
আমি প্রায়ই বিষয় ভিক্তিক ব্লগে ঢুঁ মারি। গল্প, কবিতা, রাজনীতি , মুভি রিভিউ, ছবি ব্লগ এইসব টপিকে ঘুরেফিরে বেড়াই। মডুদের পর্যবেক্ষণ চোখে কিসব পোস্ট ঠাঁই পেয়েছে বিষয় ভিক্তিক ব্লগে চক্ষু মেলিয়া তা দেখি।
কিন্তু এসবের পরেও আমার একটা আক্ষেপ ছিল। কি যেন নাই, কি যেন নাই। মুভি রিভিউ আছে। কিন্তু। মুভির প্রাণ কোথা থেকে আসে। এটা ভাবতে গেলে আমার চিন্তায় প্রথমে যেটা আসে। তা হলো সাহিত্য। সাহিত্য থেকেই তো মুভির প্রাণ আসে। আর এই সাহিত্যর কিংবা বই পর্যালোচনার কোন টপিকই পেতাম না এই বিষয় ভিক্তিক ব্লগে।
যাক, এসব আক্ষেপ মাটি হয়ে গেল। আজ আমরা পেয়েই গেছি বই পর্যালোচনার একটা ব্লগ টপিক। কয়েকদিন আগে একজন ব্লগার বই পর্যালোচনার টপিকের জন্য কয়েকটি ব্লগ পোস্টে কর্তৃপক্ষের নজরে আসে মত মন্তব্যে আবেদন জানায়ছিল। আর আমরা তা যে এত আগেই পেয়ে যাব ভাবিনি। এর জন্য সামুর টিমকে এই নগণ্য ব্লগারের আর সবার পক্ষ থেকেই আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

এখানেই শেষ নই। আমার একটা মতামত আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি। বই রিভিউ টা ইংরেজি টাইপে হয়ে গেছে (Book review)। হয়ত কর্তৃপক্ষের তাড়াহুড়োতেই এমনটা মনে হয় হইছে। এটা কোন আমি সমস্যা দেখিনা। এডিট করে দেওয়া যেতে পারে। বাংলায় 'বই রিভিউ'। আমি এখানেই একটা মতামত দিব। তা হলো বই রিভিউ না লিখে বই পর্যালোচনা লিখা যেতে পারে। আশা করি কর্তৃপক্ষের নজরে আনলে খুশি হব।
ওকে বন্ধুরা এবার তাহলে জমিয়ে বই রিভিউ লিখা হউক।
হ্যাপি ব্লগিং।
সামহোয়্যারইন ব্লগ টিম আর ব্লগারদের প্রতি একরাশ ভালবাসা।

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



