
সামহোয়্যারইন ব্লগের প্রত্যেক ব্লগারদের গর্ব করা উচিত। বাংলার তেপান্তরের বাঘা বাঘা কবিরা বিচরণ করে ব্লগে। প্রতিটি সময়ে কালজয়ী কবিতা রচিত হচ্ছে ব্লগের স্বর্ণপাতায়। প্রেমের ছিন্নপত্র, বিদ্রোহীর দামামা, বিরহের কান্না, ধর্মের লেজুড়, রূপকের রঙ্গশ্রী, জীবনমুখীর কলরব বিবিধ রসায়ের কবির কবিতার অট্টালিকা তিলেতিলে গড়ে উঠেছে ব্লগের জমিনে। ব্লগের কবিরা কেমন হয়ে উঠে কবিতা লেখার সময় অথবা কবিতা লেখার পর। তার একটা সুক্ষ্ণ বিশ্লেষণ দেখলাম।
কবিতা লেখার আগেঃ

সাধারণত কবিরা কবিতা লেখার আগে গভীর চিন্তা করতে থাকে। তার কবিতাটা কি পাঠক খাবে। কেমন লিখলে পাঠকরা চেটেপুটে খাবে। কিংবা আদৌ তার কবিতাটা পঠিত হবে কিনা। এই সময় কবিদের মাথায় হাজারটা প্রশ্ন গিজগিজ করে থাকে।
কবিতা লেখার সময়ঃ

কি নিয়ে লেখব কবিতা। ছ্যাক খাওয়া, প্রেমের বিদ্রোহ, বিরহের ভেজা বিড়ালের হাকুমাকু। যত্তসব বদমাইশের শব্দেরা লুটিপুটি খায় কবিদের পেটে।
কবিতা লেখার পরঃ

কবিতা লেখার পর তারা অদৃশ্যের প্রতি প্রার্থনায় ব্রতী হন। যাতে পাঠকরা তার কবিতাটা কে রাবিশ মনে না করে।
ব্লগে কবিতা পোস্ট দেওয়ার পরঃ

আহ! অনেক জবরদখল গেছে। এবার স্বস্তিতে ঘুমায়।
কবিতা পাঠকদের প্রতিক্রিয়াঃ

না না আর হবেনা। এইসব রাবিশ ডাস্টবিনে পেলতে হবে। না হলে অহেতুক পচে দুর্গন্ধ বের হবে। তার চাইতে নাকটা বন্ধ করে রাখাই ভাল।
জয় কবিতা। জয় কবি। হ্যাপি ব্লগিং।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



