তুমি পুষ্পের বাগানে সদ্য প্রস্ফুটিত হওয়া ফুল ছিলে। কিন্তু এই ফুল যে অকালেই ঝরে যাবে তার কল্পনা কখনোই করিনি। ফুলের গোড়ায় যেমন বোলতায় কামড় দিলে ফুল ধীরে ধীরে তার স্বকীয় ক্ষমতা হারিয়ে ফেলে সেভাবে তুমিও একটা গাড়ির কামড়ে দুনিয়ার বাস্তবতা কি ছেড়ে বহুদূর কোন এক অজানা দেশে পারি দিলে। জানি, আর ইহা জগতে তোমার সাথে সাক্ষাৎ হবে না; ঈশ্বরের কাছে দোয়া করি তোমায় যেন ঈশ্বর এর জান্নাতের বাগানে সাক্ষাৎ পায়। তুমি বাড়ির সকলেরই চোখের তারা ছিলে পরলৌকিক জীবনেও তুমি যেন আল্লাহর চোখের তারা রূপেই থেকো এই কামনায় করি। তুমি তো জানই বাড়িতে আর কেউ নেই যে দরজায় দাঁড়ালেই "দাদা দুকান" "চকেট" বলে আওয়াজ দেবে আল্লাহর কাছে শুধু এই প্রার্থনায় করি তোমায় যেন আল্লাহ জান্নাতুল ফিরদৌস এর সুন্দর সুন্দর খাবার গুলি খাওয়ার সৌভাগ্য তোমার হয়। তোমার বয়স মাত্র 2 বছর 4 মাস হয়েছিল কিন্তু আমাদের কাছে সেটাই অনেক কিছু ছিল। তোমার অস্পষ্ট শাব্দিক উচ্চারণ, অস্পষ্ট বাক্যগঠন আমাদেরকে মোহিত করে রেখেছিল। কিন্তু আল্লাহর ডাক এ সবাইকেই সেই চিরন্তন সত্যের জায়গায় যেতে হবে তুমিও আল্লাহর ডাকে সেই সত্যের দিকে গেলে। পবিত্র কুরআনে উল্লেখ আছে প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ তুমি গেলে কাল হয়তো বা আমি যাবো এটাই নির্মম সত্য। কিন্তু কিছু স্মৃতি মানসপটে থেকে যায় যা কখনোই ভোলার নয়। তুমি চলে যাবার পর থেকে প্রতিটি দুপুর খুব একা অনুভব করি কারণ বুকে চেপে "তাবরী" বলে বুকের উপর পরার কেই নেই। দুপুরের খাবারের সময় বাম দিকটা হঠাৎ করেই চিনচিন করে ওঠে কখনও বা মনে হয় তুমি পেছন থেকে "দাদা" বলে চিৎকার দিছো কিন্তু মুখ ঘোরাতেই সবকিছুই যেন গায়েব হয়ে যায়। বাড়িতে আর কেউ থাকলো না যে মোবাইল নিয়ে "হাটিমাটি" (হাঁট টিমা টিম) দেখবে। যখনই মোবাইলের এম এক্স প্লেয়ার খুলি তখনই ভিডিও টা চোখে পরে আর মনটা কেমন যেন চিনচিন করে ওঠে। তোমার সাথে কতই না সুখের দিনগুলি কাটিয়ে ছিলাম কিন্তু আজ সব কিছুই স্মৃতি। স্মৃতির আলোকেই তোমাকে চির স্মরণীয় করে রাখবো ইনশাআল্লাহ।
আলোচিত ব্লগ
গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন
সম্পর্ক ও আত্মহত্যা

কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন
২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।