ভালোলাগে,
বাথরুমের আয়নায়, বর্নিল টিপ!
ভালোলাগে,
ব্রাসের সাথে ঝুলে থাকা, বাসি বেলির ঘ্রান!
ভালোলাগে,
রেজারের গ্লাসে, রঙিন ঝুমকার দোলা...
ভালোলাগে,
সাবানের সাথে, চুড়ির আলিঙ্গন....!
ভালোলাগে,
ভেজা তোয়ালেতে, অন্য কারো গন্ধ...!
ভালোলাগে,
জামার বোতামে জড়ানো লম্বা চুল...!
ভালোলাগে,
কপট অভিমান, হ্মনে হ্মনে ফোন,
ভালোলাগে,
দেরি হলে অস্থিরতা, উদিগ্নতা, মিছ সন্দেহ, অজানা আশঙ্কা, হারানোর ভয়...
ভালোলাগে,
ঝগড়া, অপেহ্মা, তাকিয়ে থাকা জানালায়.....
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

