কি চাচ্ছেন পাশের দাদারা!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা দেশ স্বাধীন করেছি ১৯৭১ সালে । আমরা বিশ্বকে জানান দেই আমরা বীরের জাতি। কিন্তু আমরা ক্যামেরার লেন্স একেবারে মুখের কাছে ধরায় বিড়াল থেকে বাঘ হয়ে গেছি। আর এ কাজটি সুচারু ভাবে করছেন আমাদের তথাকথিত নেতারা। আজ আমরা বলি ভারত যদি সাহায্য না করতো তাহলে নাকি বাংলাদেশ স্বাধীন হতো না!!! তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই একটা কথা মনে রাখবেন স্বাধীনতা হচ্ছে মানুষের মনের চুড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ।
তবে সঠিক নেতৃত্ব দরকার । যেমনি ভাবে আগুন নিয়ন্ত্রনে রাখলে তা থেকে আমরা উপকৃত হতে পারি। কিন্তু নিয়ন্ত্রনহীন হলে তা সব কিছু জ্বালিয়ে দেয়।
আমাদের মনে রাখা উচিত কেউ তার স্বার্থ ছাড়া তাদের অর্থ ব্যয় করতে চায় না।
বাহিরের কোন সাহায্য না পেলেও আমরা স্বাধীন হতাম। কিন্তু সময় নিত। আর আজ সাহায্য নিয়ে চীর গোলামীর হাতে বন্দী হলাম। স্বাধীনতার সময় পাক বাহীনির কামান আজ ভারত আমাদের উপহার দিচ্ছে। আমরা তা হাসি মুখে গ্রহন করছি। আজ দেশের মাটি ব্যবহার করে বিদেশি শক্তি ফ্রি ট্রানজিট উপভোগ করছে। আর তাদের চলাচলের ক্ষতিগুলো স্বীকার করতে হচ্ছে আমাদের। এই আমাদের স্বার্বভৌমত্ব। বাংলাদেশের মধ্যাকার করিডোর ভারত ২৪ ঘন্টা খোলা রাখার অনুমতি দিচ্ছে আর তা নিয়ে আমরা আনন্দ করছি আর মিষ্টি বিতরন করছি । এই না হলে বীরের জাতি। ধিক্ এ জাতিকে যে জাতি তার নিজের ভালো নিজে বুঝে না। পরের মুখে শেখা বুলি নিজের মত কেন বলিস ভাই? যদি এ কথা বলায় অত্যাচার সহ্য করতে হয় করবো তবু জাতির বিবেক ফিরে আসুক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন