রাজনীতি এক পঙ্কিলতায়
ডুবে থাকা পদ্মের মতো যার কোন স্বচ্চতা নেই
তারা শুধু নিজের পকেট পুরে
বাড়ি গাড়ি এসব তৈরিতেই ব্যতিব্যস্ত
দেশ যে উচ্ছনে যাচ্ছে তাতে কি আসে যায়
নিজের অর্থনীতির চাকা ঘুরলেই হলো
তাতে দেশের মানুষ খেতে পাক চেয়ে না পাক
তাতে কোন কিছুই যায় আসে না
স্কুলে শুধু বড় বড় বিল্ডিং বানাও
তাতেই মোদের লাভ!!
ব্যবস্থার উন্নতির করে কি লাভ
শেষে তো তারাই আমাদের প্রশ্ন করবে
তার চেয়ে না শিখলেই ভালো
আমাদের ছেলে মেয়ে তো কর্পোরেট
স্কুলগুলিতে পড়ে নেবে।।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




