somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন মজুরের কাছে পাবদা মাছ......!! (ভ্রমণ রম্য)

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“পাবদা মাছ” নামে তো সবাই-ই চেনেন। কিন্তু সর্বশেষ কে কবে খেয়ে চিনেছেন?
আমি বলতে চাইছি, কিছু সাধারণ, একেবারেই অতি সাধারণ এক শ্রেণীর মানুষের কথা। যে বা যারা অনেকটা আমার মত জঘন্য-নগন্য-সামান্যদের কথা। যারা এই তালিকায় পড়েন, নিজের কথা ভেবে তাদের সকলের জন্য এই লেখা!

আচ্ছা, তার আগে সবার মাথায় এই ভাবনা নিশ্চয়ই এসেছে যে ভ্রমণের সাথে “দিন মজুর” আর “দিন মাজুরের সাথে পাবদা মাছের” কি সম্পর্ক? আজব আর অদ্ভুত তো!
আসলেই আজব আর অদ্ভুত! তো চলেন জেনে নেই দিন মজুরের সাথে, পাবদা মাছের কি সম্পর্ক!

আচ্ছা আজকাল পাবদা মাছ কারা খায়, বা কিনে খেতে পারে? বিশেষ বনেদী শ্রেণীর মানুষজন, কোন দিন মজুর পাবদা মাছ খাওয়া তো দূরের কথা, কেনা, এমন কি দাম জিজ্ঞাসা করতেও ভঁয় পায়, মাছের বাজারে গিয়ে! কারণ ৮০০-১০০০ এর নিচে পাবদা মাছের কেজি নেই কোন বাজারেই! যেখানে অন্যান্য সকল মাছ মোটামুটি অর্ধেক দামে কেনা যায়। সেখানে পাবদা মাছ কিভাবে কেনা বা খাওয়া সম্ভব একজন দিন মজুরের কাছে?

ঘটনা হল, একজন অনেকদিন পরে ভারতের ভিসা পেয়েছে! ওর কাছে যেটা অনেকটা চাঁদ হাতে পাবার মতই অবস্থা! কারণ বলদ ঘুরতে খুব পছন্দ করে, কিন্তু অর্থাভাবে ইচ্ছেমত কখনও কোথাও যেতে পারেনা। তবুও কষ্ট সাধ্য করে, দেশের আনাচে-কানাচের অনেকটা দেখে ফেলেছে।

এবার একটু দেশের বাইরেটা দেখতে চায়, কিন্তু কিভাবে? দেশের বাইরে মানেই তো বিমান ভাড়ার প্রশ্ন সবার আগে আসে। ও তো দেশে ঘুরতেই হিমশিম খায়, তো দেশের বাইরে কিভাবে যাবে জত্তসব। কিন্তু এক সহকর্মীর পরামর্শ মতে একবার দেশের কোথাও ঘুরতে না গিয়ে পাসপোর্ট করে ফেলল! এবং ঘুরেও এলো ধার-কর্জ করে ভারতের বেশ কয়েকটা দৃষ্টি নন্দন যায়গা! এবং ফিরে এসে হিসেব করে দেখলো যে দেশের সেরা ভ্রমণ কেন্দ্র কক্সবাজারের চেয়ে অর্ধেক খরচে সে ভারতে ঘুরে এসেছে!

আহ, তারপর থেকে কম টাকায় ভারত ভ্রমণের একটা বাতিক চেপে গিয়েছে বলদ এর মাথায়! কিছুদিন পরপর টাকা জমাতে পারলেই ভিসা করে দেয় ভারতের বিভিন্ন প্রান্তে ছুট!

বেশ কিছুদিন থেকে ভিসা জটিলতায় আর ভারতে বেড়াতে যেতে পারছেনা মনে-মনে ভেবে রাখা বিভিন্ন যায়গায়। তাই অনেক কষ্টে এবার ভিসা পেতে তার ভারত ভ্রমণের নেশাটা মাথা চাড়া দিয়ে উঠলো বিভিন্ন ভাবে! আর ঠিক করলো এই ভিসায় যত পারে তত ঘুরে নেবে ভারতের পছন্দের যায়গাগুলো! কারণ বলা তো যায়না, আবার কবে ভিসা পায় বা না পায়। তাই বেছে বেছে কিছু যায়গা নিয়ে ভ্রমণের একটা তালিকা বানালো। এরপর বিভিন্ন ভ্রমণ কিংবদন্তীদের সাথে পরামর্শ করতে লাগলো, কোথায়, কখন আর কিভাবে যাবে?

যার কাছেই পরামর্শ চায় তাদের কেউ বলে নেপাল যান, কেউ বলে ভুটান, কেউ কেউ শ্রীলংকা-মালদ্বীপ-ব্যাংকক-ইন্দোনেশিয়া-থাইল্যান্ড এরকম বিভিন্ন উন্নত ভ্রমণ লোকেশনের নাম বলতে লাগলো, যেখানে উড়োজাহাজে করে, উড়ে-উড়ে যেতে হয়, অন্তত ২০,০০০-৩০,০০০ টাকা শুধু হাওয়াই জাহাজের ভাড়াই!

এরপর থাকা-খাওয়া-লোকাল ভ্রমণ-সাইট সিয়িং আর টুকটাক খরচ মিলে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকার বিলাসী আর অবাস্তব ব্যাপার-স্যাপার! যে টাকা থাকলে সে নিজেকে একজন অত্যন্ত ধনী বলে বিবেচনা করতো!

দিন মজুর যারা তারা অন্যান্য মাছ কেনে আর খায়, আর পাবদা মাছের দিকে শুধু তাকিয়ে থেকে চলে আসে বাজার থেকে। আর ভ্রমণের ক্ষেত্রে বলদ হল দিন মজুর শ্রেণীর ভ্রমণকারী! কোন মতে ঠেলেঠুলে বাসে বা ট্রেনে করে কোন মতে চেপেচুপে চলে যায়, এক-এক যায়গায়। থাকে কোন রকমে রাত কাটাতে পারে এমন কোন ছালাদিয়া হোটেলে! আর খায়, সে রাস্তা-ঘাটে যখন যেমন পায়!

আর অন্যান্য ধনী ভ্রমণকারীদের উড়োজাহাজে গিয়ে এদেশ-ওদেশ ঘুরে, যায়-আসে এসব ছবি দেখে, গল্প পড়ে আর বাজারে পাবদা মাছ দেখার মত করে নিজের মত বাই রোডে ভারতের বিভিন্ন যায়গা দেখে ফিরে এসে তৃপ্তির ছোট্ট ধেকুর তোলে!

আর উড়োজাহাজ? সে শুধু আকাশেই দেখেছে এখন পর্যন্ত! বাস্তবে কোন এয়ারপোর্টে পর্যন্ত পা দিতে পারেনি! তার কাছে বিমানে কোথাও যাওয়া বা যেতে চাওয়া মানে তো দিন মজুরের কাছে পাবদা মাছ খাবার মতই বিলাসী আর অসম্ভব ব্যাপার, নয় কি?

তাই যখন সেই দিন মজুর শ্রেণীর ভ্রমণকারীকে সবাই যে প্রস্তাব বা পরামর্শ দিচ্ছে বিমানে কোথাও যাওয়ার...!

তো এমন প্রস্তাবকে সে নাম দিল, মানে বাই রোডে ভারত পর্যন্ত যাবার সাধ্যের কাউকে বিমানে উন্নত দেশ ভ্রমণের পরামর্শ তো......

“দিন মজুরের কাছে পাবদা মাছই...!!” নয় কি?

সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৩
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×