somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যা পাপ, আত্মহত্যাকারী পাপী নয়

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ আত্মহত্যা কেন করে? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কেউ কেউ তো আর এমনি আত্মহত্যা করবেনা!

ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন বাবা মায়ের ছোটবেলা থেকে। প্রতিবছর স্কুলের বার্ষিক পরীক্ষায় ১ম হয় সে। এসএসসিতে জিপিএ ৫ পেল। শুধু জিপিএ ৫ নয়, গোল্ডেন এ প্লাস। তার মাথায় ঢোকানো হলো তাকে এইচএসসিতেও এ প্লাস পেতে হবে। এ প্লাস পেলেই হবে না গোল্ডেন এ প্লাস পেতে হবে। নইলে যে বুয়েটে চান্স পাওয়া যাবেনা, অনেক কষ্টকর হয়ে যাবে। রেজাল্ট আসল, একটা সাবজেক্টে এ গ্রেড। বাবা মা খুব বকল। ভিতরে ভিতরে পুড়ছে ছেলেটি। পরেরদিন দেখা গেল তার পড়ার টেবিলে তার মার্কশীটের পাশেই ছোট এক টুকরা কাগজ কলম দিয়ে চাপা দেওয়া।

ছেলেটিকে যদি চাপ দেওয়া না হতো, বোঝানো হতো যে গোল্ডেন এ প্লাস ছাড়াও জীবন চলে সে কি আত্মহত্যা করতো? করতো না।

মেয়েটি খুব সুন্দর, হাজারো ছেলের স্বপ্ন সে। একদিন এক বখাটের নজরে আসল মেয়েটি। কিছুদিন অনেক উত্যক্ত করল। একদিন এসিড ছুড়ে দিয়ে পালালো বখাটে। মেয়েটির মুখমণ্ডল পুড়ে গেছে অর্ধেকটা। আর কেউ তার দিকে ফিরেও তাকায় না। সে অবশ্য এখন আর সে সুযোগও কাউকে দেয়না। ওড়না দিয়ে সবসময় মুখ ঢাকা থাকে তার। কিছুদিন পর তার পুরো দেহটাই ঢাকা পড়ল মাটির নিচে।

ছেলেটিকে খুব ভালোবাসতো মেয়েটি। কিন্তু মেয়েটির পরিবার মেনে নেয়নি সেটা। এক পর্যায়ে পালিয়ে বিয়ে করে মেয়েটি ছেলেটিকে। ছেলেটি তাকে ডিভোর্স দেয়। মেয়েটির নিজের বলতে আর কিছু নেই। তার পরিবার তাকে আর নিবেনা। এতই নিষ্ঠুর তারা। মেয়েটির আর কিছু করার নেই। সে তার বাকি দিনগুলো গুনছে। অনাহারে দিন কাটছে, তার পাশে দাড়ানোর মত কেউ নেই এখন তার, সে কি করবে এই জীবন নিয়ে? অতঃপর জীবনের সমাপ্তি।

মেয়ে দুটির পাশে যদি পরিবার থাকত তারা কি আত্মহত্যা করতো? করতো না।

প্রতিবছর প্রায় দশ লক্ষ মানুষ আত্মহত্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মতে প্রতি বছর সারা বিশ্বে যে সব কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা ত্রয়োদশতম প্রধান কারণ। কিশোর-কিশোরী আর যাদের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে, তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। পুরুষদের আত্মহত্যা করার প্রবণতা নারীদের তুলনায় তিন থেকে চার গুণ।

যারা আত্মহত্যা করে তারা প্রত্যেকেই বিভিন্ন মানসিক অবসাদে ভোগে। মানসিক অবসাদের অপর নামই আত্মহত্যা। আত্মহত্যা অন্যকিছু নয়। যারা আত্মহত্যা করে তাদের পাশে যদি তাদের পরিবার পরিজন থাকত, তাকে সবকিছুর ইতিবাচক, নেতিবাচক দিক সম্পর্কে বোঝাতো, নিষ্ঠুর না হয়ে মানবিক হতো তবে আত্মহত্যার হার অনেক কমে যেত।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×