somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন দেশী চ্যানেল দেখবো? কেন ভারতীয় চ্যানেল দেখবোনা !! (একান্ত উপলব্ধি)

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বিষয়টা নিয়ে সেই ঈদের সময়ই ভেবে রেখেছিলাম কিছু লিখবো বলে, সময় আর অন্যান্য লেখার ব্যাস্ততায় এটা আর লেখা হয়ে ওঠেনি। তাই এবার আবার সেই একই পরিস্থিতির মুখোমুখি হয়ে লেখার বাঁধ আর রাখতে পারলামনা।

আমাদের যে চ্যানেলেই চোখ রাখিনা কেন শুধু সংবাদ আর সংবাদ, সারাদিন-ক্ষণে ক্ষণে শুধু সংবাদ, আর বাবা সারাদিন, অফিস-সহকর্মী-পেপার-পত্রিকা-ইমেইল-অনলাইন নিউজ-ফেসবুক-বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজন-বাবা-মা, ভাই-বোন আরও কতশত মানুষের সাথে দেখা-কথা, তথ্যের আদান-প্রদান করি, সে সবই তো সংবাদ-ই, দেশ-সমাজ ও পুরো পৃথিবীর সংবাদ সর্বক্ষণ!

এরপর বাসায় ফিরে বা ছুটির দিনে বা অবসরে সাধারণত টিভির সামনে বসি একটু নিখাদ ও ভরপুর বিনোদনের আশায়, কোন সংবাদ-গবেষণা-শিক্ষা বা সমাআলোচনা! অনুষ্ঠান দেখার জন্য নয়। আদৌ নয়। কিন্তু যে চ্যানেলেই যাইনা কেন, হয় সংবাদ, নয় ফালতু আর অযথা গবেষণার ভাঁড়ামি, নয় সমালোচনা ও হাতাহাতি-মারামারির কুরুচিপূর্ণ প্রচার!

আর যদি কখনো দৈবাৎ শুরু হয় কোন অনুষ্ঠান সে, শুরু হবার আগেই বিজ্ঞাপন, শেষ হবার মাঝে আরও কয়েকবার বিজ্ঞাপন আর খবরতো আছেই মুহুর্মুহু! যার কোনটাতেই সমাজের সাধারণ মানুষ বা দেশের সত্যিকারের উন্নতির ফলপ্রসূতা থাকেনা, শুধুই লোক দেখানো আর বিজ্ঞাপন দিয়ে টাকা কামানো ছাড়া। যেখানে নেই কোন বিনোদন আর আত্মা তৃপ্ত হবার মত কোন সঠিক ও সার্থক অনুষ্ঠান!

আমাদের না আছে কোন নিখাদ খেলার চ্যানেল, না আছে কোন সিনেমার চ্যানেল, না আছে কোন নাটকের চ্যানেল, না আছে কোন গানের চ্যানেল, না আছে কোন ভ্রমণ চ্যানেল, না আছে কোন সত্যিকারের বিনোদন চ্যানেল?

তাহলে আমি সারাদিনের শত-সহস্র শারীরিক-মানসিক-আর্থিক-সামাজিক পরিশ্রম শেষে ঘরে ফিরে, প্রশান্তি বা বিনোদনের জন্য কি পেলাম? কিছুই না! তবে কেন দেখবো আমি আমাদের দেশী চ্যানেল?

তাই বাধ্য হয়েও ফিরে যাই ভারতীয় চ্যানেলে, কি নেই সেখানে? আপনি খেলা দেখবেন? আছে, একাধিক যেখানে শুধু খেলাই দেখাবে। আপনি ট্র্যাভেল শো দেখবেন? আছে, যেখানে শুধুই ট্র্যাভেল শো দেখাবে। আপনি পশু-পাখি বা জীব-বৈচিত্র দেখবেন? আছে, যেখানে শুধু ওটাই দেখাবে। আপনি নাটক দেখবেন? আছে, যেখানে শুধুই নাটক দেখাবে। আপনি সিনেমা দেখবেন? আছে, যেখানে শুধুই সিনেমা দেখাবে। আপনি দিনভর শুধুই গান দেখবেন? আছে, যেখানে শুধুই গানই হবে দিন-রাত সব সময়। আবার শুধু সংবাদ দেখবেন? আছে, যেখানে শুধুই সংবাদ হয়।

হ্যাঁ এর প্রতিটি চ্যানেলেই আছে অনেক-অনেক বিজ্ঞাপন, প্রতিটি অনুষ্ঠানের আগে-পরে-মাঝে কিন্তু ওই বিজ্ঞাপনের পরে কিন্তু আবার আপনার নির্ধারিত অনুষ্ঠানেই ফিরে যাচ্ছে, একটু ছন্দ পতন ঘটলেও খুব বেশী বিরক্ত হবার কিছু নেই। আদৌ নেই!

অথচ এমন নয় যে আমাদের শেষে চ্যানেলের সল্পতা বা অভাব রয়েছে! অসংখ চ্যানেল রয়েছে, একটু সদিচ্ছা আর আন্তরিকতা থাকলেই আমরাও পারি ওদের মত করে সাধারণ জনগনের চাহিদা ও সঠিক রুচির সমন্বয় করে অনুষ্ঠান প্রচার করে দেশীয় চ্যানেলের প্রতি দেশের মানুষকে প্রলুব্ধ করতে।

কিন্তু সেই চিন্তা বা ভাবনাই যে আমাদের নেই!

তবে আমি কেন দেখবোনা ভারতীয় চ্যানেল? আর কেন দেখবো আমাদের দেশীয় চ্যানেল? আমি তো সারা রাত-দিন সংবাদ-সমালোচনা আর শিক্ষার! ভিতরে থাকতে চাইনা।

আমি অবসরের বা একান্ত সময়টুকু নিখাদ ও ভরপুর বিনোদন চাই।

বাংলাদেশী ও ভারতীয় চ্যানেলের অনুষ্ঠান ও প্রচারের কৌশল ও ভিন্নতা নিয়ে ব্যাক্তিগত ভাবনা মাত্র।

কেউ ভেবে দেখবেন কিনা সেটা তাদের ব্যাপার।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×