ছেলেটার রাশি বৃশ্চিক আর মেয়েটার রাশি কর্কট
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছেলেটার রাশি বৃশ্চিক।
বৃশ্চিক রাশির জাতকেরা বেঁটে হলেও
সে মোটেও নয়।
দিব্যি ছ'ফুট লম্বা;
একটুও কম নয়।
ছেলেটার রাশি বৃশ্চিক।
মুখ নাকি হয় গোল!
কোথায় গোল?
মুখ তো নয় যেন-
ঢেঁড়স কিংবা পটল।
ছেলেটার রাশি বৃশ্চিক।
থুঁতনিতে দাঁড়ি,
চুল দীর্ঘকায়।
ঘন গোঁফের সাথে আছে
শরীর অস্থিময়।
ছেলেটার রাশি বৃশ্চিক।
স্বভাব-
স্করপিয়নের মতো।
মঙ্গল অধিপতি;
যুদ্ধ করে যতো।
ছেলেটার রাশি বৃশ্চিক।
একটা পরী-
আছে তার।
আগলে আগলে রাখে,
ভয় উড়ে যাবার।
মেয়েটার রাশি কর্কট।
মধ্যম-
তার আকৃতি।
পাখির মতো চোখ;
জমা রাখে স্মৃতি।
মেয়েটার রাশি কর্কট।
কৃষ্ঞ তার কায়;
কালো নক্ষত্রের মতো।
হাসিতে তার মুগ্ধতা;
চাঁদের আছে যতো।
মেয়েটার রাশি কর্কট।
নীল-
কুয়াশার চুল।
মায়া জগতের পরী
কিংবা কাঁশফুল।
মেয়েটার রাশি কর্কট।
আবেগে-
মন ঠাঁসা।
বৃশ্চিক ঐ ছেলের জন্য
সবটুকু ভালোবাসা।
ছেলেটার রাশি বৃশ্চিক
আর-
মেয়েটার কর্কট।
কাঁকড়া-বিছার গল্প যেনো
শেষ না হয় ঝটপট।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন