"মাথার ভেতরে গাজা ঘুরে, গাজার ভেতরে মাথা। "
জুনায়েদ ইভান ভাই এই বাক্যটি দিয়ে যে কি বোঝাতে চেয়েছেন আমি বুঝিনা। মাথার ভেতরে গাজা ঘুরে; বাক্যটির আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা সবই আছে। মাথার ভেতরে গাজা ঘুরে বলতে নেশাগ্রস্ত অবস্থাকে বোঝানো হয়েছে। কিন্তু গাজার ভেতরে মাথা, বাক্যটা কেমন যেন হয়ে গেল তাইনা!
"নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে।"
প্রেম ফুরিয়ে গেলে ব্রেকাপ হয়ে যাবে। প্রথম প্রেম। অনেক ভালোবাসা দুজনের মনে। দিন যায়, ভালোবাসা কমে। আগে প্রিয়তমার যে ভুলগুলো চোখে পড়ত না, পড়লেও ভুলগুলোই ভালো লাগত সেইগুলো আজ বিরক্তিকর লাগে। সকালে খাইছি কিনা দুপুরে ঘুমাইছি কিনা সব কৈফিয়ত তাকে দিতে হবে কেন। ওদিকে এই প্রিয়তমের চেয়ে ভালো কাউকে পেয়েছে প্রিয়তমা। তাই আর মেসেজ সিন হলেও রিপ্লাই আসেনা। এখান থেকেই শুরু,
"তুমি মাঝেমাঝে আমার কাছে আমারে চাইতা, আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে। মনের বিরুদ্ধে কি নিজেরে দেওয়া যায়রে।"
এরপর নেশা কেটে যায়, প্রেম ফুরিয়ে যায়; শুরু হয় আরেক নেশা, নতুন নেশা।
কেউ কেউ নেশা করেনা। তাই ভালোবাসাও ফুরায় না। যাকে ভালোলাগে তাকেই ভালোবেসে যায় আজীবন, চোখের সামনে হাজারো নেশা ভাসে। তারা সেসব নেশার ফাদে পা দেয়না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



