somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সজিব আহমেদ আরিয়ান
নিজের ভিতরের যোগ্যতাকে কখনো দেখাতে না পারা ব্যক্তিটাই অযোগ্য বলে গণ্য হয়। তবে আমি যোগ্য অযোগ্যর মাঝামাঝি একটা দড়ি ধরে ঝুলছি।

এরা মেয়ে না বাবার গর্ব ; বাবার অন্তিম সংস্কার করলো তার মেয়েরা।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার অন্তিম ইচ্ছা ছিল মৃত্যুর পর মেয়েরাই তার সৎকার করবে। বাবার শেষ ইচ্ছা বলে কথা! তাই বাবার শব কাঁধে করে শশ্মানে নেয়া থেকে শুরু করে মুখাগ্নি পর্যন্ত যাবতীয় অন্তিম ক্রিয়াকর্ম সম্পন্ন করেন তার চার মেয়ে। কিন্তু এ ঘটনায় সমাজপতিদের রোষানলে পড়েছেন ওই চার কন্যা। তাদের করা হয়েছে একঘরে।
বাবার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তার মেয়েরাই তার সৎকারের কাজটি করবে। মৃত্যুর পর বাবার কথাই সত্যি হলো। শব কাঁধে নিল চার কন্যা। মুখাগ্নি পর্যন্ত সব আনুষ্ঠানিকতাই পালন করলেন তার চার মেয়ে। তবে সমাজ কি আর তা অত সহজে মেনে নেয়, সমাজপতিদের সিদ্ধান্তে তাদের করা হয়েছে একঘরে।

এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের বুন্দি জেলায়।

বুন্দি জেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ছিলেন দুর্গাশঙ্কর রেগার (৫৮)। কোন পুত্রসন্তান ছিল না তার । মারা যাওয়ার আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন, তার অন্তিম ক্রিয়াকর্ম করবে চার মেয়ে।

মেয়েরাও কোনও সমস্যা দেখেননি তাতে। কিন্তু সেটা জানাজানি হতেই মোড়ল-মাতব্বররা হুমকি দিতে থাকেন যে, এ কাজ করলে ফল ভাল হবে না।

দুর্গাশঙ্কর গত শনিবার (২৮ জুলাই) মারা যান। এরপরই ঘটে সেই ঘটনা যা এলাকাবাসী আগে কখনো দেখেনি। বাঁশের মাচায় শোয়ানো বাবার মরদেহ চার বোন কাঁধে করে শ্মশানে বয়ে নিয়ে যান। সেখানে মুখাগ্নি থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সারেন তারাই।

কিন্তু এতেই ক্ষেপে উঠেছেন স্থানীয় মাতুব্বররা। তারা ওই চার বোনকে একঘরে ঘোষণা করেছেন। গোটা গ্রামের কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। তাহলে একঘরে করা হবে তাদেরকেও। শুধু তাই নয়, গ্রামের কমিউনিটি বাথরুমে স্নান করাও নিষিদ্ধ ওই চার মেয়ের জন্য।

তবে ক্ষেপে উঠেছেন স্থানীয় মাতুব্বররা। তারা ওই চার বোনকে এক ঘরে করার ঘোষণা দিয়েছেন। নিয়মটা এমন যে গোটা গ্রামের কেউই তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। এমনকি গ্রামের কমিউনিটি বাথরুমও নিষিদ্ধ করা হয়েছে ওই চার বোনের জন্য।

তবে সমাজপতিদের এসব পদক্ষেপে মোটেও ভীত নন চার কন্যা। বড় মেয়ে মিনা বলেন, ‘বাবার কাজ সেরে আসার পরই আমাদের ক্ষমা চাইতে বলেন মোড়লরা। কিন্তু আমরা ক্ষমা চাইনি। কারণ, আমরা কোনও অন্যায় করিনি, কোনও অপরাধও করিনি, এই মনোভাব বাকি তিন বোনেরও। তাদের কাছে সমাজ নয়, বড় তাদের পিতার শেষ ইচ্ছা।

বলে রাখা ভালো, হিন্দু ধর্মে সাধারণতঃ মৃতের সৎকার ও অন্তোষ্টিক্রিয়ার যাবতীয় কর্ম সম্পাদনের দায়িত্ব পালন করে থাকেন মৃত ব্যক্তির ছেলেরা। ছেলে না থাকলে যে কোনো নিকটাত্মীয় পুরুষ তা করে থাকেন। মেয়েদের এক্ষেত্রে তেমন ভূমিকা থাকে না। তবে এই ভিন্নমাত্রিক ঘটনাটি নারী অধিকার আদায়ের দৃষ্টান্ত হয়ে থাকবে মনে করছেন অনেকেই

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই জুলাই, ২০২৬ সকাল ১১:১১

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর জনাব মোঃ ফরিদুল ইসলাম। ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের... ...বাকিটুকু পড়ুন

আমার যাদুর পেন্সিল...!

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

কালি কলম দিয়ে কেন লিখি?


কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

×