somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবুঝ

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সুবর্ণচরের ধর্ষণের ঘটনার সঙ্গে সংসদ নির্বাচনের সম্পর্ক নেই"
#মানবাধিকার_কমিশনের_প্রতিবেদন
-------------
-------------
অত্যাচারের শিকার নারী এখনো বলছে,"ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার পর কেন্দ্রে অবস্থানকারী সোহেল,জসিম,বেচু সহ কয়েকজন তাকে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বলেছিল। কিন্তু তিনি তাঁর পছন্দের প্রতীকে ভোট দেওয়ায় তারা হুমকি দিয়েছিল,বিকেলে তোর খবর আছে"।

#মানবাধিকার কমিশন বলছে,"গুরুতর মারধর ও ধর্ষণের #প্রাথমিক সত্যতা মিলেছে,এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এই ঘটনার কোন সম্পর্ক খুঁজে পায়নি তদন্ত কমিটি"

#প্রাথমিক সত্যতা মিলেছে এই কথার মানে কি?
আমি সব সময়ই বাংলার সাথে লেগেছিলাম,শুধু একসময় কীবোর্ডে বাংলা লিখতে কষ্ট হতো বলে ইংলিশ লিখতাম,অনেকেই বুঝতো না,তাই বাংলা লেখাও চর্চা শুরু করলাম।
কিন্তু এই সব খবর পড়ে মনে হচ্ছে আমি বাংলা টা ঠিক বুঝি না। আজকে অর্ধ মাস পার হয়ে গেছে সুবর্ণচরের ঘটনার। "ঘটনা" বলছি কারণ এখন আর আমি নিশ্চিত না আদৌ ধর্ষণের কিংবা অত্যাচারের ঘটনা হয়েছে কিনা!
কেননা কেবলমাত্র প্রাথমিক সত্যতা মিলেছে,চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেলো এই নারী নিজেই নিজেকে মেরে ধরে,স্বামীর সাথে ভিন্ন ধাচের যৌনমিলনে লিপ্ত হয়ে নিরপরাধ তুলসী পাতায় ধোয়া মানুষদের ফাঁসানোর জন্য এই জঘন্য কাজ করেছে!
নিজেকে নিজে এমন নির্মমভাবে মেরে ধরে আওয়ামীলীগের কতগুলো নিরপরাধ মানুষকে এই ফাঁসানোর চেষ্টা কি জন্য কে জানে?!
এমনভাবে নিজেকে মারছে যে বিছানা থেকেও উঠতে পারছে না!
সেটা আবার নির্বাচনের দিনই বা কেনো তাও বুঝতেছি না!
আচ্ছা 'মানবাধিকার' শব্দের অর্থ কি?
এই অধিকার রক্ষার দায়িত্ব কি 'পা চাটা' মানুষদের দেয়া হয়?
পা চাটা মানুষের সম্বন্ধে আমি মাঝে মাঝেই মনে মনে বলি,"আমি জানতাম,আমি জানি পা চাটা রা যন্ত্রণা দিবে। বিষ্ঠা,বিষাক্ত কর্দমে ওদের ওষ্ঠে,জিহ্বায় পুরু আস্তরণ পড়ে গেছে।
সে জিহ্বায় ভালো খাবারের সাধ রোচে না। শ্যাওলা পড়া পশুর মতো দাঁত দিয়ে ওরা কাঁচা মাংস চিবিয়ে খেতে চায়।
অপবিত্র,নোংরা হাতে ওরা কোমলতা কে অনুভব করতে পারে না। সবকিছুকে ছিড়ে দেখতে চায়,দীর্ঘ নখর বিশিষ্ট হাতে খাঁমচে ধরতে চায়।
তোষামোদের কারখানা ওদের হৃদয়(!) দিন,দুপুর,রাত সারাক্ষণ ই অর্থের স্বপন দেখে।
নিকৃষ্ট প্রাণীগুলোর বিষ্ঠার কি হয় আমি জানিনা। আমার মনে হয় ওদের খুলি নামক গহ্বরে জমা হয়"
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×