমার অস্তিত্বে
বাস্তবিক ই তুমি শুধু তুমি।
লক্ষ্যে-অলক্ষ্যে দেওয়া কষ্ট গুলো
রোদ আর শিশিরের মতো,
তোমার নোনা জলের ভাসন্ত পদ্ম ভ্রোমরা আমিই !
জীবনের প্রতি চলমান ক্ষনে
খুঁজে পাবে তুমি
আমাকে নিরন্তর।
হাসি ও না ! দু্র্বল চিত্তের এ আত্ম-বিকার না।
এ চির সত্য
নিষ্কলুশ পটুতা।
আমি তোমাকে ধরেছি
বেঁধেছি ,রেখেছি গোপন অক্ষে
প্রাণের নি:সীমায়,
রুদ্র-বাহু,ভ্রুকুটির ছায়ায় নয়।
এ জগৎ সংসারে
কত কত রাস্তায় চলেছি
মরুভূমি পেরিয়েছি
মরিচীকায় ঠকেছি
তুমিই আমার চোরাবালি...।
ছাড়তে বলছো !!
তুমি যদি ছাড়ো,
তবে আমার অজানা অশেষ
প্রাণের সাথী তুমিই...।
৫ম পর্ব:
আগত কালের বন্যায় ভাসছি দুজন................।
এস এস সি লিখিত পরীক্ষা শেষ ,প্র্যাকটিকেল ক্লাসের ছুতায় বেরিয়ে পড়লে...
আমাকে রাস্তার মোর থেকে টেক্সিতে নিলে তুলে..।
হঠাৎ এই উদ্ভট প্লান তোমার ..!
পকেটে মাত্র পনের টাকা।
অনুশোচনার শেষ নাই.........।
তুমিই বাঁচিয়ে নিলে আমাকে,
'তোমার টাকা নাই জানি' আমি তো আছি।
(ছোট মামা কুয়েত যাওয়ার সময় দিলেন এক হাজার টাকা,
পরীক্ষার আগে বকশীস পেয়েছি আর ও পাঁচ শ....।)
আমি বলতে চাইলাম কিছু....; তুমি থামিয়ে দিয়ে বললে,"আর ও লাগবে?"।
কোথায় যাবে? সী বীচ........।
বুকটা ধরাস করে উঠলো,এ পিচ্চি মেয়েটা এত্তো সাহস কোথায় রাখে !
ভ্যানেটি ব্যাগটা ও তো ছোট !!
কিছুদুর যাওয়ার পর আমার বামহাতটা সাজিয়ে দিলে তোমার কাঁধের ওপরে,
বিশ্ব রোডে ওঠার পরক্ষনে হারিয়ে গেলে আমার বুকে................।
ভীত শংকিত ইতস্তত: মন বলে......................।
দিঘির জলে
ক্ষুদ্র মীন নাবিক আমি,
গভীর নিশ্বাসে তোমার মনে
অস্তিত্ব দাবী করি...।
আমি আমার অজানার মাঝে
বাধাহীন,হেটে চলি.......
শুন্য চোখে তোমার রঙ খুঁজি।
তোমার বাসনা, তোমার আবেগ
রোদ-ঝড় বৃষ্টিতে একাকার,
আমার ক্লান্ত পথ,গম্তব্যে মিশে যায়।
আকাশ রঙ্গনা তুমি শ্বাশত নীলে
পরিব্যাপ্ত আছো তুমি আমার নিখিলে,
বুকের মাঝে বিক্ষিপ্ত আনন্দের ঢেউ
ভেসে চলে
অনিয়ম আবেগের ছলে.......।
শতফুল দলে,শত বাধা ঠেলে
আমার এই দুনয়ন চুমিয়া নিলে..।
জীবনে তুমি আমায় এ ভরসা দিলে,
আমারি সুখ বাঁধা,তোমারি আঁচলে....।
চলবে............................
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।