বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে যেভাবে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হলো সেটা সত্যিই দু:খজনক ! ন্যাক্কার জনক এবং অমানবিক । এটি কোন গনতান্ত্রির ধারা হতে পারে না ।আইনের প্রতি সন্মান দেখিয়ে ২৯ অক্টোবর পর্যন্ত কি অপেক্ষা করা যেতো না ? এদেশের মানুষ আপনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে তাদের যে সকল আশা-আঙ্খান্কা পুরণ করার জন্য - তা হলো বাংলাদেশ কে সুস্ঠ্যভাবে পরিচালনা করা । রাজাকারের বিচার করা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রন করাসহ আরো অনেক কিছু ।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কিছুই হচ্ছে না । না হচ্ছে রাজারদের বিচারের কোন অগ্যগতি,না কমছে দ্রব্য মূল্য,না কমছে সন্ত্রাস । সবাই মেতে আছেন প্রতি হিংসার রাজনীতিতে । এর জন্য আমরা আপনাকে নির্বাচিত করিনি । দেশে অনেক সমস্যা আছে আপনার কাছে আমার প্রত্যাশা সে সব সমস্যার সমাধানে যে গতিতে খালেদা জিয়াকে গতকাল উচ্ছেদ করা হলো সে গতিতেই সেসব সমস্যার সমাধানেও আপনার ঠিক এক রকম ভূমিকায় দেখা যাবে ।
কাল যদি,বিএনপি নানান ইস্যু তৈরি করে ৩২ বাড়ী থেকে বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে ফেলার রাজনীতিতে নামে এবং সফল হয়, তা হলো সে কলন্ক আমরা রাখবো কোথায় ? আর তার জন্য দায়ী হবেই আপনি এবং আজ আপনার চার পাশে যে সকল উপদেষ্টা নামের আগাছা রয়েছে তারা। তখন এসব উপদেস্টারা আপনার পাশে থাকবে তো ??
তাই বলছি- মাননীয় প্রধান মন্ত্রী আপনার কর্মকান্ডে আমরা হতাশ কেননা প্রতিহিংসা শুধু প্রতিহিংসারই জন্ম দেয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


