somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"টানে!"

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাক্ষণ পকেটে নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব স্মার্ট ফোন একটা অসাধারণ যন্ত্র।
কিছুদিন আগে মাত্র সাত হাজার টাকার একটা ফোন দিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরির এমন কিছু কাজ করলাম যা কখনো কম্পিউটার ছাড়া করার কথা ভাবি নাই। এতটুকু জিনিস সারা বিশ্বের এতো তথ্য মূহুর্তের মধ্যে হাতে এনে দিতে পারে তা ভেবেও অবাক হই।
সামান্য ওজন ও আয়তনের এই যন্ত্র সত্যিই হতে পারতো একটা অসাধারণ 'সহায়ক'।

কিন্তু গত ছয় বছরে নিজের ও অন্যদের অভিজ্ঞতা থেকে দেখলাম এই জিনিস শুধু 'টানে'!

বিভিন্ন চিত্তাকর্ষক জিনিসপত্র(গেম,সোস্যাল মিডিয়া,প্রাপ্ত বয়স্কদের উপযোগী বিষয়াদি...) দিয়ে ভরে ফেলা যায় এই ক্ষুদ্রায়তনের যন্ত্র। যখন খুশি সেসব চিত্তাকর্ষক জিনিসপত্র নিজের মতো ব্যবহার করা যায়।
ব্যবহার করার পরেও টানে!
পড়তে বসলে টানে,ঘুরতে গেলে টানে,হাগতে গেলে টানে!
কাছে রাখলে টানে,দূরে রাখলে টানে,মায়ের কাছে রেখে আসলেও টানে!
ঘুম থেকে উঠে টানে,ঘুমাতে গেলে টানে!
কোনো বন্ধু কিছুক্ষণের জন্য ব্যবহার করতে নিলেও টানে!
অপরিচিত, জীবনে না দেখা মানুষজন ও টানে এর মাধ্যমে!
নোটিফিকেশন টানে,মেসেজ টানে,'টুয়িং' করে বেজে ওঠা শব্দ টানে!

এই টানাটানির মধ্যে থেকে থেকে ভুলেই গেছি যে আমি এক সময় বই পড়তাম,পত্রিকা পড়তাম।
মাঝে মধ্যে কিছু লেখালেখিও করতাম!
নিউরণে অনুরণন সমাধান করতাম।
ফোন দিয়েও অঙ্ক করার মতো বিরক্তিকর কাজ করতাম! সেসব অঙ্ক আবার কোনো পরীক্ষায় আসতো না!
আর এখন শুধু টানাটানি!

মাসখানেক আগে বাড়িতে যাওয়ার পথে কিছু অংশ বাসের ছাদে চড়ে গেলাম। সাথে আরও দুজন অপিরিচিত সঙ্গী ছিলো। বাস ছাড়ার কিছুক্ষণ পরেই রাস্তায় দাঁড়ানো দুই বালক আমাদের দিকে তাকিয়ে ভেংকি কাটলো। বিনিময়ে আমার দুই সঙ্গীর মাধ্যমে তারা তাদের মায়ের যথাযথ সম্মান নিয়ে বাড়ি ফিরলো না।
আমার মনে হচ্ছে এই স্মার্টফোনের বিনিময়ে আমাদের মনোযোগের মায়ের সম্মান ওই দুই বালকের চেয়েও বাজে ভাবে নষ্ট হইছে,হচ্ছে.....
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×