কৃষ্ণচূড়ার নতুন কুঁড়ি এবং আমার রক্ত সজল সকালের স্বপ্ন
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানালার কাছে দাড়াতেই একদিন পিছনের জঙ্গলে বন্য কৃষ্ণচূড়ার চারাটাকে দেখেছিলাম। সদ্য বেড়ে ওঠা চারা গাছটার মাথা তুলে দাড়াবার ওদ্ধত্য দেখছিলাম। কিন্তু উত্তরের বাতাসে বারবার দক্ষিনে হেলে পড়ছিল। আশেপাশে বেশ কিছু ছাগলও ঘোড়াঘুড়ি করছিল।
দৌড়ে গিয়েছিলাম।
কৃষ্ণচূড়াতো! বড় হলে রক্ত সজল সকাল দেবে। তুলে এনে বাড়ীর উঠনো আশ্রয় দিলাম রক্ত সজল সকালের প্রত্যাশায়। যত্নে লালিত হতে হতে ঠিকই সে তার লালিত্য প্রকাশ করে মাথা তুলে দাড়াতে শুরু করলো। উঠানের কোনে বেড়ে উঠলেও বন্য বিবর্তনের বৈশিষ্ট্য তার শিরা-উপশিরায়। আমার ব্যাকুলতাও বেড়ে চললো। কৈশোরে পা দেওয়া চারা গাছটিকে যুবা ভাবতে শুরু করলাম।
তারপর একদিন,
আমার স্বপ্ন বিলাসী অবহেলায় বন্য ছাগল এসে আমার রক্ত সজল সকালের স্বপ্ন কে মুড়ে দিয়ে গেলো। লালিত স্বপ্নের ধূসরতায় ফিকে হয়ে গেলো আমার রক্তলাল শিশির ভেঁজা সকাল। অনেকদিনের তিলোত্তমা তো! কষ্ট তো লাগতেই পারে। তাই আজকাল আর মুড়ো হয়ে যাওয়া গাছটার দিকে তাকাতে পারিনা। তবু আমি স্বপ্ন দেখি। যদি কোন এক রোদ্রস্নাত প্রভাতের সোনালী রোদের স্পর্শে নতুন কুঁড়ির দেখা মেলে! আর যদি শুকিয়েই যায় তবে খুটো হয়ে থাকা গাছের অবশিষ্ঠাংশকে তো উপড়ে ফেলতেই হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৮

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ
ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন