somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সজিব আহমেদ আরিয়ান
নিজের ভিতরের যোগ্যতাকে কখনো দেখাতে না পারা ব্যক্তিটাই অযোগ্য বলে গণ্য হয়। তবে আমি যোগ্য অযোগ্যর মাঝামাঝি একটা দড়ি ধরে ঝুলছি।

শান্তিতে ঘুমাক মা-বোন ও স্ত্রী-রা ; রাত জেতে পাহারা দিচ্ছে মহিপুরের ভাইরা।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ত্রী-মেয়ে ও মা-বোনদের ইজ্জত বাঁচাতে এবং চোর-ডাকাতের হাত থেকে রেহাই পেতে রাত জেগে পাহারা দিচ্ছেন পটুয়াখালীর কুয়াকাটার মহিপুর এলাকার পুরুষরা।
প্রায় রাতেই চুরি-ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন মহিপুর, আলীপুর, সেরাজপুর, গঙ্গামতি, মিশ্রীপাড়া, কাউয়ার চর, চর চাপলির নারী-পুরুষ ও শিশু-কিশোর।
ভীতিগ্রস্ত এলাকাবাসী রাত জেগে পাহারা দিলেও পুলিশ বলছে এসব নিছকই গুজব, এর কোনও সত্যতা মিলছে না। ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের দাবি, অভিযোগ দিতে গেলেও তা আমলে নিচ্ছে না থানা পুলিশ। তাই স্ত্রী-মেয়ে ও মা-বোনদের ইজ্জত বাঁচাতে এবং চোর-ডাকাতের হাত থেকে রেহাই পেতে তারা বাধ্য হয়ে রাত জেগে এই পাহারার ব্যবস্থা করেছেন।

এলাকাবাসী জানায়, গেলো এক মাসে অন্তত ৪৫টি চুরি-ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু লজ্জার ভয়ে কেউ মুখ খুলে কিছু বলছেন না কিংবা আইনের আশ্রয় নিচ্ছেন না। তবে ওই এলাকায় সর্বশেষ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ১৪ আগস্ট। এ দিন সেরাজপুরে ইভা (১১) নামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে একদল দুর্বৃত্তরা। এ ঘটনার পর ওই এলাকার মানুষেরা আরও আতঙ্কিত হয়ে পরেন। স্থানীয়রা কোনও উপায় না পেয়ে নিজেদের স্ত্রী-কন্যা ও মা-বোনের ইজ্জত বাঁচাতে রাত জেগে পাহারার ব্যবস্থা করেন।

টর্চ লাইট আর লাঠি হাতে রাত জেগে রাস্তায় পাহারা দেয়ার এমন দৃশ্য চোখে পড়ে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটার মহিপুর এলাকার প্রতিটি গ্রামে। এলাকাবাসীর অভিযোগ, শিশু ইভা ধর্ষণ ও হত্যার ঘটনার মত আগেও অনেক ঘটনা ঘটেছে এই এলাকায়। মহিপুর, সেরাজপুর, গঙ্গামতি, আলীপুর, মিশ্রীপাড়া, কাউয়ার চর, চর চাপলিসহ অন্যান্য গ্রামে গত এক মাসে অন্তত ৪৫টি চুরি-ডাকাতি ও ধর্ষণের মত ঘটনা ঘটেছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন পুরুষ বলেন, প্রায় রাতেই চুরি-ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটছে। তাই আমাদের স্ত্রী-কন্যা ও মা-বোনদের ইজ্জত বাঁচাতে রাত জেগে পাহারা দিচ্ছি।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন নারী বলেন, ধর্ষণ আতঙ্কে রাতে আমরা ঘুমাতে পারছি না। ৪/৫ ঘরের মহিলারা একত্রিত হয়ে রাত কাটাচ্ছি। ওরা শুধু টাকা-পয়সা নিতেই আসে না। ওদের লক্ষ্যই হচ্ছে নারীদের ধর্ষণ করা। আমরা এর সুষ্ঠু বিচার চাই ও নিরাপত্তা চাই প্রশাসনের কাছে, যাতে আমরা ইজ্জত নিয়ে বাঁচতে পারি।
এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, চোর-ডাকাতদের হানা দেয়ার ঘটনা সঠিক নয়, বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা শোনা গেলেও এর সত্যতা পাওয়া যাচ্ছে না। তারপরও ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পাহারার ব্যবস্থাও করা হয়েছে|

অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মো. জালাল আহমেদ জানান, এসব অভিযোগ সঠিক নয়, একটি মহল এলাকার মানুষের মধ্যে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছিল। পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে স্থানীয় হাট-বাজারসহ জনবসতি এলাকায় মানুষদের মধ্যে ঘটনাটি বুঝিয়ে বলার পর তারা এখন বুঝতে পেরেছেন। এলাকায় এখন কোনও আতঙ্ক নেই। আর যে শিশুটিকে হত্যা করা হয়েছে, ওই বিষয়ে তদন্ত করা হচ্ছে। আশা করি প্রকৃত হত্যাকারীকেও অচিরেই চিহ্নিত করা সম্ভব হবে।
গুজব হোক, আর সত্যিই হোক এ বিতর্কে না গিয়ে ওই এলাকার নারীরা যাতে নির্বিঘ্নে জীবন-যাপন করতে পারে এবং পুরুষরা যাতে নির্বিঘ্নে স্বাভাবিক কাজ-কর্ম করতে পারে এমনটাই প্রত্যাশা সকলের।

ঘটনাটি বেশিদিন আগের না এই তো ১৯ আগষ্ট এর ঘটনা। বলা হয়ে থাকে শোকের মাস আগষ্ট। তা সত্যি স্বাধীনতার এতো বছর পরও মা বোনের ইচ্ছত রক্ষার্থে জেগে ছিলো বাংলার দামাল যুবক ভাইরা। আমরা এমনই এক দেশে বাস করি যেখানে সন্ত্রাসীদের ভয়ে রাতের ঘুম হারাম করতে হয় আর প্রশাসন বলবে, 'আমরা ব্যবস্থা নিচ্ছি'।

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা দিন, বানরের কামড় এবং এক টুকরো প্রেম: আমার শৈশবের ‘শিশু পার্ক’

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ১৮ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪৫



শৈশব-কৈশোরের স্মৃতিগুলো বড় অদ্ভুত। মনের কোনো এক কোণে ধুলোবালি জমে থাকে, অথচ হুট করে এক-একটা বিশেষ দিনে সেই ধুলো সরে গিয়ে স্মৃতির আয়নাটা ঝকঝকে হয়ে ওঠে। আজ তেমনই এক ফ্লাশব্যাগে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই জুলাই, ২০২৬ সকাল ১১:১১

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর জনাব মোঃ ফরিদুল ইসলাম। ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের... ...বাকিটুকু পড়ুন

আমার যাদুর পেন্সিল...!

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

কালি কলম দিয়ে কেন লিখি?


কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

×