somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

আমার পরিসংখ্যান

সালমান মাহফুজ
quote icon
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সে

লিখেছেন সালমান মাহফুজ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২৩

এই এক জীবন হাতের মুঠোয় নিয়ে
তছনছ করে দিতে মন চায় খুব, পারি না
যেমন পারি না অভিমানের তালা ভেঙে
প্রাক্তন প্রেমিকার রাত্রিকালীন নিষ্প্রদীপ
ব্যক্তিগত ঘরে ঢুকে পড়তে! পথের কুকুরের মত
লেজ নেড়ে নেড়ে ভালোবাসা ভিক্ষা চাইতে
আজ আর আমার ভাল্লাগে না
আজ আর আমার রাম-রাবণ, এজিদ-হাসান
কোনোটাই হতে ইচ্ছে করে না, তবু আমার বুকের তলে
কেঁপে কেঁপে ওঠে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫ বার পঠিত     ০ like!

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর মুতে দিই
তোমাদের নান্দনিক নগরিক দেয়ালে!

যেভাবে– আর দেখা হবে না বলেও
বার বার আমি তোমার কাছেই ফিরে আসি;
যেভাবে– আর ভালোবাসব না বলেও
ভালোবেসে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৭ বার পঠিত     ০ like!

জীবন-যাপন

লিখেছেন সালমান মাহফুজ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫২

আজকাল আয়নার মুখোমুখি দাঁড়ালে
নিজেকে খুব অসহায় লাগে–
মনে হয়, জলের মতন তোমার নরম বুকে
একটা ছেঁড়া পৃষ্ঠা হয়ে কেবলই ভাসছি
কিংবা পাথরের টুকরোর মতন
নিঃশব্দে ডুবে গেছি অতলে!
তবুও কিছু স্মৃতি কুয়াশার জাল ছিঁড়ে
উদ্ভাসিত রোদের মতন ঝলমলে;
মখমল স্পর্শে প্রকম্পিত হয় নিউরন–
যেন আজো আমি প্রতি সন্ধ্যায়
একটা সস্তা সিগারেট ঠোঁটে
তোমার অপেক্ষায় বসে থাকি হলগেটে
জ্যোৎস্নার বৃষ্টিতে দুটি শরীর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪১ বার পঠিত     ০ like!

সাহিত্যপাঠ : তেইশ নম্বর তৈলচিত্র — শুধু ক্যানভাসে আঁকা ছবি নয়, রক্তমাংসে গড়া জীবনের গল্পও

লিখেছেন সালমান মাহফুজ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫০




‘তেইশ নম্বর তৈলচিত্র’— যেন উপন্যাসের আঙ্গিকে এক রোমান্টিক চিত্রশিল্পীর সামগ্রিক জীবনদৃষ্টিকে তুলে আনার প্রচেষ্টা ! যার পরতে পরতে অঙ্কিত হয়েছে ‘জাহেদ’ নামক একজন চিত্রশিল্পীর জীবন ও জগতকে ঘিরে নানারূপ অন্তর্নিহিত শিল্পভাবনা । সেইসঙ্গে, তার নিজের সৃষ্ট শিল্পের প্রতি অগাধ ভালোবাসা এবং কখনো কখনো তিক্ততা, অনীহা । শিল্পীবন্ধুদের প্রতি বরাবরই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬২ বার পঠিত     ১ like!

কুকুরীয় রাত

লিখেছেন সালমান মাহফুজ, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫২

মাংসের উত্তাপে গলে গলে ঝরে পড়ছে আজকের এই কুকুরীয় রাত— অথচ তুমি বরফকুচিগুলা নিজের গায়ে না মেখে খালি বেকুবের মত দেয়ালের গায়ে ছিটাচ্ছ, জলকামী শুকনা ঠোঁটের দংশনে অযথা নির্বিষ বাতাসটাকে বিষাচ্ছ, মানবীয় ফণা তুলে ঘামছাটা জিভের শূলে জীবনটাকে ঝুলিয়ে রাত্রিটাকে করে তুলেছ জান্তব ।

বেটোফেনের সিম্পনি বাজিয়ে কিংবা যাতনার কলিং বেল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭ বার পঠিত     ০ like!

ছেলেবেলা

লিখেছেন সালমান মাহফুজ, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০২

জলজ ঘাসের মঞ্চে ডানা ঝেড়ে নাচতে থাকা
লাল লাল প্রজাপতিগুচ্ছ তোকে ভুলে গেছে ।
গোধূলির প্রস্থানে বাবুই পাখির ঝরে পড়া নীড়
ইলেক্ট্রিক জ্যোৎস্নায় প্রকম্পিত ঝড়ো সন্ধ্যা
এমনকি, সূর্যময়ী সকালের গাছতলায়
আলোছায়ার ঝিলমিল প্রিয় ঢেউগুলি
এরা কেউ তোকে মনে রাখে নি,
যে যার নিজস্ব নিয়মে সবাই ভুলে গেছে ।

ছেলেবেলা— মায়ের ভাতমাখানো হাতে
দাঁত বসানো আমার ছেলেবেলা
নষ্ট অন্ধকারে শুয়ে থাকা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৮ বার পঠিত     ০ like!

কবি সুকান্ত এবং পাহাড়ের পাদদেশে শিশুর লাশ

লিখেছেন সালমান মাহফুজ, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৩৮

না সুকান্ত, আমরা পারি নি
এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য আবাসভূমি হিসেবে
আমরা গড়ে তুলতে পারি নি
আপনিও যেমন পারেন নি
শুধু অঙ্গীকার করে গেছেন

আজকাল রাষ্ট্রচালকদের প্রিয় বচন
নানাবিধ অঙ্গীকার
অঙ্গীকারের স্তূপের নীচে চাপা পড়ে থাকে
শিশুদের ধর্ষিত অর্ধগলিত মৃত লাশ
চব্বিশে শিশুরা মুক্ত আকাশ দেখতে চাইছিল বলে
নেমে এসেছিল... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     ১ like!

ব্যর্থতার কিছু কালো অক্ষর

লিখেছেন সালমান মাহফুজ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৫

ইতিহাস তো লেখা হয় সফল মানুষদের নিয়ে
সুতরাং আমি কোনো সফল মানুষকে নিয়ে লিখছি না ।
অসংখ্য কাঁটাছেঁড়া শেষে ঝুঁড়িতে দুমড়ে-মুচড়ে পড়ে থাকা
কবিতার পৃষ্ঠার মতন
একদিন ইতিহাসও
ব্যর্থদের ছুঁড়ে ফেলে দেয় ।
সুতরাং আমি ব্যর্থদেরকে নিয়েই দুপাতা লিখি ।

তাছাড়া ব্যর্থদেরকে নিয়ে লেখা সোজা
এই যেমন আমি
আমাকে নিয়ে লিখতে বসলে আমার শব্দ সংকটে পড়তে হয় না
বরং শীতের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩৯ বার পঠিত     ০ like!

এলগরিদমের দুনিয়ায় ব্লগে লেখালিখি

লিখেছেন সালমান মাহফুজ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৮


ফেসবুক দিন দিন লেখালিখি কিংবা সাহিত্যচর্চার একটা অনুপযুক্ত প্ল্যাটফর্ম হয়ে উঠছে । ভাষা কিংবা বানানব্যবস্থার যে বিকৃতি লক্ষিত হয়, তা দেখেই কিছুটা টের পাওয়া যায় । ভাষাকে সে এমনভাবে সীমাবদ্ধ করে দিচ্ছে, আপনি চাইলেও আপনার পছন্দের শব্দটা সেখানে বসাতে পারছেন না । ভাষার নিয়ন্ত্রণেই সে থেমে থাকে না... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ২ like!

তবুও আমি পাখি হব

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:০৮

যদি কোনোদিন মাটি আমার পদাঘাত আর না মানে
যদি বুঝে যাই বিদ্রোহের আঁচ অনুমানে
তবেই আমি পাখি হব, উড়ে যাব
পাখায় নিয়ে জীবনভর
বিষাদগ্রস্ত স্মৃতির জ্বর
আমি উড়ে যাব, যদি কোনোদিন রাগে কিংবা অভিমানে
পদতল থেকে সরে দাঁড়ায় মাটি
তবেই আমি পাখি হব ।

আমি জানি আকাশ আমাকে নিবে না
আলতো করে হলেও বাতাস আমাকে ছোঁবে না
দুই বাহু প্রসারিত... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     ২ like!

গুচ্ছ গুচ্ছ অগ্নিফুল

লিখেছেন সালমান মাহফুজ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪৩

তোমাদের সমস্ত আরামের দামে
আজো আমরা কিনতে পারে নি
একজোড়া সুখের পায়রা
এত ঘাম, এত এত রক্তের বিনিময়ে এতকাল ধরে
শুধু ক্ষুধার আগুন জ্বেলেছি, আর নিভিয়ে দিছি
বেঁচে থাকার উত্তাপ; সত্যি বলছি—
তোমাদের পুষ্পশয্যার তলে
দু-চারটা ঘৃণার গ্রেনেড
পুঁতে রাখতে ইচ্ছে করছে খুব !

না, না— আজ আর তোমাদের প্রতি ঘৃণা নয়
ঘৃণার পরিবর্তে ছড়িয়ে পড়ুক ক্রোধ
আজ বিপ্লবের বন্দুকনল... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     ২ like!

নিদ্রামগ্ন নদী

লিখেছেন সালমান মাহফুজ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৮

যদি কোনোদিন খুব ভোরে তোমার মনের চরে
বিষাদের বৃষ্টি নামে, আমি কোনো বাঁধা মানব না
সোজা স্রোতে ভেসে যাব । যদি কোনোদিন ভুল করে
ভালো আমায় বেসেই ফেলো, আমি আর ভাসব না
ডুবে যাব, মুছে দিব সব নীল বিষাদের দাগ !
যদি ইচ্ছে-মেঘের পাহাড় ছুঁতে চাও ডাক দিও
সব জৈবিক জঞ্জাল ছেড়েছুঁড়ে রইব সজাগ
তুফান হয়ে ছুটে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     ০ like!

আত্মহত্যা করার আগে

লিখেছেন সালমান মাহফুজ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

জীবনের স্বাদ জিভ থেকে খসে বসে আছে বিষাদের শূলে
সুতরাং আমাকে আত্মহত্যা করতে হবে !

তবে আত্মহত্যা করার আগে আমি ঈশ্বরের বাহু থেকে
ছিনিয়ে আনতে চাই অমরত্বের তাবিজ;
অলৌকিক অন্তর্বাস থেকে চুপে চুপে
চুরি করে নিব স্বর্গের চাবি ।

আত্মহত্যা করার আগে আমি এই নগরের
সবগুলো ল্যাম্পপোস্টের উচ্ছেদ চাই;
অন্ধকারে শুধু নিঃশব্দ শীৎকারে প্রেম হোক--
পাতালে পড়ে যতখুশি... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     ১ like!

মুমূর্ষু স্বপ্নের ভিড়

লিখেছেন সালমান মাহফুজ, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০১

জীবনের গলিপথে ভিড় জমে আছে;
মুমূর্ষু স্বপ্নের ভিড়— হাওয়ার চাবুকে
ধীরে ধীরে অনেকের নিঃশব্দতা ভাঙে,
কারো নিভু নিভু চোখে টলমল করে
শান্ত গোধূলিবেলার শেষ আলোটুকু;
অস্ফুটিত আর্তনাদ বুকে বেঁধে নিয়ে
কেউ কেউ ক্ষেপে উঠে দৃঢ় প্রতিজ্ঞায়—
‘বাঁচতেই হবে, বেঁচে উঠতেই হবে ।’

কেউ কি নেই ওখানে, ওই গলিপথে—
মুমূর্ষু স্বপ্নের মানবিক গলিপথে ?
বাঁচিয়ে তোলো ওদের, মরণের মুখে
লাল কালি লেপ্টে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৩ বার পঠিত     ০ like!

বাঁচতে হলে, বাঁচাতে চাইলে

লিখেছেন সালমান মাহফুজ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪২

মারো, নইলে মারা খাবে
একে একে সরে যাবে
সব ছায়া, সমস্ত আশ্রয় ।
আমি চাই নি কখনো
আমি চাই না এখনো
মধ্যপথে চাকাহীন গাড়ি হয়ে
নিঃশব্দে দাঁড়িয়ে থাকুক জীবন
কিংবা কাকতাড়ুয়ার মত
রোদের চাবুক মুখ বুজে
সয়ে যাও, মেনে নাও ।
তাই বলছি, মারো
মেরে ফাটিয়ে দাও
আঘাতে প্রতিঘাতে রক্ত ঝরাও !

বুকে জিভে ঠোঁটে বারুদ জমাও
ওসব ইশ্তেহার, কাগজের জঞ্জাল
ছুঁড়ে ফেলে হাতের আঘাতে
একটা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪০ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬০৫০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ