অভিষেক ওয়ানডেতেই পেয়েছিলেন ৫ উইকেট! এজন্য প্রথম দিনেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন সবাইকে।কিন্তু কেউ কি জানতো মুস্তাফিজ ২য় ওয়ানডেতেও ভারতকে গুড়িয়ে দেবেন অভিষেক ওয়ানডেরর ন্যায়! জীবনের প্রথম উইকেটটি ছিলো ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের মালিক রোহিত শর্মার! দ্বিতীয় দিনেও মুস্তাফিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে প্যাভিলিয়নে ফেরেন রোহিত।এরপর মুস্তাফিজ তার ৫ ওভারের প্রথম স্পেলে আর কোনো উইকেট পাননি।কিন্তু ফিরে এসেই তুলে নেন সুরেশ রায়নার মুল্যবান উইকেটটি।তারপর ধোনির উইকেট নিয়ে বিপদে ফেলে দেন ভারতকে।এরপর একে একে তার বলে আউট হতে থাকে ভারতীয় ব্যাটসম্যানরা।প্রথম দুই ওয়ানডেতে সর্বমোট ১১ উইকেট নিয়ে এখন ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার যিনি অভিষেক ওয়ানডে ও দ্বিতীয় ওয়ানডেতে সর্বমোট ১১ উইকেট পান।

এদিকে কলকাতার জনপ্রিয় আনন্দবাজার পত্রিকায় রাজর্ষি গঙ্গোপাধ্যায় লিখেছেন, বক্তার নাম মুস্তাফিজুর রহমান। সাতক্ষীরা এক্সপ্রেস যতটা মারাত্মক বল করেন, কথা বলেন ততধিক নম্র সুরে। যে কোনও প্রশ্নে সলজ্জ হাসি আর দু’টো শব্দের উত্তর আসে‘ভাল লাগছে।’

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো "৩য় ওয়ানডেতে কি আশা করো?" তাঁর লাজুক কন্ঠে জবাব, "এর চাইতে ভালো!"
প্রথম দুই ওয়ানডেতেই পেয়েছেন ১১ টি উইকেট,এর চাইতেও কতটা ভালো হতে পারে!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




