ডুবেছিলো যেই স্বাধীন সূর্য পলাশীর প্রান্তরে
দু'শ বছরের আঁধার ঘুচায়ে ছিনিয়ে এনছি তারে ।
৭১'এর ১৬ই ডিসেম্বরে , ১৬ই ডিসেম্বারে ।।
অন্ধকারের জেলের তালা পরাধীন জিঞ্জীর,
ভাঙিয়া ফেলেছে বজ্র আঘাতে-
বাংলার মহাবীর ।
রক্ত স্নাত সূর্যেরে দেখি সালাম করেছে তারে
একাত্তুরের ১৬ই ডিসেম্বারে- ১৬ই ডিসেম্বারে।।
পাকিস্তানের হায়নার দল
চেয়েছে পরাতে শত শৃঙ্খল।
তাদের হিংস্র নখর মুচড়ে দিয়েছি,
সব শৃঙ্খল ছিড়ে -
৭১ এর ১৬ই ডিসেম্বারে- ১৬ই ডিসেম্বারে ।।
শেকল কাঁটা পাখির সুখ বেদনা জড়িত হাসি
লাখ শহিদের রক্ত স্রোতে হানাদার গেছে ভাসি।
বিশ্ব শুনেছে নতুন বারতা নিয়াজির সেই উদ্ধত মাথা
লুটায়ে পরেছে মাটির ধুলায় রমনার প্রন্তরে-
৭১এর ১৬ই ডিসেম্বারে- ১৬ই ডিসেম্বারে ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



